এক্সপ্লোর

Madan Mitra : SSKM-কে মদন তোপ দেগেছিলেন তাঁর জন্য়, মৃত্যু হল দুর্ঘটনায় আহত সেই যুবকের

TMC : প্রসঙ্গত, শুক্রবার মাঝরাতে, বাইক দুর্ঘটনায় আহত এক যুবককে এসএসকেএমে ভর্তি করাতে নিজে ছুটে যান মদন মিত্র। এরপরই SSKM কর্তৃপক্ষের সঙ্গে তাঁর বেনজির সংঘাত তৈরি হয়।

কলকাতা : পাশে দাঁড়িয়েছিলেন মদন মিত্র। তাও শেষ রক্ষা হল না। এসএসকেএমে নিয়ে যাওয়া দুর্ঘটনাগ্রস্ত রোগীর মৃত্যু হল। আজ দুপুর সোয়া ১২টা নাগাদ কলকাতা মেডিক্যাল কলেজে (Calcutta Medical College) ওই আহত যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় জখম ওই রোগীকে ভর্তিতে বিলম্ব হওয়ায় এসএসকেএমের (SSKM) বিরুদ্ধে মুখ খুলেছিলেন মদন মিত্র (Madan Mitra)। কার্যত তোপ দেগেছিলেন তিনি।

দুর্ঘটনায় আহত ওই রৌগীকে ভর্তি করতে না পেরে 'এসএসকেএমে দালালরাজ চলছে' বলেই তোপ দেগেছিলেন মদন মিত্র। পাশাপাশি 'বাম আমলে এক মিনিটে এসএসকেএমে রোগী ভর্তি করা যেত' দাবি করে বয়কট পিজি ডাকও দিয়েছিলেন তিনি। যা নিয়ে প্রবল বিতর্ক তৈরি হয়। পাল্টা সাংবাদিক সম্মেলনে হাসপাতাল চত্বরে কোনও 'হুজ্জুতি' বরদাস্ত করা হবে না জানিয়ে থানায় মদন মিত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, শুক্রবার মাঝরাতে, বাইক দুর্ঘটনায় আহত এক যুবককে এসএসকেএমে ভর্তি করাতে নিজে ছুটে যান মদন মিত্র। এরপরই SSKM কর্তৃপক্ষের সঙ্গে তাঁর বেনজির সংঘাত তৈরি হয়। SSKM-এর রোগীকল্য়াণ সমিতির একদা চেয়ারম্য়ান মদন মিত্রই SSKM বয়কটের ডাক দেন। জানা যায়, তৈরি হওয়া বেনজির পরিস্থিতি সামাল দিতে নামতে হয় খোদ মুখ্যমন্ত্রীর দফতরকে। 

মদন মিত্রও এসএসকেএম-র বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ানোর পাশাপাশি দলকেও নিশানা করেছিলেন শুরুতে। তবে তার একদিনের মধ্যে নিজের অবস্থান থেকে কার্যত একশো আশি ডিগ্রি ঘুরে যান কামারহাটির তৃণমূল বিধায়ক। গত রবিবার তিনি নতুন করে বলেন, এসএসকেএমকাণ্ড নিয়ে কী বলেছি মনে নেই। আমি হ্যালুসিনেশনে ভুগছি। আমার মুকুলের মতো অ্যালঝাইমার্স হয়েছে। আমার কাছে পিজি মানে পোস্ট গ্র্যাজুয়েট। অবসরের প্রস্তুতি নিচ্ছি, সচিন অবসর নিতে পারলে আমি কেন নয়? অবসর জীবনে ছোটদের পড়াব। সন্ন্যাস নেব।

আরও পড়ুন-‘এই তীব্র গরমে বিস্ফোরণ হতেই পারে’ রাজ্যে একের পর এক বাজি বিস্ফোরণে নয়া ফর্মুলা সৌগত রায়ের

পাশাপাশি 'মনে নেই'-এর আড়ালে গোটা বিতর্ক পিছনে ফেলার চেষ্টা করে মদন মিত্র জুড়েছিলেন, আমার কাছে পিজি মানে পোস্ট গ্র্যাজুয়েট। আর পিজি, এজি, সিজি এগুলো আমি বুঝিনা।                             

আরও পড়ুন, আপনিও স্বাক্ষরের সময় এমন ভুল করেন, সাবধান, জেনে নিন সঠিক উপায়?

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget