এক্সপ্লোর

Sheikh Shahjahan: সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে লুকআউট সার্কুলার

ED Sheikh Shahjahan LOC :শেখ শাহজাহানের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি,দেশের সবকটি বিমানবন্দরে পাঠানো হল সার্কুলার। 

উত্তর ২৪ পরগনা: সন্দেশখালিতে ইডির ওপর হামলার পর, তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি (LOC)। এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়াকে সার্কুলার ইডির। দেশের সবকটি বিমানবন্দরে পাঠানো হল সার্কুলার। 

তবে শুধু শেখ শাহজাহানই নন, তাঁর পরিবারের সদস্যদের নামেও লুকআউট সার্কুলার জারি করা হয়েছে। মূলত লুকআউট সার্কুলার বিষয়টি হল, এটি এমন একটি সার্কুলার বা লেটার, যেটা ভারত সরকার ব্যবহার করে থাকে যারা বিদেশে যাচ্ছেন বা বাইরে যাচ্ছেন, ইনভেস্টিগেটিং এজেন্সি বা পুলিশ তাঁদের বিরুদ্ধে কোনও মামলা করে রেখেছে কি না, তা ট্র্যাক করা এবং চেক করার জন্য।

গতকাল তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডি অভিযান ঘিরেই সন্দেশখালিতে দুষ্কৃতী তাণ্ডবের ভয়াবহ অভিযোগ উঠেছে। এদিন ইডি,সিআরপিএফ জওয়ান থেকে সংবাদমাধ্যম, রেহাই পায়নি কেউই।  গোটা ঘটনা প্রকাশ্যে আসতেই, ইতিমধ্য়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ট্যাগ করে ট্যুইট করে বিস্ফোরক দাবি করেন  তিনি। ইডি,সিআরপিএফ জওয়ানের উপর হামলার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কেই দায়ি করেন বিরোধী দলনেতা।

সন্দেশখালির ঘটনা নিয়ে শুভেন্দুর পোস্ট, 'প্রবল চাপের মধ্যেও গুলি না চালিয়ে সংযম দেখিয়েছে সিআরপিএফ। জীবনের ঝুঁকি নিয়ে মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামলেছে সিআরপিএফ। আরেকটা শীতলকুচির মতো ঘটনা ঘটানোর পরিকল্পনা ছিল মমতার। সেই পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছেন বীর জওয়ানরা', পোস্ট বিরোধী দলনেতার। পাশাপাশি এদিন  বেলডাঙার সভায় শুভেন্দু বলেছেন, 'পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ চলছে, উদ্বেগপ্রকাশ করেছেন খোদ রাজ্যপাল। শেখ শাহজাহানের বাড়িতে ইডি যেতেই হামলা চালিয়েছে। আগে থেকে হয়তো খবর পেয়েছিলেন শেখ শাহজাহান, মমতার পুলিশ জানিয়ে দিয়েছিল। খবর পেয়ে পালিয়ে গিয়েছেন তৃণমূল নেতা শেখ শাহজাহান। পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ চলছে, উদ্বেগপ্রকাশ করেছেন খোদ রাজ্যপাল। শেখ শাহজাহানের বাড়িতে ইডি যেতেই হামলা চালিয়েছে। আগে থেকে হয়তো খবর পেয়েছিলেন শেখ শাহজাহান, মমতার পুলিশ জানিয়ে দিয়েছিল। খবর পেয়ে পালিয়ে গিয়েছেন তৃণমূল নেতা শেখ শাহজাহান।'

আরও পড়ুন, ফের আক্রান্ত ইডি, সন্দেশখালির পর এবার বনগাঁ

বিরোধী দলেনেতার সংযোজন, 'তৃণমূল নেতা শেখ শাহজাহান মাফিয়া-ডন, আগে সিপিএম করতেন।বাংলাদেশে মাদক ও অস্ত্র পাচার করেন শাহজাহান, অভিযোগ শুভেন্দুর।' তৃণমূল নেতাকে বাঁচাতে ইডির ওপর হামলা। আমরা এদের ছাড়ব না, মাফিয়া-রাজ খতম করব, হুঙ্কার শুভেন্দুর।  'সবক্ষেত্রে লুঠ করেছে, চোরদের সাফ করতে হবে। মানুষের সঙ্গে প্রতারণা করেছে তৃণমূল,চোরমুক্ত বাংলা গড়তে হবে। তদন্ত করতে এসে আক্রান্ত ইডি, রাজ্যে কোথায় আইনশৃঙ্খলা?' প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা। 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget