এক্সপ্লোর

Mamata Banerjee: 'কেন্দ্রীয় বাহিনী গুন্ডামি করতে এলে রুখে দাঁড়াবেন' দ্বিতীয় দফা ভোটের আগে বার্তা মমতার

Loksabha Election 2024: ২৬ এপ্রিল, শুক্রবার দ্বিতীয় দফায় দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। তার আগে রবিবার বালুরঘাটে ভোটের প্রচারে গিয়ে এমনই অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বালুরঘাট: বিজেপিকে ভোট দিতে চাপ দেওয়া হচ্ছে, গঙ্গারামপুরে একজনকে গুলি করেছে BSF. বালুরঘাটে ভোট প্রচারে (Loksabha Election 2024) গিয়ে দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বাহিনী গুন্ডামি করতে এলে রুখে দাঁড়াবেন। ভোট প্রচারে গিয়ে এই বার্তাও দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

কী অভিযোগ?

২৬ এপ্রিল, শুক্রবার দ্বিতীয় দফায় দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। তার আগেই রবিবার বালুরঘাটে ভোটের প্রচারে গিয়ে এমনই অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, গঙ্গারামপুরে একজনকে গুলি করেছে BSF। শুধু তাই নয়, BJP-কে ভোট দেওয়ার জন্যও তারা চাপ দিচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। এদিন তিনি বলেন, “আমি একটা পুলিশের এফআইআর পেলাম বিএসএফের বিরুদ্ধে। ১৯ তারিখ গত পরশু দিন আমাদের একটি ভাই, তাঁকে বিএসএফ গুলি করে দিয়েছে। আগেও শীতলকুচিতে ৪ জনকে গুলি করে মেরেছিল। যার গুলি লেগেছে BSF-এর সে বলছে গ্রামবাসীরা অভিযোগ করছেন যে, BSF তাদের বলছে বিজেপিকে ভোট দিতে। যদি না দেওয়া হয় তাহলে তারা গুলি চালাবে গ্রামবাসীদের ওপর। আমি ভেবে পাই না, ঔদ্ধত্য কোথায়। আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করছি আপনার চোখ খুলুন।’’

দলনেত্রীকে ঘটনাটি জানিয়ে চিঠি লিখেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। সেই ঘটনায় গঙ্গারামপুর থানায় FIR-ও দায়ের হয়েছে। পুলিশকে জানানো অভিযোগপত্রে লেখা হয়েছে, গত শুক্রবার গঙ্গারামপুরের অশোকগ্রামে, BSF ক্যাম্প থেকে কয়েকজন জওয়ান আসেন। তারপর কয়েকজন গ্রামবাসীদের ডেকে BJP-কে ভোট দিতে বলেন তাঁরা। তখন প্রতিবাদ করেন, তৃণমূল পরিচালিত স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। এরপরই বেশ কয়েকজনকে BSF-জওয়ানরা মারধর ও গুলি চালান বলে অভিযোগ। সেই গুলি লেগেই ইসরাফিল আলি নামে এক যুবক জখম হয়েছেন বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় তাঁকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

১১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও, গত শুক্রবার বেশকিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটনা কোচবিহারে। এই প্রেক্ষাপটে এদিন ফের কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আপনার যদি পথ আটকায়, যে আপনি বেরবেন না, বলবেন আমি ভোট দিতে যাচ্ছি। খবর দেবেন আমাদের পার্টি অফিসগুলোকে। আমরা সঙ্গে সঙ্গে টেক আপ করে, পুলিশ গিয়ে আপনাদের পৌঁছে দিয়ে আসবে। ভোটের লোক গিয়ে পৌঁছে দিয়ে আসবে। তার কারণ, এটা ভোটের নিয়ম, কারও ভোট আটকানো যায় না। এই জিনিস কোচবিহারে করেছিল।’’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Loksabha Election 2024: কর্মীর বাড়িতে মধ্য়াহ্নভোজ, বাম প্রার্থীকে খাইয়ে কেঁদে ফেললেন গৃহকর্ত্রী

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: জ্ঞানেশ কুমারকে ভারতরত্ন দেওয়ার দাবি তুললেন বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচি
জ্ঞানেশ কুমারকে ভারতরত্ন দেওয়ার দাবি তুললেন বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচি
Smit Machchhar : বিমানে এই ব্যক্তিই ক্ষতবিক্ষত করেছিল পাইলট স্মিত মচ্ছরকে, অতীতেও ...বড় দাবি প্রকাশ্যে
বিমানে এই ব্যক্তিই ক্ষতবিক্ষত করেছিল পাইলট স্মিত মচ্ছরকে, অতীতেও ...বড় দাবি প্রকাশ্যে
CM Suvendu Adhikari: 'আমার কাছে আছে...', ২০২১-এ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে সত্যি আঘাত লেগেছিল ? চাঞ্চল্য়কর দাবি মুখ্যমন্ত্রীর
'আমার কাছে আছে...', ২০২১-এ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে সত্যি আঘাত লেগেছিল ? চাঞ্চল্য়কর দাবি মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: 'শুভ দিন ৬ অক্টোবর, হাত মেলান', নন্দীগ্রাম উপনির্বাচনের আগে সংখ্যালঘুদেরও বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'শুভ দিন ৬ অক্টোবর, হাত মেলান', নন্দীগ্রাম উপনির্বাচনের আগে সংখ্যালঘুদেরও বড় বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari:
Narendra Modi:
France Student Protest: পড়ুয়া বিক্ষোভ উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ পড়ুয়াদের, আহত বহু
Suvendu Adhikari: ব্যাঘ্র প্রকল্পের ঐতিহ্য ফিরে পেল উত্তরবঙ্গের বক্সা, মুখ্যমন্ত্রীর হাতে বাঘের রিইন্ট্রোডাকশন
CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget