এক্সপ্লোর

NEET Paper Leak: পরীক্ষার একদিন আগে প্রশ্ন ফাঁস! স্বীকারোক্তি NEET-দুর্নীতির মাস্টারমাইন্ডের

NEET Exam Controversy: NEET-দুর্নীতির মাস্টারমাইন্ড অমিত আনন্দর দাবি, ব্যক্তিগত কাজে বিহারের দানাপুর পুরসভার জুনিয়র ইঞ্জিনিয়ার সিকন্দরের সঙ্গে তিনি দেখা করতে গিয়েছিলেন।

কলকাতা: নিট-দুর্নীতিতে চাঞ্চল্যকর স্বীকারোক্তি 'এগজাম-মাফিয়া' অমিত আনন্দর। তাঁর দাবি, পরীক্ষার একদিন আগেই ফাঁস হয়েছিল প্রশ্ন (NEET Paper Leak)। পরীক্ষার্থী পিছু নেওয়া হয়েছিল ৩০-৩২ লক্ষ টাকা। ইতিমধ্যেই, অমিত আনন্দর ফ্ল্যাট থেকে নিট-এর প্রশ্ন ও উত্তরপত্র পোড়া অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। 

কী জানাল মাস্টারমাইন্ড? 

'এক্সাম-মাফিয়া' অমিত আনন্দর স্বীকারোক্তি, অভিন্ন মেডিক্যাল প্রবেশিকার প্রশ্ন ফাঁস হয়েছিল পরীক্ষার একদিন আগেই। এই দুর্নীতিতে পরীক্ষার্থী পিছু নেওয়া হয়েছিল ৩০-৩২ লক্ষ টাকা। NEET-দুর্নীতির মাস্টারমাইন্ড অমিত আনন্দ স্বীকার করেছেন, তিনি আগেও প্রশ্ন-ফাঁসের মতো অপরাধ করেছেন। তাঁর ফ্ল্যাট থেকে NEET-এর প্রশ্ন ও উত্তরপত্র পোড়া অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। NEET-দুর্নীতির মাস্টারমাইন্ড অমিত আনন্দর দাবি, ব্যক্তিগত কাজে বিহারের দানাপুর পুরসভার জুনিয়র ইঞ্জিনিয়ার সিকন্দরের সঙ্গে তিনি দেখা করতে গিয়েছিলেন। সিকন্দরকে বলেন, তিনি যে কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন ফাঁস করে পরীক্ষার্থীদের সাহায্য় করেন। সেই মতো সিকন্দর NEET-এর আগের দিন অর্থাৎ ৪ মে, অমিতের কাছে চার পরীক্ষার্থীকে নিয়ে আসেন। ওই পরীক্ষার্থীদের উত্তর মুখস্থ করানো হয়। সিকন্দরের দেওয়া তথ্যের ভিত্তিতেই পুলিশ NEET-দুর্নীতির মাস্টারমাইন্ড অমিত আনন্দকে গ্রেফতার করে।

জুন মাসের শুরুতে NEET পরীক্ষার ফল ঘোষণা হয়। আর ফল ঘোষণা হতেই অস্বচ্ছ্বতার অভিযোগ ওঠে।  ইতিমধ্যেই MBBS-এর সর্ভারতীয় প্রবেশিকা NEET-এ বেনিয়মের অভিযোগে দেশজুড়ে শোরগোল পড়ে গেছে। প্রায় ২৪ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে মোদি সরকার ছিনিমিনি খেলছে, এই অভিযোগে দেশজুড়ে আন্দোলনে নেমেছে কংগ্রেস সহ বিরোধী দলগুলি। মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। NTA-কে সুপ্রিম কোর্টে কড়া প্রশ্নের মুখেও পড়তে হয়েছে। সর্বোচ্চ আদাবত NTA-এর উদ্দেশে বলেছে, যদি কারও দিক থেকে ০.০০১ শতাংশ গাফিলতিও হয়ে থাকে, তবে তাও বিস্তারিতভাবে দেখা উচিত। যদি ভুল থাকে, তাহলে বলুন হ্যাঁ ভুল আছে এবং আমরা এই পদক্ষেপ নেব। এতে অন্তত আপনাদের কাজের উপর ভরসা বাড়বে। এদিকে, এই মামলায় বিহারের পাটনায় NEET UG নিয়ে অনিয়মের অভিযোগের ভিত্তিতে বিহার পুলিশের ইকোনমিক ক্রাইম ইউনিট থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কেন্দ্র।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পডুন: WB College Admission: সাড়ে ৯ লক্ষ আসনে অনলাইনে ভর্তি, কেন্দ্রীয় পোর্টালে কবে থেকে করা যাবে আবেদন?

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

দিনে কলেজ, রাতে পেট্রোল পাম্পে কাজ! পড়াশোনার খরচ জোগাতে ছাত্রীর সংগ্রাম ছুঁয়ে গেল লক্ষ মানুষের মন
দিনে কলেজ, রাতে পেট্রোল পাম্পে কাজ! পড়াশোনার খরচ জোগাতে ছাত্রীর সংগ্রাম ছুঁয়ে গেল লক্ষ মানুষের মন
Success Story: বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
Another Paper Leak: ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের
ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের
Success Story: ৯ ঘণ্টার চাকরির পর রাত জেগে পড়াশোনা, প্রথম চেষ্টাতেই IAS, UPSC-তে সাফল্যের নজির শ্বেতা ভারতীর
৯ ঘণ্টার চাকরির পর রাত জেগে পড়াশোনা, প্রথম চেষ্টাতেই IAS, UPSC-তে সাফল্যের নজির শ্বেতা ভারতীর

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget