এক্সপ্লোর

Suvendu Adhikari: কোলাঘাটে শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়িতে পুলিশি হানা, কী অভিযোগ?

Suvendu Adhikari News: নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ গিয়েছিল বলে দাবি করেছে পুলিশ। তবে পুলিশের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে কোলাঘাট থানায় যান শুভেন্দু অধিকারী।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: আজ কোলাঘাটে (Kolaghat) শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ভাড়া বাড়িতে পুলিশি হানা। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ গিয়েছিল বলে দাবি করেছে পুলিশ। এক দুষ্কৃতীর খোঁজে পুলিশ গিয়েছিল, দাবি পুলিশের। ঘটনায় রীতিমতো ক্ষোভপ্রকাশ বিরোধী দলনেতার। 

কোলাঘাটে শুভেন্দুর ভাড়া বাড়িতে পুলিশি হানা

কোলাঘাটে শুভেন্দুর ভাড়া বাড়িতে পুলিশি হানা দিয়েছেন। বিরোধী দলনেতার অভিযোগ এদিন তাঁর বাড়িতে ৭০ থেকে ৮০ জন পুলিশের দল যান। এই ঘটনার খবর পেয়ে  কেশপুর থেকে সরাসরি কোলাঘাট থানায় যান বিরোধী দলনেতা। থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মসমর্থকেরা।

'অস্ত্র, মাদক বাড়িতে নিয়ে গিয়ে ফাঁসানোর চেষ্টা করছিল', পুলিশের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে কোলাঘাট থানায় যান শুভেন্দু অধিকারী। 'আইনি পথে আমি লড়ব। গোটা বাংলার জনগণকে বলব কোন রাজত্বে আছেন দেখুন', তীব্র ক্ষোভপ্রকাশ বিরোধী দলনেতার। তাঁর দাবি থানায় পৌঁছলে, সেখানে কোনও ভারপ্রাপ্ত আধিকারিক ছিলেন না বলে তাঁর অভিযোগ। কেন বাড়িতে তল্লাশি, কারণ জানতেই থানায় যান বলে দাবি তাঁর। মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা হচ্ছে বলে, অভিযোগ তোলেন বিরোধী দলনেতা। অন্যদিকে শুভেন্দুর ভাড়াবাড়িতে যেতেই পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের হাতাহাতিও হয়।

কেশপুরের সভায় যাওয়ার পথে বিরোধী দলনেতাকে কটূক্তির অভিযোগ                

কেশপুরের সভায় যাওয়ার পথে শুভেন্দু অধিকারীকে কটূক্তির অভিযোগ। শঙ্কর ঘোষের গাড়ি ধাওয়া করা হয় বলেও অভিযোগ। বিজেপির জেলা সভাপতির গাড়িতেও চড়াও হওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা সভা থেকে ফেরার পথে তৃণমূল ও পুলিশকে হুঁশিয়ারি বিরোধী দলনেতার।

আরও পড়ুন: Mamata Banerjee: কবে যাবেন সন্দেশখালি? দিনক্ষণ জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

ছুতারগেড়াতে তৃণমূলের পার্টি অফিসের সামনে দিয়ে বিজেপি জেলা সভাপতির যাওয়ার সময় গাড়িতে চড়াও হয় কিছু তৃণমূল সমর্থক। সরিষাখোলাতে তৃণমূলের লোকেরা জমায়েত হয়ে সভাস্থলে যাওয়ার থেকে মানুষ জনকে আটকায় বলে অভিযোগ ওঠে। রাজ্যের সম্পাদক শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের গাড়ি ধাওয়া করা হয় সরিষাখোলার কাছে।                                                                      

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

Jharkhand News: ন্যায়ের বিরুদ্ধে আপোসহীন লড়াই ছাত্র-যুবদের, মাথা নোয়াল হেমন্ত সোরেনের সরকারও
Akhrujjaman:
Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget