এক্সপ্লোর

Durga Puja 2023:সুরুচি সংঘে ঢাকে বোল তুললেন দেব, নাচলেন নুসরত... জমজমাট মহাপঞ্চমীতে উত্তর থেকে দক্ষিণে দর্শনার্থীর ঢল

Mahapanchami Celebration:বোধনের আগেই পুজোর আনন্দে মাতোয়ারা কলকাতা। আজ মহাপঞ্চমী। যে সব স্কুল বাকি ছিল, তাদেরও আজ ছুটি পড়ে গিয়েছে। সব মিলিয়ে ঠাকুর দেখার উৎসাহ যে চতুর্থীর থেকে কিছুটা বেশি হবে, সেটা একরকম জানাই ছিল।

কলকাতা: বোধনের আগেই পুজোর আনন্দে মাতোয়ারা কলকাতা। আজ মহাপঞ্চমী (Durga Puja 2023 Mahapanchami Celebration)। যে সব স্কুল বাকি ছিল, তাদেরও আজ ছুটি পড়ে গিয়েছে। সব মিলিয়ে ঠাকুর দেখার উৎসাহ যে চতুর্থীর থেকে কিছুটা বেশি হবে, সেটা একরকম জানাই ছিল। আশাভঙ্গ করেনি মহানগর। উত্তর থেকে দক্ষিণ, সর্বত্র থিকথিকে ভিড়। শারদোৎসবে আনন্দ মিলিয়ে দিল আমজনতা থেকে তারকাদের। 

সুরুচি সংঘে নাচ দেব-নুসরতের...
পুজোর আনন্দে শহর। পুজোর আনন্দে তারকারাও। সেই ছবি ধরা পড়ল সুরুচি সংঘে। সেখানে ঢাকের বোল তুললেন তৃণমূল সাংসদ ও অভিনেতা দেব। তালে তালে পা মেলালেন আর এক তৃণমূল সাংসদ ও অভিনেত্রী নুসরত। এদিনই মুক্তি পেয়েছে দেবের ছবি 'বাঘাযতীন'। সব মিলিয়ে হাসির দ্যুতি নায়কের মুখে। এ বছর সুরুচি সংঘে পুজোর থিম 'একই অঙ্গে এত রূপ'। রাত বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে ভিড় বাড়ল এই মণ্ডপে।

কুষ্টিয়া হাউজিং এস্টেটের অবন্তিকা আবাসনে প্রতীকী গঙ্গা আরতি...
৪৭ বছরে পা দিল পিকনিক গার্ডেনের কুষ্টিয়া হাউজিং এস্টেটের অবন্তিকা আবাসনের পুজো। বারাণসীর গঙ্গা আরতির মতো সম্প্রতি কলকাতায় শুরু হয়েছে গঙ্গা আরতি। তেমনই প্রতীকী গঙ্গা আরতি দিয়ে শুরু হয় পুজোর সূচনা। আমন্ত্রিত ছিলেন বৃদ্ধাশ্রমের আবাসিকরা। ডেঙ্গি মোকাবিলায় সচেতনতার বার্তা তুলে ধরা হল এই পুজো মণ্ডপে। 

সল্টলেকের জি ব্লকের পুজো উদ্বোধনে রাজ্যপাল...
বৃহস্পতিবার সল্টলেকের করুণাময়ীর জি ব্লকের পুজোয় রাজ্যপাল সিভি আনন্দ বোস। পাশাপাশি রাজভবনের আবাসিকদেরও পুজোর উদ্বোধন করেন রাজ্যপাল

সল্টলেক জে সি ব্লক দুর্গাপুজো...
সল্টলেক জে সি ব্লকের দুর্গাপুজো এবার ২৫ বছরে পদার্পণ করল। ওড়িশার রাজ-রাজেশ্বরী মন্দিরের আদলে তৈরি করা হয়েছে মণ্ডপ। সপ্তমী থেকে দশমী পর্যন্ত সল্টলেক জে সি ব্লকের বাসিন্দাদের জন্য ভোগের ব্যবস্থা করা হয়েছে। 


আর যা...
সব মিলিয়ে মহাপার্বণের আনন্দে মহানগর। উত্তর থেকে দক্ষিণ, পায়ে পায়ে সিগন্যাল গ্রিন। ভিড়ের চাপে যতই চিড়ে চ্যাপ্টা অবস্থা হোক কিম্বা ঘেমেনেয়ে একশা হোক গিলে করা পাঞ্জাবি, থেমে নেই প্যাণ্ডেল হপিং। আপত্তি নেই লম্বা লাইনের দীর্ঘ প্রতীক্ষায়। বছরে তো এই ক’টা মাত্র দিন। রাস্তায় মানুষের ঢল। সন্ধে গড়াতেই জনস্রোত। আলো ঝলমলে শহরে ঠাকুর দেখার ঢল। থিম, সাবেকিয়ানা মিলেমিশে একাকার উৎসবের রঙ। প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে সেই আমেজই তারিয়ে তারিয়ে উপভোগ করছেন শহরবাসী। সঙ্গে হুল্লোড়, আড্ডা, পেটপুজো। ফুচকা, রোল, চাউমিন। তবে এর মধ্যে তাল কাটতে পারে আবহাওয়া। এখনও পর্যন্ত যা পূর্বাভাস তাতে নবমী ও দশমী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই সময় থাকতেই ঠাকুর দেখার 'কোটা' শেষ করে নিতে চাইছেন সকলে।

আরও পড়ুন:'বাঘা যতীন' দেবের সঙ্গে দর্শকের কণ্ঠেও 'বন্দে মাতরম' ধ্বনি, কেমন হল প্রথম দিনের প্রথম শো?

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget