এক্সপ্লোর

Mamata Banerjee: কবে যাবেন সন্দেশখালি? দিনক্ষণ জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Sandeshkhali Chaos: সন্দেশখালিতে ইডির ওপর হামলার পর কেটে গিয়েছে প্রায় সাড়ে চার মাস। এই ঘটনাকে কেন্দ্র করে এরপর উত্তাল হয়ে উঠেছে গোটা দেশের রাজনীতি। এবার সেখানে যাবেন মুখ্যমন্ত্রী, কিন্তু কবে?

আশাবুল হোসেন, অশোকনগর: 'আমার প্রথম ভিজিট এবার সন্দেশখালি হবে', মঙ্গলবার অশোকনগরের (Ashoknagar) সভা থেকে আজ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে তার সঙ্গে দিলেন এক শর্তও। কবে তিনি যাবেন সন্দেশখালি? কীই বা তাঁর শর্ত? (Sandeshkhali News)

সন্দেশখালি কবে যাবেন মুখ্যমন্ত্রী? 

'বসিরহাট জেতার পরে যাব সন্দেশখালি', এদিন সভা থেকে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। 'সন্দেশখালি হল না বলে এবার প্ল্যান বি হিংসা ছড়ানো', বিজেপির বিরুদ্ধে হিংসার ষড়যন্ত্রের অভিযোগে আক্রমণে মমতা। 

সন্দেশখালিতে ইডির ওপর হামলার পর কেটে গিয়েছে প্রায় সাড়ে চার মাস। এই ঘটনাকে কেন্দ্র করে এরপর উত্তাল হয়ে উঠেছে গোটা দেশের রাজনীতি। মহিলাদের ওপর নির্যাতন, জমি দখল, জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়ার মতো মারাত্মক অভিযোগ উঠেছে। লাঠি-ঝাঁটা হাতে মহিলারা রাস্তায় নেমেছে আগুন জ্বলেছে, কিন্তু কলকাতা থেকে সন্দেশখালির দূরত্ব মেরেকেটে ৭৫ কিলোমিটার হলেও এখনও অবধি সেখানে যাননি মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এই পরিস্থিতিতে ভোটের প্রচারে প্রথমবার বসিরহাট লোকসভা কেন্দ্রে পা রেখে, সন্দেশখালি যাওয়ার কথা ঘোষণা করলেও, তার সঙ্গে শর্তও জুড়ে দিলেন মুখ্য়মন্ত্রী। এদিন অশোকনগরের সভা থেকে তিনি বলেন, 'বসিরহাটে হাজি নুরুল যেদিন জিতবে, তার কয়েকদিনের মধ্যে আমার প্রথম ভিজিট এবার সন্দেশখালি হবে।'

এই ঘোষণার পর অবশ্য চুপ থাকেননি বিরোধীরা। 'মুখ্য়মন্ত্রী গোটা রাজ্য়ের, কোনও দলের নন। তাহলে শুধু তৃণমূল জিতলে, তবেই কেন সন্দেশখালি যাবেন মুখ্য়মন্ত্রী? রাজনীতির রং দেখে হবে মুখ্য়মন্ত্রীর সন্দেশখালি-সফর?' প্রশ্ন তুলেছেন বিরোধীরা।

বসিরহাট লোকসভার তৃণমূল প্রার্থীর সমর্থনে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সভা থেকে ফের সন্দেশখালিকাণ্ডে চক্রান্তের অভিযোগ তুলে বিজেপিকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'আমি দুঃখিত, মা-বোনেদের নিয়ে অসম্মানের খেলা আর কেউ যেন না খেলে। এটা মাথায় রাখতে হবে, এই জিনিসগুলো বাইরে না আসলে, মানুষ বুঝতেই পারত না আসলে বিজেপি চক্রান্তটা কীভাবে করেছিল। আরও যেকোনও জায়গায় করতে পারে।'

আরও পড়ুন: Sandeshkhali Chaos: FIR-এ অন্তর্বর্তী স্থগিতাদেশ, সন্দেশখালি ভাইরাল ভিডিও কাণ্ডে স্বস্তি রেখা পাত্রের

তবে এই চাপানউতোরের মধ্যেই হাইকোর্টে স্বস্তি পেলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া ১২ মে-র FIR র ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ১৪ জুন পর্যন্ত কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, জানিয়েছে হাইকোর্ট।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget