এক্সপ্লোর

Loksabha Election 2024: 'ভোট দিতে গেলে কেটে নেওয়া হবে হাত-পা' কান্নায় ভেঙে পড়লেন BJP কর্মী

Loksabha Poll 2024: আতঙ্কে হাসপাতালে এসে কান্নায় ভেঙে পড়লেন আহত বিজেপি কর্মী। 

শীতলকুচি: শীতলকুচিতে (Shitalkuchi) ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ। অভিযোগ হাঁসুয়ার কোপ দেওয়া হয় বিজেপি কর্মীর মাথায় ও হাতে। ঘটনায় অভিযোগে তির তৃণমূলের দিকে। আতঙ্কে হাসপাতালে এসে কান্নায় ভেঙে পড়লেন আহত বিজেপি কর্মী। 

হাঁসুয়ার কোপ বিজেপি কর্মীকে: বিক্ষিপ্ত অশান্তির মধ্যে চলছে বাংলার ৩ কেন্দ্রে ভোট। আর অশান্তির এপিসেন্টার হয়ে উঠেছে কোচবিহার। শীতলকুচিতে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। শুধু তাই নয়, বিজেপির কর্মীর মাথায় ও হাতে হাঁসুয়ার কোপ দেওয়া হয়। আহত বিজেপি কর্মীর অভিযোগ, তৃণমূলের দুই পঞ্চায়েত সদস্য ৪০-৫০ জন সদস্য নিয়ে আমাকে মারতে গিয়েছিল। বিজেপি করি বলে বলছে পালা। বাঁচতে হবে তো! কোন রাজ্যে আছি! কোন দেশে আছি! অল্পের জন্য বাঁচলাম নতুন জীবন ফিরে পেলাম। 

 

ওই এলাকার গোসেরহাট বড় ধাপের ছত্র জুনিয়র হাইস্কুলের বুথের কাছেই দাঁড়িয়ে রয়েছেন ভোটাররা। অভিযোগ, ভোট দিতে গেলে বাড়িছাড়া করা হবে, কেটে নেওয়া হবে হাত-পা, দেওয়া হচ্ছে প্রাণনাশের হুমকি। তৃণমূলের বিরুদ্ধে ভয় দেখিয়ে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ করেছেন নতুন ভোটাররা। বুথ থেকে ঢিল ছোড়া দূরত্বে দাঁড়িয়ে রয়েছেন তাঁরা। কিন্তু ভোট দিতে যাওয়ার সাহস করতে পারছেন না। অভিযোগ, অনেকেই ভোট দিতে পারছে না । আসতে পারছে না। বলছে ভোট দিতে গেলে পা হাত কেটে নেব। এমনকী প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। 

 ২০২১ সালের বিধানসভা নির্বাচনে শিরোনামে উঠে এসেছিল শীতলকুচির নাম। লোকসভা ভোটেও এড়ানো গেল না অশান্তি। শীতলকুচির পারা ধাপেরছত্র ৫ নম্বর প্রাথমিক বিদ্যালয়ের ২০১ নম্বর বুথে বিজেপি কর্মীর মাথা ফাটানোর অভিযোগ উঠেছে। শীতলকুচির গেদুপুর হরিসভা প্রাথমিক বিদ্যালয়ে ৫৩ নম্বর বুথে দুই বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। দুই ক্ষেত্রেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। শীতলকুচির ছোট শালবাড়ি এলাকায় কেন্দ্রীয় বাহিনীর মদতে ভোটারদের ভয় দেখানো এবং রিগিংয়ের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বুথের বাইরে বিক্ষোভ দেখাল তৃণমূল। পুলিশের কাছে শাসকদলের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী কিছুই করছে না, উল্টে বিজেপিকে রিগিংয়ে সাহায্য করছে। অভিযোগ ওড়াল বিজেপি। ছোট শালবাড়ি গ্রামের ভিতরে অন্য ছবি। সেখানে ক্যামেরায় ধরা পড়ল ভোটারদের আটকাচ্ছেন তৃণমূল কর্মীরা। ওরা বিজেপি কর্মী, বারবার ভোট দিতে আসছে, তাই আটকানো হয়েছে, সাফাই তৃণমূলের।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Loksabha Election 2024: সকাল ৯টা পর্যন্ত কোথায় কত ভোট? কী জানাল কমিশন?

সেরা শিরোনাম

Falta News: অটো ইউনিয়নের দখল বিজেপির ২ গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র ফলতা, দফায় দফায় বোমাবাজি
অটো ইউনিয়নের দখল বিজেপির ২ গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র ফলতা, দফায় দফায় বোমাবাজি
West Bengal News Live Updates: সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
TMC Party Office Money Recovered: তৃণমূলের পার্টি অফিসে প্রচুর টাকার হদিশ, অভিষেকের PA সুমিতকে জেরা করে মিলল বান্ডিল বান্ডিল নোট
তৃণমূলের পার্টি অফিসে প্রচুর টাকার হদিশ, অভিষেকের PA সুমিতকে জেরা করে মিলল বান্ডিল বান্ডিল নোট
Hospital Vandalized: নিউটাউনে বেসরকারি হাসপাতালে ভাঙচুর, কর্মীদের মারধর, অভিযোগ স্থানীয় প্রোমোটার ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে
নিউটাউনে বেসরকারি হাসপাতালে ভাঙচুর, কর্মীদের মারধর, অভিযোগ স্থানীয় প্রোমোটার ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে

ভিডিও

CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী
Cyclone Murasu | ঘূর্ণিঝড় মুরাসুর প্রভাব, আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি
Rahul On Modi |
CM Suvendu Adhikari : পঞ্চায়েত দফতরের বৈঠক, তাতেই যোগ দিতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী
Kali Puja 2026 | জানবাজারের কালীপুজোর মণ্ডপের বিরুদ্ধে নিয়ম না-মানার অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget