এক্সপ্লোর

Bengal Cabinet Reshuffle: 'অভিষেক-ঘনিষ্ঠ নন এমন লোক দলে প্রায় নেই-ই', মন্ত্রিসভায় রদবদলের মুখে বার্তা মদন মিত্রের

Madan Mitra On Abhisekh Banerjee: 'মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ব্যানার, মুখ। কিন্তু প্রধান সেনাপতি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়', রাজ্যে মন্ত্রিসভা রদবদলের আগের দিন বার্তা কামারহাটির বিধায়ক মদন মিত্রের।

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: '  (mamata banerjee) আমাদের ব্যানার, মুখ। কিন্তু প্রধান সেনাপতি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (abhisekh banerjee)', রাজ্যে মন্ত্রিসভা রদবদলের আগের দিন বার্তা কামারহাটির বিধায়ক মদন মিত্রের (madan mitra)। তা হলে রাজ্য মন্ত্রিসভায় অভিষেক-ঘনিষ্ঠরাই জায়গা পেতে চলেছেন? এবার কিছুটা ধোঁয়াশা রেখে পোড়খাওয়া রাজনীতিবিদের উত্তর, 'দলে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়-ঘনিষ্ঠ নন এমন লোক নেই বললেই চলে। সকলে অভিষেক-ঘনিষ্ঠ, আমিও ঘনিষ্ঠ।' কথায় কথায় আরও অনেক কিছুই বললেন এবিপি আনন্দকে। 

বুধবার রদবদল...
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বুধবার বিকেলে মন্ত্রিসভায় রদবদলের বিষয়টি ঘোষণা করা হবে। কে কোন মন্ত্রক পাবেন আর কার হাত থেকে মন্ত্রিত্ব যাবে, সেটা অবশ্য আগের দিন খোলসা করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু এটুকু জানিয়েছেন, ৪-৫ জনকে মন্ত্রিসভা থেকে দলের কাজে লাগানো হবে। ৫-৬ জনকে নতুন নিয়ে আসা হবে। রাজনৈতিক মহলের জল্পনা, প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির পর নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করতেই এই রদবদলের সিদ্ধান্ত। মদন মিত্রকে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'একই ক্যাসেট শুনতে শুনতে, ঘরে নতুন বউ এলে ঘরটা আলো আলো লাগে। তেমনই নতুন মন্ত্রী যাঁরা হবেন মানুষ তাঁদের দেখবেন, তাঁদের পারফরম্যান্স দেখবেন।' তাঁর মতে, এর ফলে ভাবমূর্তি ভালো তো হবেই। সার্বিক ভাবে সিস্টেমও ভাল হবে, কাজ ভাল হবে। একটা নিয়মানুবর্তিতা আসবে। 

নিজেকে নিয়ে...
কখনও ফেসবুক লাইভ, কখনও বা অন্য কিছু। মদন মিত্র নিজেও নানা কারণে বার বার বিতর্কে জড়িয়েছেন। প্রসঙ্গটি তুলে কামারহাটির বিধায়ক এবিপি আনন্দকে বললেন, 'আমি অনেক কিছু বলি, রঙ্গরসের কথা বলি, গান বলি....কিন্তু দলবিরোধী কথা বলি না। ২৩ মাস কাস্টডি-তে ছিলাম, আমি শুভেন্দু অধিকারী নই। আমি গদ্দার নই, আমি ইমানদার।'

পার্থ চট্টোপাধ্য়ায় প্রসঙ্গে...
'পার্থ আমার সিনিয়র, কিন্তু খুবই বন্ধু। ওঁর সম্পর্কে দল যে সিদ্ধান্ত নিয়েছে সেটা দুঃখের। তবে বাস্তবটা বড় কঠিন', স্পষ্ট বক্তব্য পোড়খাওয়া রাজনীতিবিদের।
মন্ত্রিসভা রদবদলের আগে আপাতত এটুকুই বার্তা কামারহাটির বিধায়কের। বাকিটা স্পষ্ট হতে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা।

আরও পড়ুন:রাজ্যে আক্রান্ত বেড়ে আচমকাই দ্বিগুণ, কোভিডে কোথায় দাঁড়িয়ে মৃত্যু ?

সেরা শিরোনাম

Abhishek Banerjee : জন্মদিনেই অভিষেকের বাড়ির সামনে রাতভর সংঘর্ষ, আহত ৭ , প্রাণে মারার চেষ্টার অভিযোগ তুললেন সাংসদ
জন্মদিনেই অভিষেকের বাড়ির সামনে রাতভর সংঘর্ষ, আহত ৭ , প্রাণে মারার চেষ্টার অভিযোগ তুললেন সাংসদ
Dilip Ghosh : 'জন্মদিন রাস্তায় কেন ... এত বড় নেতা', অভিষেকের অভিযোগে পাল্টা দিলীপ
'জন্মদিন রাস্তায় কেন ... এত বড় নেতা', অভিষেকের অভিযোগে পাল্টা দিলীপ
West Bengal News Live : পুলিশের চোখের সামনেই বিজেপির গুন্ডাদের হামলা, সঙ্গে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক অভিষেক
পুলিশের চোখের সামনেই বিজেপির গুন্ডাদের হামলা, সঙ্গে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক অভিষেক
Kali Pujo Weather Updates: কালীপুজোয় বৃষ্টি হবে? এক লাফে একাধিক জেলায় কমছে তাপমাত্রা? আবহাওয়ার আপডেট
কালীপুজোয় বৃষ্টি হবে? এক লাফে একাধিক জেলায় কমছে তাপমাত্রা? আবহাওয়ার আপডেট

ভিডিও

Hangla Bhog Compitition 2026 | বেছে নেওয়া হল হ্য়াংলা পুজোর সেরা ভোগ ২০২৬-এর বিজয়ীদের |
Dhanteras 2026 | ধনতেরসে সেনকো গোল্ড অ্য়ান্ড ডায়মন্ডস এবং বি সরকার জহুরি-তে দেখা গেল চোখে পড়ার মতো ভিড়
Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস
Abhishek Banerjee: তৃণমূলের পার্টি অফিসে টাকা উদ্ধারকাণ্ডে অভিষেকের নিশানায় পুলিশ | TMC | ABP Ananda
Abhishek Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget