এক্সপ্লোর

Sougata Roy: অবস্থাপন্ন, বড় ফ্ল্যাটের বাসিন্দারা ভোট দেয়নি: সৌগত রায়

Loksabha Election Result 2024: শহুরে ভোট নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় করলেন দমদম লোকসভা কেন্দ্র থেকে চতুর্থ বারের জন্য় জয়ী সৌগত রায়।

কলকাতা: লোকসভা নির্বাচনের ফল (Loksabha Election Result 2024) ঘোষণার পর তৃণমূলের চিন্তা শহরের ভোট। যা নিয়ে এবার সরব সৌগত। তাঁর মতে, লক্ষ্মীর ভাণ্ডার যাঁরা পেয়েছে, তাঁরাই রক্ষাকর্ত্রী। শহরের অবস্থাপন্ন, বড় ফ্ল্যাটের লোকে ভোট দেয়নি বলেও দাবি দমদমের তৃণমূল সাংসদের। 

তৃণমূলের ফল নিয়ে কী বক্তব্য দমদমের সাংসদের? 

গত কয়েকদিনে বারবার কলকাতার বুকে তৃণমূল কাউন্সিলরদের দ্বন্দ্বের জেরে কাটমানি-তোলাবাজির অভিযোগ প্রকাশ্য়ে চলে আসছে। সেই আবহেই শহুরে ভোট নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় করলেন দমদম লোকসভা কেন্দ্র থেকে চতুর্থ বারের জন্য় জয়ী সৌগত রায়। দমদমের তৃণমূল সাংসদ বলেন, "যাঁর লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন তাঁরাই কিন্তু আমাদের রক্ষাকর্ত্রী। তাঁরা ঢেলে ভোট দিয়েছে। তাই আমরা জিততে পেরেছি। গ্রামে সবাই ভোট দিয়েছে। কিন্তু শহরে আপনাদের মনে রাখতে হবে, যে একটা ভাগ আমাদের ভোট দেয়নি। যারা অবস্থাপন্ন, বড় ফ্ল্য়াটে থাকে তারা আমাদের ভোট দেয়নি।''

লোকসভার ফল ঘেঁটে দেখা যাচ্ছে, কলকাতা পুরসভায় বড়সড় থাবা বসিয়েছে বিজেপি। ১৪৪ ওয়ার্ড বিশিষ্ট কলকাতা পুরসভায় বছর দুয়েক আগে পুরভোটে যেখানে মাত্র ৩টি ওয়ার্ডে জিতেছিল বিজেপি, সেখানে এবার লোকসভা ভোটের ফলের নিরিখে ৪৫টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে তারা। উল্টোদিকে, ২০২১-এ কলকাতা পুরসভায় ১৩৪টি ওয়ার্ডে জিতেছিল তৃণমূল, এবার তাদের লিড কমে হয়েছে ৯৮টি ওয়ার্ড। লোকসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল বিপুল সাফল্য় পেলেও, শুধু কলকাতা নয়, জেলার পুরসভাগুলির ফলাফলও চিন্তা বাড়িয়েছে তাদের। লোকসভা ভোটের পুরসভা ভিত্তিক ফল অনুযায়ী, রাজ্যের ১২১টি পুরসভার মধ্য়ে ৭৪টিতেই ওয়ার্ড ভিত্তিক ফলাফলের নিরিখে ১ নম্বরে রয়েছে বিজেপি। তৃণমূল ৪১টিতে, কংগ্রেস ৩টিতে প্রথম স্থানে এবং ৩টি পুরসভা টাই হয়ে রয়েছে।

লোকসভা ভোটের ফল অনুযায়ী বরানগর পুরসভার ৮টি ওয়ার্ডে পিছিয়ে রয়েছে তৃণমূল। কারণ ব্যাখ্যা করে লিখিত জবাব চেয়েছেন দমদমের সাংসদ সৌগত রায়। বরানগর পুরসভার তৃণমূল কাউন্সিলরদের নির্দেশ দেন, নির্বাচনে আপনাদের ওয়ার্ডে কেন পিছিয়ে পড়লাম, তার ব্যাখ্যা দিন। ভিডিও ভাইরাল হতেই শোরগোল শুরু হয়েছে। বরানগর বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সম্বধর্না সভায় দমদমের তৃণমূল সাংসদের প্রশ্নের মুখে পড়েন দলীয় কাউন্সিলররা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: NEET Paper Leak: পরীক্ষার একদিন আগে প্রশ্ন ফাঁস! স্বীকারোক্তি NEET-দুর্নীতির মাস্টারমাইন্ডের

সেরা শিরোনাম

West Bengal News Live : 'নাস্তিক কমিউনিস্ট ও জামাত তৃণমূলকে দূরে রাখার কাজ করব', ছট পুজোর অনুষ্ঠানে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী
'নাস্তিক কমিউনিস্ট ও জামাত তৃণমূলকে দূরে রাখার কাজ করব', ছট পুজোর অনুষ্ঠানে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Nepal Accident: এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..
এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২

ভিডিও

Baranagar News | বরানগরে নিহত তরুণীর 'বেপাত্তা' মোবাইল থেকে এল হোয়াটসঅ্যাপ কল | #abpananda
Abhishek Banerjee |
BJP on TMC:
Kolkata Airport: কলকাতা-মুম্বইগামী বিমানে মিলেছিল হুমকিবার্তা, ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত
Adhir Ranjan Chowdhury |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget