এক্সপ্লোর

Madan Mitra : অভিষেকের বার্তাকে অগ্রাহ্য মদনের, বললেন, 'মাটি রক্ষা করতে তো অস্ত্র লাগবে'

Abhishek and Madan on panchayet Poll : অভিষেকের সম্পূর্ণ উল্টোসুর মদন মিত্রর গলায়! বললেন, ' খোচড় ছাড়া পলিটিক্স হয় না, আমি খোচরের কাজ করি ।'

 সমীরণ পাল, কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায়, রুমা পাল, কলকাতা : শনিবার কাঁথির সভা থেকে অভিষেক ( Abhishek Banerjee )  বলেছিলেন, পঞ্চায়েত ভোট ( Panchayet Poll )  শান্তিপূর্ণ হবে। কিন্তু, মঙ্গলবার কার্যত উল্টোসুরে মদন মিত্র ( Madan Mitra ) ফের বলেন, মাটি রক্ষার জন্য কোদাল, বেলচা তো লাগবেই!  তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তাকে অগ্রাহ্য করছেন মদন মিত্র? 

'মরিবার মতো ঠাঁই রাখার জন্য কোদাল, বেলচা তো লাগবেই' ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তাকে কার্যত বুড়ো আঙুল দেখালেন মদন মিত্র! তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যখন বারবার শান্তিপূর্ণ পঞ্চায়েত ভোটের কথা বলছেন, তখন মদন মিত্রর গলায় আবারও হুঁশিয়ারির সুর!

গত কয়েকমাসে, তৃণমূলের বিভিন্ন বৈঠক-সমাবেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন, পঞ্চায়েত ভোট হবে শান্তিপূর্ণ। শনিবার কাঁথির সভা থেকেও একই আশ্বাস দিয়েছিলেন তিনি। কিন্তু, এরপর দু’দিন পেরোতে না পেরোতেই অভিষেকের সম্পূর্ণ উল্টোসুর মদন মিত্রর গলায়! বললেন, ' খোচড় ছাড়া পলিটিক্স হয় না, আমি খোচরের কাজ করি । আগামী এক মাস আমি বুথের থেকে এক কিলোমিটার দূরে বসে থাকবো । অভিষেকের মেসেজ এসে গেছে সারা বাংলায় অবাধ এবং শান্তিপূর্ণ ভোট হবে এবং আমি বিলকান্দাকে স্যালুট জানাই গতকাল থেকেই তারা অবাধ এবং শান্তিপূর্ণ ভোটের জন্য কোদাল এবং কাস্তে বিলি করা শুরু করে দিয়েছে । ' 

আরও পড়ুন, ওএমআর শিটে শূন্য, অথচ সার্ভারে নম্বর বেশি! 'অযোগ্যদের' তালিকায় কারা কারা রয়েছেন?

এটা অবশ্য প্রথম নয়। অভিষেকের মন্তব্যের পর রবিবারও মদন মিত্রর গলায় শোনা গেছিল উল্টো সুর! বিলকান্দায় তিনি বলেছিলেন,' সিপিএম-বিজেপি শুনে রাখ আজকের এই মিটিং থেকে এই কোদাল আর কাস্তে, খেলা কিন্তু শুরু হয়ে গেল। গেট রেডি ফর ফাইনাল ম্যাচ। উই আর রেডি। আমরা আছি। আমরা বুথ থেকে ১ কিলোমিটার দূরে থাকব। আরে বোকার দল,খালি বলছে তৃণমূল হামলা করবে। তৃণমূল দখল নেবে। আরে ভোট হলে তো দখল নেবে? আরে ভোট হবে না, অন্য কোনও কারণ নয়, আমার তো দুটো দল লাগবে। দু’দিকের গোলপোস্টে লোক লাগবে তো।' 

তিনি আরও বলেন, ' অভিষেককে তো বলতেই হবে, অবাধ শান্তিপূর্ণ ভোট করতে হবে। সরকারি দলে আছি, বলা সম্ভব নাকি সন্ত্রাস করতে হবে? বলতেই হবে। আবারও বলছি, কামারহাটিতে একই কাজ করব।কামারহাটিতে আবার বিলি করব।' 

মদনের এই মন্তব্যের প্রতিক্রিয়ার প্রবীণ তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায় বলেন ,'মমতা, অভিষেক বলে দিয়েছে, শান্তিপূর্ণ ভোট করতে হবে। এধরনের মন্তব্য ঠিক নয়।'

পঞ্চায়েত ভোট কি আদৌ শান্তিপূর্ণ হবে? না কি শীর্ষ নেতৃত্ব যাই বার্তা দিক নিজেদের মতো করে ভোট করাবে নিচুতলা?
উত্তরের জন্য আর কয়েক মাসের অপেক্ষা। 

 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget