এক্সপ্লোর

Eastern Railway: উন্নয়নে জোর, স্টেশন, আন্ডারপাস, ফুট ওভার ব্রিজ তৈরির ভাবনা পূর্ব রেলের

Eastern Railway Project: শুধু স্টেশনই নয় একাধিক ফুট ওভার ব্রিজ ও আন্ডার পাস তৈরি করবে পূর্ব রেল।

কলকাতা: সামনেই লোকসভা ভোট (Loksabha Election 2024)। তার আগে এরাজ্যের রেলকে উন্নত করতে একাধিক খাতে বরাদ্দ কেন্দ্রের। একাধিক নতুন রেল স্টেশন, আন্ডারপাস, ফুট ওভার ব্রিজ তৈরি করবে পূর্ব রেল (Eastern Railway)। বেশ কিছু নতুন প্রকল্প বরাদ্দ হয়েছে পশ্চিমবঙ্গের জন্য। গতি বাড়ছে মেট্রো প্রকল্পেও।

পূর্ব রেলের উন্নয়নে নজর: লোকসভা নির্বাচনের আগে রেলের উন্নয়নে নজর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। তার মধ্যে একটা বড় অংশের টাকা বরাদ্দ হয়েছে এরাজ্যের জন্য। বিশ্বমানের স্টেশন থেকে আন্ডার পাস, ফুট ওভার ব্রিজ সবই থাকছে।। ২৬ ফ্রেব্রুয়ারি পূর্ব রেলের ২৮ টি স্টেশনের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। যার জন্য বরাদ্দ হয়েছে ৭০৪ কোটি টাকা। ব্যান্ডেল স্টেশনকে বিশ্বমানের করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। স্টেশনে অত্যাধুনিক পরিষেবা যুক্ত করতে বরাদ্দ হয়েছে ৩০৭ কোটি টাকা।শিয়ালদা, হাওড়া, মালদা, আসানসোল ডিভিশনের একাধিক স্টেশনকে সংস্কার করে বিশ্বমানের করে তোলা হচ্ছে।

শুধু স্টেশনই নয় একাধিক ফুট ওভার ব্রিজ ও আন্ডার পাস তৈরি করবে পূর্ব রেল। পূর্ব রেলের অধীনে ২২ টি আন্ডার পাস তৈরির জন্য বরাদ্দ হয়েছে ১২৩.৫২ কোটি টাকা। তার মধ্যে পশ্চিমবঙ্গে ১০ টি আন্ডারপাস তৈরির জন্য বরাদ্দ ৪১.৪৪ কোটি টাকা। ১ হাজার ১৭ টি লেভেল ক্রসিং তৈরি করবে পূর্ব রেলওয়ে। তার মধ্যে ৮৪৪ টি লেভেল ক্রসিং তৈরি হবে পশ্চিমবঙ্গে। রেলের কাজে জমি জট এড়াতেও নতুন উদ্যোগ নিয়েছে পূর্ব রেল। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ কে দেওস্কর বলেন, “রেল এমন ভাবে সব প্রজেক্ট করছে যাতে কারও জমি নিতে না হয়। রেলের জমিতেই সব কাজ হচ্ছে, নতুন আন্ডারপাসগুলি এমন ভাবে তৈরি করা হচ্ছে যাতে জল জমার কোনও সমস্যা না হয়।’’

অন্যদিকে গতি বাড়ছে কলকাতা বাড়ছে কলকাতা মেট্রোর কমলা লাইনের প্রকল্পের। এয়ারপোর্ট-নিউ গড়িয়া মেট্রো রুটের পিলার তৈরির কাজ শুরু হয়েছে চিংড়িঘাটা অঞ্চলে। আগামীকাল পর্যন্ত যান নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। তারা জানিয়েছে, 

  • সল্টলেক স্টেডিয়াম রোড বা ব্রডওয়ে বা জলবায়ু বিহারের রাস্তা দিয়ে যেতে হবে নিউটাউন ও সেক্টর ফাইভমুখী ছোট গাড়িগুলিকে।
  • নিউটাউন ও সেক্টর ফাইভমুখী সরকারি এবং বেসরকারি বাসকে যেতে হবে ব্রডওয়ের রাস্তা দিয়ে

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Sovan-Baisakhi: 'রাজ্য়ের মন্ত্রীরা যদি এটা পারে, শেখ শাহজাহান অবশ্য়ই করছে' বিস্ফোরক বৈশাখী

সেরা শিরোনাম

News Live Updates: এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
Durga Puja: কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
Municipal Elections: পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget