এক্সপ্লোর

Maa Flyover Accident: মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা, বেপরোয়া গতির বলি ২

Kolkata News: সাতসকালে মা উড়ালপুলে দুর্ঘটনা। গার্ডওয়ালে ধাক্কা মেরে বাইক সমেত নীচে পড়ে গিয়ে ২ জনের মৃত্যু হল।

কলকাতা: সাতসকালে মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা (Maa Flyover Accident)। গার্ডওয়ালে ধাক্কা মেরে বাইক সমেত নীচে পড়ে ২ তরুণের মৃত্যু। বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনা বলে অনুমান পুলিশের।

নীচে পড়ে ২ তরুণের মৃত্যু: সাতসকালে মা উড়ালপুলে দুর্ঘটনা। গার্ডওয়ালে ধাক্কা মেরে বাইক সমেত নীচে পড়ে গিয়ে ২ জনের মৃত্যু হল। চালকের মাথায় হেলমেট থাকলেও, বাইক আরোহীর মাথায় হেলমেট ছিল না। সকাল সাড়ে ৬টা নাগাদ চিংড়িঘাটার দিক থেকে পার্ক সার্কাসের দিকে যাওয়ার পথে, পরমা আইল্যান্ডের কাছে মা উড়ালপুলের ওপর গার্ডওয়ালে ধাক্কা মেরে নীচে পড়ে যায়। প্রগতি ময়দান থানার পুলিশ বাইক চালক ও আরোহীকে উদ্ধার করে SSKM হাসপাতালে নিয়ে গেলে দু’জনকেই মৃত বলে ঘোষণা করা হয়। মৃত দিশাদ আলম ও আনিস রানা, ১৮ বছরের দুই তরুণ বউবাজারের বাসিন্দা। ভোর সাড়ে ৫টা নাগাদ বাড়ি থেকে বেরোয় দুই বন্ধু। বাইকের বেপরোয়া গতিই দুর্ঘটনার কারণ বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। 

গতকাল দুর্গাপুরে দাঁড়িয়ে থাকা বাইকের পিছনে ইটবোঝাই ট্রাক্টরের ধাক্কা মারে। ঘটনায় বাইক আরোহী গৃহবধূর মৃত্যু, গুরুতর জখম স্বামী ও শিশুসন্তান। দুর্ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে দুর্গাপুরের ১৯ নম্বর জাতীয় সড়কের লিঙ্ক রোডে। রাস্তার ধারে পুলিশের অস্থায়ী বসার জায়গায় ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। সকাল ১১টা নাগাদ দুর্গাপুরের ১৯ নম্বর জাতীয় সড়কের লিঙ্ক রোডে দুর্ঘটনা ঘটে। স্ত্রী, সন্তান নিয়ে চিকিৎসকের কাছে এসেছিলেন এলাকার বাসিন্দা এক ব্যক্তি। বাইক নিয়ে দাঁড়িয়ে থাকার ইটবোঝাই ট্রাক্টর ধাক্কা মারে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে স্ত্রীর মৃত্যু হয়। এরপরই রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। স্থানীয়দের দাবি, পুলিশের তাড়া খেয়ে গতি বাড়িয়ে পালানোর সময় ট্রাক্টর চালক বাইকে ধাক্কা মারেন। তার আগে চলতি সপ্তাহে কসবার তালবাগানে দুর্ঘটনা, রাস্তার ধারে বিদ্যুতের ফিডার বক্সে ধাক্কা মেরে মৃত্যু হয় বাইক চালকের। বেপরোয়া গতিই দুর্ঘটনার কারণ বলে প্রাথমিক অনুমান কসবা থানার পুলিশের।                                               

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Tapsia Fire: আগুনের গ্রাসে শেষ জীবনের সঞ্চয়, হাহাকার তপসিয়ার মজদুর বস্তিতে

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget