এক্সপ্লোর

Madhyamgram Water Crisis: পানীয় জলের সঙ্কটে চরমে দুর্ভোগ, মধ্যমগ্রামে বিক্ষোভ স্থানীয়দের

North 24 Parganas: প্রবল গরমে হাঁসফাঁস অবস্থা। এরইমধ্যে এবার দিকে দিকে পানীয় জলের সঙ্কট। স্থানীয়দের অভিযোগ, মধ্যমগ্রাম পুরসভা এলাকায় গত ৮ দিন ধরে জলের সঙ্কট দেখা দিয়েছে।

সমীরণ পাল, মধ্যমগ্রাম: তীব্র দাবদাহে মধ্যেই জলসঙ্কট। পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখান মধ্যমগ্রাম (Madhyamgram Water Crisis) পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের পাটুলি বাদামতলা এলাকার বাসিন্দারা। রাতের মধ্যে পানীয় জলের বন্দোবস্ত করে দিতে হবে বলে দাবি স্থানীয়দের। 

জলের সঙ্কটে চরমে দুর্ভোগ: প্রবল গরমে হাঁসফাঁস অবস্থা। এরইমধ্যে এবার দিকে দিকে পানীয় জলের সঙ্কট। স্থানীয়দের অভিযোগ, মধ্যমগ্রাম পুরসভা এলাকায় গত ৮ দিন ধরে জলের সঙ্কট দেখা দিয়েছে। জল না পাওয়ার কারণে ক্ষুব্দ এলাকাবাসী। এদিন কাউন্সিলর ও মধ্যমগ্রাম পুরসভার জল বিভাগের পুর পরিষদ সদস্যকে আটকে রেখে বিক্ষোভ শুরু করে। পরবর্তী সময় মধ্যমগ্রাম পুরসভার প্রধান নিমাই ঘোষ ও রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ এলাকায় এলে তাঁদেরও ঘিরেও  বিক্ষোভ দেখায় এলাকাবাসী। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ঘটনাস্থলে পৌঁছায় মধ্যমগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী। এলাকাবাসীর দাবি আজ রাতের মধ্যে পানীয় জলের ব্যবস্থা করে দিতে হবে। স্থানীয়দের অভিযোগ, পুরসভা থেকে যে জলের গাড়ি পাঠানো হয়, কিন্তু সঠিক সময় রিফিল করা হয় না। সেই কারণেই এলাকার মানুষ জল সমস্যায় সম্মুখীন । সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি মধ্যমগ্রামের বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, তিনি নিজে দাঁড়িয়ে থেকে জল সমস্যা সমাধান করে তবেই ফিরবেন। 

এদিকে গত কয়কেদিন ধরে প্রবল জল সঙ্কটে ভুগছে শিলিগুড়ি পুরসভার বেশিরভাগ ওয়ার্ডের বাসিন্দারা। পুরসভার দাবি, সিকিমে অতি বৃষ্টির কারণে তিস্তায় ঘোলা জল আসছে, সেই জল শোধনে সমস্যা হচ্ছে। সেই কারণেই জল সঙ্কট দেখা দিয়েছে বলে জানিয়েছেন ডেপুটি মেয়র। পুরসভার ৪৭টি ওয়ার্ডের মধ্যে ৩০টি ওয়ার্ডেই জল আসছে না। পানীয় জলটুকুও জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে স্থানীয়দের। মেয়র গৌতম দেবের পদত্যাগ দাবি করেছে বাম ও বিজেপি। দ্রুত সমস্যার সমাধান না হলে পুরসভা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে সিপিএম। অতীতে শিলিগুড়ির বহু মানুষ কুয়োর জলকে পানীয় জল হিসেবে ব্যবহার করতেন। এখনও যাঁদের বাড়িতে কুয়ো আছে সেই জল ব্যবহার করছেন তাঁরা। বাইরে থেকে দামি পানীয় জল কিনে খেতে বাধ্য হচ্ছেন বাকিরা। দৈনন্দিন অন্য কোনও কাজের জন্য একেবারেই জল মিলছে না।                    

 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget