এক্সপ্লোর

Madan Mitra: তিনি দাঁড়ালেই সেলফির লাইন! পঞ্চমী-আড্ডায় মদনের মুখে বচ্চনের সংলাপ

Durga Puja 2023: পঞ্চমীর দিন মদন মিত্রই খোলামেলা আড্ডা দিলেন এবিপি আনন্দের স্টুডিওতে। কেমন লাগে পুজো, তার পুজো কেমন কাটে সব মিলিয়ে একেবারে 'ওপেন বুক' মদন।

কলকাতা: তিনি এমনিতেই রঙিন। রকমারি ধুতি-পাঞ্জাবি থেকে লেটেস্ট সানগ্লাসে যে কোনও সিনেপর্দার নায়কের ক্যারিশমাকে হেলায় চ্যালেঞ্জ করতে পারেন। সোশ্যাল মিডিয়া হোক বা রাস্তায় তাঁর ফ্যান ফলোয়িং ঈর্ষা জাগাতে পারে যে কোনও নেতা থেকে অভিনেতাকে। পঞ্চমীর দিন সেই মদন মিত্রই খোলামেলা আড্ডা দিলেন এবিপি আনন্দের স্টুডিওতে। কেমন লাগে পুজো, তার পুজো কেমন কাটে সব মিলিয়ে একেবারে 'ওপেন বুক' মদন (Madan Mitra)। 

অন্তত তিন থেকে চার দশক দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে রয়েছেন তিনি। পুজোর জোগাড় থেকে চাঁদা তোলা, সব করেছেন নিজেই জানালেন সেকথা। সেই মদন মিত্র বললেন, '৩০-৪০ বছর ধরে পুজো দেখছি। এবারের মতো পুজো, এত রঙিন পুজো আগে হয়নি।' কেমন এমন অনুভূতি? তার কারণ হিসেবে মদন বললেন উদযাপনের কথা। চতুর্থীতে তিনি বেরিয়েছিলেন। ওই দিন রাত ১টা ১৫ পর্যন্ত ভিড় রাস্তায়, তা দেখেই তাঁর এমন অনুভূতি। মদন জানাচ্ছেন, এতদিন পুজো দেখছেন কিন্তু চতুর্থীর দিন এমন ভিড় তিনি আগে দেখেননি। কামারহাটির (Kamarhati) বিধায়ক ভবানীপুরের বাসিন্দা। দুটো জায়গাতে তো বটেই আরও একাধিক পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছেন তিনি। এই কদিনেই নানা পুজোয় দেখা গিয়েছে মদন মিত্রকে। সব জায়গাতেই নানাভাবে দেখা গিয়েছে মদন মিত্রকে। এবিপি আনন্দে পুজোর আড্ডায় সেই অভিজ্ঞতার কথাই তুলে ধরলেন তিনি। তার মধ্যে অবশ্যই এসেছে সেলফির কথা। মোবাইলের যুগে 'সেলেব'র সঙ্গে সেলফি তুলতে সবাই ভালবাসেন। তাই মদন মিত্রকে দেখলেই নাকি সেরকমই হচ্ছে। এই কথা বলতে গিয়ে অমিতাভ বচ্চনের 'কালিয়া'র জনপ্রিয় সংলাপের অনুকরণে মদন উবাচ- 'হাম যাহা খাড়া হোতা হ্যায়, সেলফি ওঁহিসে শুরু হোতা হ্যায়।' পুজো মণ্ডপে গেলেই নাকি তাঁর এমনই অভিজ্ঞতা হচ্ছে।

এদিন মদন মিত্রের সঙ্গে আড্ডায় ছিলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য এবং আইনজীবী জয়ন্তনারায়ণ ভট্টাচার্য। রাজনীতিতে মদনের একেবারে উল্টোশিবিরে রয়েছেন শমীক। বছরভর রাজনৈতিক আকচাআকচি-কটাক্ষ দেখাই যায়। এদিনটা ছিল আলাদা। শমীকে শিল্পী মন নিয়ে দরাজ প্রশংসা শোনা গেল মদন মিত্রের গলায়। চলেছে হালকা কটাক্ষের মোড়কে খুনসুটিও। এদিন গানে গানেও মাতিয়েছেন মদন। কখনও 'ফাগুন লেগেছে বনে বনে...', কখনও 'পুরনো সেই দিনের কথা...' গেয়ে পঞ্চমী মাতালেন মদন।

আরও পড়ুন: সুরুচি সংঘে ঢাকে বোল তুললেন দেব, নাচলেন নুসরত... জমজমাট মহাপঞ্চমীতে উত্তর থেকে দক্ষিণে দর্শনার্থীর ঢল

সেরা শিরোনাম

News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget