এক্সপ্লোর

LPG Cylinder Booking: এখনও গ্যাস বুকিংয়ে সমস্যা? '৫০০ সিলিন্ডার বুক করলে ২০০ আসছে', অথৈ জলে ডিস্ট্রিবিউটর থেকে গ্রাহকরা!

Gas Cylinder Booking: পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে গ্যাসের হাহাকারের ছবি সামনে এসেছে। এই আবহেই গ্যাস বুকিং নিয়ে ধোঁয়াশা কাটাল কেন্দ্রীয় সরকার।

কলকাতা: গ্যাস বুকিংয়ের (Gas Booking) নিয়মে কোনও বদল হয়নি, জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। সেইসঙ্গে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে দেশে পর্যাপ্ত পরিমাণে LPG-র মজুত রয়েছে। যদিও গ্যাস ডিস্ট্রিবিউটারদের অনেকেই জানাচ্ছেন, সঙ্কট এখনও জারি রয়েছে।

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে গ্যাসের হাহাকারের ছবি সামনে এসেছে। এই আবহেই গ্যাস বুকিং নিয়ে ধোঁয়াশা কাটাল কেন্দ্রীয় সরকার। কেন্দ্র সরকারের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, 

গ্যাস বুকিংয়ের নিয়মে পরিবর্তন বদল হয়নি।

রিফিল বুকিংয়ের সময়সীমা অপরিবর্তিত রয়েছে

অর্থাৎ শহরাঞ্চলে ২৫ দিন ও গ্রামীণ এলাকায় ৪৫ দিন।  

শহরাঞ্চলে দু'টো গ্যাস বুকিংয়ের মাঝে, সময়ের ব্যবধান আরও বাড়ানো হল। ১৪.২ কেজির ডবল সিলিন্ডার থাকলে একটা বুকিংয়ের ৩৫দিন পর দ্বিতীয় বুকিং করা যাবে। অর্থাৎ দু'টো বুকিংয়ের মধ্যে ৩৫ দিনের ব্য়বধান রাখতেই হবে। শহরে ৫ কেজির সিলিন্ডার একটি বুক করার পরে ৯ দিন পর দ্বিতীয়টি বুক করা যাবে। গ্রাম, দুর্গম এলাকায় এই ব্যবধান হল ১৬ দিন। শহরে ১০ কেজির সিলিন্ডার একটি বুক করার পরে ১৮ দিন কাটলে দ্বিতীয়টি বুক করা যাবে। গ্রাম, দুর্গম এলাকায় এই সময়সীমা বাড়িয়ে ৩২ দিন করা হয়েছে। সিঙ্গল সিলিন্ডার থাকলে দু'টো বুকিংয়ের মাঝে সময়ের ব্যবধান রাখতে হবে ২৫ দিন। তবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্রাহকদের ক্ষেত্রে এই সময় সবথেকে বেশি। তাঁরা একটি সিলিন্ডার বুক করার ৪৫ দিনের মাথায় পরেরটি বুক করতে পারবেন। 

আরও পড়ুন, এটিএম থেকে টাকা তোলা থেকে শুরু করে আধার পর্যন্ত... ১ এপ্রিল থেকে এই ৫টি বড় পরিবর্তন আসতে চলেছে

সেইসঙ্গে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে দেশে পর্যাপ্ত পরিমাণে LPG-র মজুত রয়েছে। কেন্দ্রীয় সরকার বিবৃতি জারি করলেও ধোঁয়াশায় গ্যাস ডিস্ট্রিবিউটাররা। সমস্যার কথা জানাচ্ছেন গ্যাস ডিস্ট্রিবিউটাররা। LPG সঙ্কটে এখনও সমস্যায় পড়তে হচ্ছে ডিস্ট্রিবিউটারদের। এক ডেলিভারি বয়ের দাবি, '৫০০ বুক করলে ২০০ আসছে। সামান্য কয়েকটা গ্যাস এসেছে। গ্যাস চেন দিয়ে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে। গ্যাস না দিলে মারতে আসছে।' 

অন্যদিকে, যুদ্ধ পরিস্থিতির জেরে সমস্য়ায় পড়েছেন অটো চালকরা। তাঁদের অভিযোগ, অটোর LPGর দাম বাড়লেও মিলছে না যোগান। পেট্রল পাম্প গুলিতে লম্বা লাইন চোখে পড়ছে। চালকদের অনেকেরই অভিযোগ, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও মিলছে না LPG


পরিস্থিতি কবে স্বাভাবিক হয় সেদিকেই নজর।

এদিকে, পাশাপাশি, নরেন্দ্র মোদির আশ্বাস, ভারতের কাছে পর্যাপ্ত অপরিশোধিত তেল মজুত আছে। পরিস্থিতি মোকাবিলায় গঠন করা হয়েছে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি। বুধবার ডাকা হয়েছিল সর্বদল বৈঠক। মোদি সরকারের বিদেশনীতির তীব্র সমালোচনা করে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী জানিয়েছেন আগেই যে, তিনি সর্বদল বৈঠকে উপস্থিত থাকবেন না।

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget