এক্সপ্লোর

Madan Mitra Hospitalized : 'ভোকাল কর্ড মনে হয় নষ্ট হয়ে গেছে' হঠাৎ অসুস্থ হয়ে এসএসকেএমে ভর্তির সময় বললেন মদন মিত্র

মদন মিত্র হাসপাতালে ভর্তি হওয়ার সময় জানান, চিকিৎসকরা ফোন করে জানালেন গলার ভিতরে টিউমার রয়েছে, সেটা ছড়িয়ে গিয়েছে।

সমীরণ পাল, কলকাতা : হঠাৎ অসুস্থ কামারহাটির তৃণমূল (TMC) বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। রাত ৯ টা ৪০ মিনিট  নাগাদ এসএসকেএমের (SSKM) উডবার্ন ব্লকে ভর্তি হন তিনি। ভর্তি হওয়ার পথে কামারহাটির (Kamarhati) বিধায়ক জানিয়েছেন তাঁর  ভোকাল কর্ডে (Vocal Cord) সমস্যা রয়েছে, পরশু অস্ত্রোপচার হবে বলেও জানান তিনি। মদন মিত্র বলেছেন, 'চিকিৎসকরা ফোন করে জানালেন গলার ভিতরে টিউমার রয়েছে, সেটা ছড়িয়ে গিয়েছে। গলায় বেশ ব্যথা হচ্ছে। জোরে চিৎকার করতে গেলে কাকের মতো আওয়াজ হচ্ছে। ভোকাল কর্ড-টা মনে হয় নষ্ট হয়ে গেছে।'

মদন মিত্র হুইলচেয়ারে বসে এসএসকেএমের উডবার্ন ব্লকে পৌঁছন। কামারহাটির বিধায়কের অসংখ্য অনুগামীও তাঁর সঙ্গে হাজির হয়েছিলেন হাসপাতালে। জানা গিয়েছে, অসুস্থ মদন মিত্রকে দেখতে ৮ চিকিৎসকের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে. তারাই বুধবার কামারহাটির বিধায়কের শারীরিক অবস্থা খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। বৃহস্পতিবার মদন মিত্রের গলায় অস্ত্রোপচার হবে কি না, তা নিয়েও আগামীকালই চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানা গিয়েছে। মদন মিত্রের গলায় ব্যথা ও শ্বাস-প্রশ্বাসে সমস্যা রয়েছে বলেই জানা গিয়েছে। চিকিৎসরা তাঁকে আগামী ১৫ দিন কথা কম বলতে বলেছেন বলেও জানিয়েছেন মদন মিত্র।

প্রসঙ্গত এদিনই তৃণমূলের সাংগঠনিক বৈঠকে দলীয় শৃঙ্খলা নিয়ে কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলনেত্রীর হুঁশিয়ারি প্রথমে সতর্ক করা হবে। তারপর শোকজ। না শুনলে সাসপেন্ডের পথে হাঁটবে দল। পাশাপাশি নাম না করে মদন মিত্রকে কড়া বার্তা দিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, 'উল্টোপাল্টা বলে ভাইরাল হলাম। এসব দল সহ্য করবে না। এটাই শেষ সুযোগ। বেরিয়ে যেতে চাইলে যেতে পারেন।' যে প্রসঙ্গে জানতে চাওয়া হলে মদন মিত্র জানান, 'পার্থ দা তো আমাকে গতকালই বলব। তবে ঠিক কী ভুল করছি সেটাই বুঝতে পারছি না। সেটা জানালে শুধরে নিতে সুবিধা হয়।'

যার উত্তরে চেনা মেজাজে মদন মিত্র বলেছিলেন, 'মদন মিত্রের নামের পিছনে একটা সিকান্দার আছে। জেতানোর সিকান্দার। আমি মদন মিত্র আমি ভাইরাস। কারণ মদন মান্ত্রা কাজ করে। আর কেউ কেউ চাইছে বটে তবে তাদের বলে রাখি আমি শুভেন্দু অধিকারী নই। বিজেপি জানে এই জগতে সব পাওয়া যেতে পারে, শুধু নির্ভীক সোজাসাপ্টা মদন মিত্রের শিরদাঁড়া বাদে। ভিখিরি হতে রাজি আছি। তবে রাজার বেটা কেরাসিন তেলওয়ালা হব না। শুভেন্দু অধিকারী হব না।'

আরও পড়ুন- ''ভিখিরি হতে রাজি আছি, রাজার বেটা কেরাসিন তেলওয়ালা হব না, শুভেন্দু হব না' বার্তা মদন মিত্রের

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Samik On Chorbagan Stampede:
"চোরবাগানের পুজোর প্রধান পৃষ্ঠপোষক শুভেন্দুর ভাইপো..", মমতা তৃণমূলের অভিযোগের পোস্টের পর সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
CM Suvendu on Chorbagan Stampede :
"থিমের নামে প্যান্ডেলের ভিতরে অন্ধকার করে রেখে..", পুজোয় পদপিষ্ট হয়ে শিশু-সহ ১৯ জনের মৃত্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget