এক্সপ্লোর

Maa Canteen: জেলা হাসপাতালেও চালু মা ক্যান্টিন, সারা ভারতে এমন উদ্যোগ চালুর দাবী রোগীদের পরিবারের

Aliporeduar Hospital: এবার জেলা হাসপাতালে বিভিন্ন প্রান্তের রোগীর পরিবারের কথা মাথায় রেখে চালু করা হল এই মা কিচেন। যেখানে মাত্র ৫ টাকার বিনিময়ে পাওয়া যাবে ডাল,সবজি, ডিম-ভাত।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: এবার জেলা হাসপাতালেও পুরসভার তরফে চালু হল মা ক্যান্টিন (Maa Canteen)। রাজ্যের এই উদ্যোগে খুশি অসম (Assam) থেকে চিকিৎসার জন্য আসা রোগীর পরিবার-পরিজনেরা। সারা ভারতে এমন উদ্যোগের দাবী তাদের। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তাঁরা। এদিকে, রাজ্যের আর্থিক দৈনদশায় পুরসভার এই ভর্তুকি প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা প্রকাশ জেলা বিজেপির। যদিও এর পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।  

আলিপুরদুয়ার পুরসভার উদ্যোগে কলেজহল্ট এলাকায় বহুদিন ধরেই সফলভাবে চলছে একটি মা-কিচেন। সেই সফলতায় এবার জেলা হাসপাতালে বিভিন্ন প্রান্তের রোগীর পরিবারের কথা মাথায় রেখে চালু করা হল এই মা কিচেন। যেখানে মাত্র ৫ টাকার বিনিময়ে পাওয়া যাবে ডাল,সবজি, ডিম-ভাত। হাসপাতাল চত্ত্বরেই কর্তৃপক্ষের দেওয়া একটি হল ঘড়ে চালু হলো এই প্রকল্প।  

মা কিচেন চালুর প্রথম দিনে রোগীর পরিবারেরা এই সুযোগ পেয়ে উচ্ছ্বসিত। অসম থেকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে বাবার চিকিৎসার জন্য আসা এক রোগীর ছেলে জানালেন দু'দিন ধরে তিনি এখানেই রয়েছেন। বহু টাকা খরচ করে হোটেলে খাচ্ছিলেন। এবার ৫ টাকার খাবার পেয়ে মুখ্যমন্ত্রী দিদিকে এই প্রকল্পের জন্য জিন্দাবাদ জানান। বাংলার মূখ্যমন্ত্রীর মতো এমন প্রকল্প অসম সহ সারা ভারতবর্ষেই চালুর দাবী রাখেন তিনি। 

আরও পড়ুন, কমেনি কালো টাকা, গরিবরা আরও গরিব হয়েছে! নোটবন্দির ৬ বছরে মোদি সরকারকে কটাক্ষ বিরোধীদের

যদিও এই প্রকল্পকে সাধুবাদ জানিয়েও কটাক্ষ করতে ছাড়েনি জেলা বিজেপি। জেলা বিজেপির সাধারণ সম্পাদক মিঠু দাস বলেন, রাজ্যের আর্থিক দৈনদশায় এই ভর্তুকিযুক্ত প্রকল্পের ভবিষ্যত নিয়েই আশঙ্কা রয়েছে। আগামী দিনে এই সুযোগ সকলে আদৌ পাবে কি না। যদিও এর পাল্টা জবাব দিতে ছাড়েনি তৃণমূল। জেলা তৃণমূলের চেয়ারম্যান মৃদুল গোস্বামী বলেন, বিজেপির কাজই ভালো কাজের বিরোধিতা করা। তারা আগে বাংলার প্রাপ্য টাকার জন্য দিল্লিতে দরবার করুক। তাহলে বোঝা যাবে তারা মানুষের সঙ্গে আছে।                                                

এর আগে খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে মা ক্যান্টিনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। সোমবার দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, মালদা মেডিকেল কলেজের এম এস ভি পি পুরঞ্জয় সাহা, ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর সন্ধ্যা দাস, কাকলি চৌধুরীসহ অন্যান্য কাউন্সিলর, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: আর জি-কর কাণ্ডের ২ বছর পার, আজ অভয়া স্মরণ
আর জি-কর কাণ্ডের ২ বছর পার, আজ অভয়া স্মরণ
ভবানী ভবনে দ্বিতীয় হাজিরা অভিষেকের PA সুমিত রায়ের,
ভবানী ভবনে দ্বিতীয় হাজিরা অভিষেকের PA সুমিত রায়ের,
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget