এক্সপ্লোর

Tapas Roy: ভোটের মুখে বড় ধাক্কা, তৃণমূল ছাড়ছেন তাপস রায়?

TMC Tapas Roy: সুদীপকে নিয়ে বিস্ফোরণের পরেই দলত্যাগ?

কলকাতা: ভোটের মুখে তৃণমূলে (TMC) বড় ধাক্কা। দল ছাড়ছেন তাপস রায় (Tapas Roy)? সূত্রের খবর, 'বারবার তাপসের সঙ্গে যোগাযোগের চেষ্টা দলের। কারও ফোন ধরেননি তাপস রায়, বাড়িতে গেলেন এক মন্ত্রী। 

তাপস রায়ের দল ছাড়ার জল্পনা: তৃণমূল ছাড়ছেন তাপস রায়? দিন দুয়েক আগেই দলীয় পদ ছেড়েছেন তৃণমূলের অস্বস্তি বাড়িয়েছেন কুণাল ঘোষ। আর এবার, বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়ের তৃণমূল-ত্যাগের জল্পনা। আর লোকসভা ভোটের আগে প্রশ্ন উঠছে তৃণমূলের অন্দরের ফাটল কি আরও চওড়া হচ্ছে? বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়। যিনি আবার বিধানসভার মুখ্য সচেতক। যিনি বর্তমানে দমদম - ব্য়ারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি পদেও রয়েছেন। শুক্রবার দলীয় পদ থেকে ইস্তফা দিয়ে, তৃণমূলের লোকসভার দলনেতা ও কলকাতা উত্তরের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বিজেপির লোক বলে নিশানা করেন কুণাল ঘোষ। শনিবার একই সুরে তাপস রায়ও সুদীপের তুলোধোনা করেন। অনেকেরই প্রশ্ন, এরপরই কি ঘটনাপ্রবাহ অন্যদিকে মোড় নিল?

সূত্রের দাবি, শনিবার তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে পরপর ৩ বার ফোন যায় তাপস রায়ের কাছে। কিন্তু, তাপস রায় ফোন তোলেননি বলে সূত্রের দাবি। জানা গিয়েছে, এরপরই একজন মন্ত্রীকে তাপস রায়ের বাড়িতে পাঠানো হয়। কী কথা হয়েছে তা জানা না গেলেও, বিভিন্ন মহলে প্রশ্ন - সেই মন্ত্রীর কাছেই কি তাপস রায় তাঁর দল ছাড়ার সম্ভাবনার কথা জানিয়ে দেন? একাধিকবার চেষ্টা করা হলেও এই বিষয়ে, বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়ের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

সুদীপকে আক্রমণ তাপসের: গতকাল সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তাপস রায় বলেন, 'কুণাল সুদীপ সম্পর্কে যে অভিযোগ করেছে সে বিষয়ে দলের নেতা-নেত্রী সবাই সব কথা জানে। সুদীপ যখন অন্য দলে যখন চলে গেছিলেন তখন নেত্রীর সম্পর্কেও অনেক কথা বলেছেন। কোনও রাজনৈতিক দল করাই অন্যায় নয়। কিন্তু একটা দল করে অন্য দলের স্বার্থরক্ষা করা, খবরাখবর পাচার করাটা পাপ। তৃণমূলের খাচ্ছে-পরছে কিন্তু আসলে অন্য রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ও একই দোষে দুষ্ট। উত্তর কলকাতায় এবার সুদীপ বন্দ্যোপাধ্য়ায় প্রার্থী হলে গোহারা হারবে। সুদীপের ইলেকশন এজেন্ট হিসাবে কাজ করেছিলাম। কিন্তু নির্বাচনের পর ওর প্রথম টার্গেট হল কী করে উত্তর কলকাতা থেকে আমাকে সরানো যায়। দলও আমাদের প্রার্থী না করে সোমেন মিত্রর স্ত্রী, সুদীপ বন্দ্যোপাধ্য়ায়ের স্ত্রীকে প্রার্থী করল। কোনওদিন মানুষের জন্য, দলের জন্য, কর্মীদের জন্য সময় খরচা করেননি। আমার বাড়িতে ED ঢোকানোর পিছনে সুদীপ বন্দ্যোপাধ্যায়। এটা আমাকে আমার দলের, লোকসভা-রাজ্যসভা সব মিলিয়ে অন্তত ৪০ জন বলেছে। ED-র কয়েকজনের সঙ্গে ওর ব্যক্তিগত সম্পর্ক আছে তাদের দিয়ে করিয়েছে। উত্তর কলকাতায় প্রার্থী হিসাবে আমার নাম উঠে আসছে বলে এগুলো করছে।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Justice Abhijit Gangopadhyay: বার বার ‘রাজনৈতিক মন্তব্য’, অভিষেককে নিশানা, তৃণমূলের সঙ্গে বরাবরই সংঘাত

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget