এক্সপ্লোর

Gaganyaan Mission: ‘গগনযানে’ চেপে ভারতের হয়ে মহাকাশে, চার নভোচারীর নাম প্রকাশ করলেন মোদি

ISRO Mission:তিরুঅনন্তপুরমের বিক্রম সারাভাই স্পেস সেন্টার থেকে ওই চারজনের নাম-পরিচয় প্রকাশ করেন তিনি।

নয়াদিল্লি: আর শুধু মহাকাশযান নয়, মহাশূন্যে মানুষ পাঠানোর দিকেও এগোচ্ছে ভারত। মোট চারজন মহাকাশচারীকে বেছে নেওয়া হয়েছে এই অভিযানের জন্য। মঙ্গলবার সেই চার মহাকাশচারীর নাম-পরিচয় প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিরুঅনন্তপুরমের বিক্রম সারাভাই স্পেস সেন্টার থেকে ওই চারজনের নাম-পরিচয় প্রকাশ করেন তিনি। (Gaganyaan Mission)

'গগনযান' অভিযানের জন্য যে তার মহাকাশচারীকে বেছে নেওয়া হয়েছে, তাঁরা হলেন, গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালাকৃষ্ণণ নায়ার, গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণণ, গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ এবং উইং কমান্ডার শুভাংশু শুক্ল। 'গগনযান' অভিযানের আওতায় তিন ভারতীয় মহাকাশচারীদের রকেটে চাপিয়ে পৃথিবীর কক্ষপথের নিম্ন অংশে পাঠানো হবে। তিন দিন পর আবার ফিরিয়ে আনা হবে পৃথিবীতে। অবতরণ করানো হবে জলভাগে। (ISRO Mission)

অভিযানের জন্য এই চার মহাকাশচারীকে বেছে নেওয়া হয়। শারীরিক সক্ষমতার পরীক্ষায় উতরোতে হয় তাঁদের। তার পর চলে প্রযুক্তিগত প্রশিক্ষণ। রাশিয়াতেও মহাকাশ অভিযানের প্রশিক্ষণ নেন তাঁরা। মহাকাশে যে কোনও পরিস্থিতিতে যাতে মানিয়ে নিতে পারেন, প্রাণ বাঁচাতে পারেন নিজেদের, সেই প্রশিক্ষণও পেয়েছেন ওই চার মহাকাশচারী।

আরও পড়ুন: Men on Moon: একের পর এক অভিযান, এখনও পর্যন্ত চাঁদের মাটি ছুঁয়েছেন হাতেগোনা কিছু মানুষই, কারা জানেন?

ওই চার মহাকাশচারীর নাম-পরিচয় প্রকাশ করে এদিন মোদি বলেন, "গগনযানের চার যাত্রীর নাম জানতে পারলেন দেশবাসী। কিন্তু এগুলি শুধুমাত্র চার মানুষের নাম নয়। চার অদম্য শক্তির নাম, যাঁরা ১৪০ কোটি ভারতীয়র মহাকাশ-স্বপ্নকে বাস্তবায়িত করতে চলেছেন। ৪০ বছর পর কোনও ভারতীয় মহাকাশে যাচ্ছেন। তবে এবার আমাদের নিজেদের রকেটে চেপে যাওয়া হচ্ছে।"

এর আগে, ১৯৮৪ সালে প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে পা রাখেন উইং কমান্ডার রাকেশ শর্মা। তিনি সোভিয়েত মিশনের অংশ ছিলেন তিনি। এদিন মোদি জানান, তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে যখন আত্মপ্রকাশ করবে ভারত, ওই একই সময়ে 'গগনযান'  ভারতকে মহাকাশ অভিযানের জগতে অন্য উচ্চতায় নিয়ে যাবে। এই অভিযানে ভারতের মহিলা বিজ্ঞানীদেরও সমান যোগদান রয়েছে, তাঁদের ছাড়া এই অভিযান অসম্পূর্ণ বলে জানান মোদি।

'গগনযান' অভিযানের আওতায়  তিন জন মহাকাশচারীকে মহাকাশে পাঠাবে ISRO. তবে মহাকাশে মানুষ পাঠানোর আগে 'গগনযান' অভিযানের আওতায় মহাকাশে রোবট নারী বা যন্ত্রমানবীকে পাঠানো হবে। মহাকাশে নভোচারীদের পাঠানোর চেয়ে, তাঁদের নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনা ঢের বেশি গুরুত্বপূর্ণ। তাই মেপে মেপে পা ফেলা হচ্ছে। 

সেরা শিরোনাম

Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
New Lunar Crater: রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
Nasa Space Story: মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget