এক্সপ্লোর

Ram Navami: খতিয়ে দেখলেন পরিস্থিতি, রামনবমীতে রাজপথে রাজ্যপাল

Governor: ২০২৩-এর রামনবমীর অশান্তি অতীত। লোকসভা ভোটের মুখে বুধবার, ২০২৪-এর রামনবমীর দিন রাস্তায় নামলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

কলকাতা: রামনবমীতে (Ram Navami) রাজপথে নেমে পরিস্থিতি খতিয়ে দেখলেন রাজ্যপাল (Governor)। কলকাতার পাশাপাশি হাওড়াতেও গেলেন তিনি। কথা বললেন স্থানীয়দের সঙ্গে। পুজো দিলেন মন্দিরে।

রামনবমীতে রাজপথে রাজ্যপাল: ২০২৩-এর রামনবমীর অশান্তি অতীত। লোকসভা ভোটের মুখে বুধবার, ২০২৪-এর রামনবমীর দিন রাস্তায় নামলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। খতিয়ে দেখলেন নিরাপত্তা ব্যবস্থা। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথাও বললেন। এদিন দুপুর পৌনে বারোটা নাগাদ রাজভবন থেকে বেরোয় রাজ্যপালের কনভয়। প্রথমে ওয়াটগঞ্জ থানা এলাকার দইঘাট মন্দিরে যান রাজ্যপাল। সেখানে পুজো দিয়ে হেস্টিংসের আরও একটি মন্দিরে যান সিভি আনন্দ বোস। তিনি বলেন, “আজকের দিনে কলকাতা কতখানি শান্ত রয়েছে তা দেখতে এসেছি। মানুষের সঙ্গে দেখা করার জন্য এসেছি। আমি খুব খুশি যে আজকের দিনে শান্তি বজায় রয়েছে। যা অত্যন্ত অভিপ্রেত।’’

গত বছর রামনবমীর মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছিল হাওড়ার শিবপুরে। বুধবার রাজ্যপালের পরবর্তী গন্তব্য ছিল হাওড়ার শিবপুর। এদিন এই এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা করেছিল প্রশাসন। চলছিল ড্রোনে নজরদারি। শিবপুরে পৌঁছে কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। খোঁজখবর নেন এলাকার পরিস্থিতি সম্পর্কে।

এদিকে দিনভর ছবিটা শান্তিপূর্ণ থাকলেও, রামনবমীর বিকেলে মুর্শিবাদের শক্তিপুর বাজারে ফিরল গতবারের অশান্তির ছবি। ইটবৃষ্টি থেকে বোমাবাজি বাদ গেল না কিছুই। ভাইরাল হয়েছে সেই ভিডিও। বুধবার, বিকেলে রামনবমী উৎসব উদযাপন সমিতির তরফে শক্তিপুর বাজারে মিছিল বের করা হয়। কিছুদূর এগোতেই, মিছিলে ইটবৃষ্টি শুরু হয় বলে অভিযোগ। অভিযোগ, পাল্টা মিছিল থেকেও ইটবৃষ্টি শুরু হতে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। পরপর বোমাবাজি, আগুন ধরিয়ে দেওয়া হয় বেশ কিছু দোকানে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্য়াসের শেল ফাটায় পুলিশ।শুরু হয় লাঠিচার্জও। আহতদের দেখতে হাসপাতালে গেলে অধীর চৌধুরীকে ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি।কংগ্রেস ও বিজেপির মধ্যে কার্যত হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়।বিজেপির বিক্ষোভের মুখে মেজাজ হারিয়ে ধাক্কা মারতে দেখা যায় বহরমপুরের কংগ্রেস প্রার্থীকে। ভাইরাল ভিডিওয় দেখা গেছে মিছিলের শুরুতে অনেকেরই হাতে অস্ত্র।আর তারপর শেষে বোমাবাজি।আরও একবার আতঙ্ক-উদ্বেগের সেই ছবি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: North 24 Parganas: স্কুলের মাঠে নতুন ভবন নির্মাণ করা যাবে না, দাবি জানিয়ে সরব স্থানীয়রা


সেরা শিরোনাম

মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
Bankura Bridge: টানা বৃষ্টিতে জলের তলায় কেঞ্জাকুড়া সেতু, বন্ধ যাতায়াত, সমস্যায় দুই পাড়ের বাসিন্দারা
টানা বৃষ্টিতে জলের তলায় কেঞ্জাকুড়া সেতু, বন্ধ যাতায়াত, সমস্যায় দুই পাড়ের বাসিন্দারা

ভিডিও

Md Selim |
Primary Tet News | শূন্যপদের স্বচ্ছ তালিকা প্রকাশ করে অবিলম্বে নিয়োগের দাবিতে মিছিল
Suvendu Adhikari: কাল আকাশপথে প্লাবিত এলাকা পরদির্শনে মুখ্যমন্ত্রী
Mahua Moitra: সমনেও গরহাজির, মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
Bankura News | CJP আন্দোলনকারীর বাবাকে হত্যার অভিযোগ, ঘটনাস্থলে ফরেন্সিক দল | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget