এক্সপ্লোর

NASA Scientist: ছাপোষা নিম্নবিত্ত পরিবার থেকে নাসায় যাত্রা, বেলুড় মঠে সাফল্যর রহস্য জানালেন কোন্নগরের বিজ্ঞানী

Success Story: মহাবিশ্বের রহস্য উন্মোচনে এবার বেলুড় মঠের রামকৃষ্ণমিশন বিদ্যামন্দিরের  প্লেসমেন্ট ও কেরিয়ার কাউন্সেলিং সেলের পক্ষ থেকে অনুষ্ঠিত হল এক দিনের আন্তর্জাতিক সেমিনার।

ভাস্কর ঘোষ, বেলুড় : মহাকাশ বিজ্ঞান নিয়ে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হল বেলুড়ে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাসার বিজ্ঞানী গৌতম চট্টোপাধ্যাায়। মহাকাশে প্রাণের অস্তিত্ব থেকে নিজের জীবনের ওঠাপড়া - সবই উঠে এল তাঁর বক্তব্যে।

মহাবিশ্বের রহস্য উন্মোচনে এবার বেলুড় মঠের রামকৃষ্ণমিশন বিদ্যামন্দিরের  প্লেসমেন্ট ও কেরিয়ার কাউন্সেলিং সেলের পক্ষ থেকে অনুষ্ঠিত হল এক দিনের আন্তর্জাতিক সেমিনার। বেলুড় বিদ্যামন্দিরের ছাত্ররা ছাড়াও যোগ দিয়েছিলেন নানা স্কুল কলেজের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারাও। শনিবার  দুপুর ২টো থেকে শুরু হয় সেমিনার। একমাত্র আলোচক হিসেবে ছিলেন নাসার জেট প্রপালশন (জেএলপি) বৈজ্ঞানিক এবং ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির (ক্যালটেক) বরিষ্ঠ বিজ্ঞানী গৌতম চট্টোপাধ্যায়।

বিবেকানন্দ সভাগৃহে অনুষ্ঠিত হয় এই সেমিনার। আলোচনার শুরুতেই গৌতমবাবু কোন্নগরের নবগ্রামের ছাপোষা নিম্নবিত্ত পরিবারের পরিমন্ডল থেকে শুধু অধ্যাবসায়ের জোরে নাসার অতি গুরুত্বপূর্ণ গবেষণাগারে একজন মহাকাশ বিজ্ঞানী হিসাবে যোগদানের সুদীর্ঘ পথের কথা উল্লেখ করেন। 

এদিনের আলোচনায় পৃথিবীর বাইরে মহাকাশের কোথাও প্রাণের সন্ধান রয়েছে কি না তারই সন্ধানে সৌরমণ্ডলের অভ্যন্তরে ও তার বাইরে অনুসন্ধানের নানা পর্যায়ের বৈজ্ঞানিক গবেষণার বিবরণ তুলে ধরেন গৌতমবাবু। মহাকাশের অপার রহস্যের সমাধানে যুগেযুগে বৈজ্ঞানিকদের নিরন্তর সাধনা ও ক্রমে পরতে পরতে মহাকাশের রহস্য উন্মোচনের ঘটনাগুলি গল্পের মতো উঠে আসে তাঁর আলোচনায়। সঙ্গে ছিল বড় পর্দায় প্রজেক্টরের সহায়তায় গ্রাফিক্স,  ছবি ও মহাকাশের নানা দৃশ্য।                                              

আরও পড়ুন, ‘গগনযানে’ চেপে ভারতের হয়ে মহাকাশে, চার নভোচারীর নাম প্রকাশ করলেন মোদি

মঙ্গলের আবহাওয়ায় মহাকাশ অবতরণের নানা ঝক্কি ও তার থেকে উদ্ধার পেতে ছোট আকারের জুতোর বাক্সের আকারের স্যাটেলাইটের ভাবনা থেকে শুরু করে মহাকাশযান রোভারের পেটের নিচে খুদে হেলিকপ্টার পাঠানোর পরিকল্পনা ও তার বাস্তবায়নের নানা জটিলতার কথাও সুন্দর ভাবে তুলে ধরেন বাঙালী বিজ্ঞানী। শেষে  ছাত্রছাত্রী ও শিক্ষকদের নানা প্রশ্নের উত্তর দেন তিনি। জমজমাট মহাকাশ নিয়ে আলোচনা এদিন উপভোগ করেছেন সভাগৃহে উপস্থিত সকলে।                                                           

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News : তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget