এক্সপ্লোর

Mahakumbh Stampede: 'কেউ শুনছিল না, মাড়িয়ে চলে যাচ্ছিল', মহাকুম্ভে প্রাণহানি বাংলা থেকেও, উঠে এল যন্ত্রণার কাহিনি

Mahakumbh West Bengal Connection: গঙ্গা, যমুনা এবং অন্তঃসলিলা সরস্বতী, তিন নদীর সঙ্গমস্থল। মৌনী অমাবস্য়ায় এই সঙ্গমস্থলেই শাহি স্নানের জন্য় দেশ-বিদেশ থেকে জড়ো হয়েছিলেন পূণ্য়ার্থীরা।

কলকাতা: মহাকুম্ভে শাহিস্নানে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের বহু পূণ্য়ার্থী। ভিন রাজ্য়ে গিয়ে ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হয়েছেন তাঁরা। কেউ হারিয়েছেন মা-কে। কারও প্রিয়জন ভর্তি হাসপাতালে। কেউ আবার আত্মীয়-স্বজনদের খোঁজ পাচ্ছেন না। কোথায় যাবেন, কী করবেন, ভেবে পাচ্ছেন না অসহায় পুণ্য়ার্থীরা। এদিকে, বাড়িতে চিন্তায়, শঙ্কায় ঘুম উড়েছে পরিজনদের। (Mahakumbh Stampede)

গঙ্গা, যমুনা এবং অন্তঃসলিলা সরস্বতী, তিন নদীর সঙ্গমস্থল। মৌনী অমাবস্য়ায় এই সঙ্গমস্থলেই শাহি স্নানের জন্য় দেশ-বিদেশ থেকে জড়ো হয়েছিলেন পূণ্য়ার্থীরা। ছিলেন এই বাংলার বহু ভক্তও। কিন্তু কেউ ভাবতে পারেননি, পূণ্য়ার্জনের মুহূর্ত, নিমেষে বদলে যাবে বিষাদে, শোকে। জয়ধ্বনি নিমেষে বদলে যাবে স্বজন-হারানোর কান্নায়। (Mahakumbh West Bengal Connection)

পশ্চিমবঙ্গ থেকে মহাকুম্ভে যাওয়া এক পুণ্যার্থী যন্ত্রণার কথা তুলে ধরেন এবিপি আনন্দে। মহাকুম্ভের মহাপুণ্য়লগ্নে, শাহিস্নান উপলক্ষে প্রায় ৮০০ কিলোমিটার দূরে, উত্তরপ্রদেশের প্রয়াগরাজে পৌঁছেছিলেন এই রাজ্য়েরই বাসিন্দা, সুরজিৎ পোদ্দার। সঙ্গে ছিলেন তাঁর মা বাসন্তী পোদ্দার, বোন এবং মাসি। সুরজিৎ বেঁচে গেলেও, হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন সুরজিতের মা। তিনি বলেন, "কেউ শুনছিল না। মাড়িয়ে চলে যাচ্ছিল।" দিদিকে হারিয়ে অঝোরে কাঁদছিলেন সুরজিতের মাসি। তিনি বলেন, "আমাদের ফেলে দেয়। তোলার কোনও লোক ছিল না।ও (সুরজিৎ) অনেক চেষ্টা করেছে।"

ভয়াবহ পরিস্থিতির শিকার হতে হয়েছে উত্তর ২৪ পরগনার বারাসাতের বাসিন্দা আর এক পুণ্য়ার্থী ও তাঁর পরিবারকে। রাজ্যের বাইরে একা, অসহায় বৃদ্ধা কেঁদে কুল করতে পারছেন না। তিনি বলেন, "সকালবেলা স্নান করতে গিয়ে আমার বোন...বোনের ছেলে, আমি বেঁচে আছি, বোন, বোনের মেয়ে, সবাই হাসপাতালে ভর্তি।"

ওই পুণ্যার্থী জানিয়েছেন, তাঁরা চার জন গিয়েছিলেন মহাকুম্ভে। অন্য় লোকে তাঁকে চিয়েছে। উঠে দাঁড়ান তিনি। চোট পেয়েছিলেন। ওষুধ পেয়েছেন। অন্য দিকে, পাঁচ বন্ধুর সঙ্গে কুম্ভমেলায় স্নান করতে গিয়েছিলেন শিলিগুড়ির বাসিন্দা দীনেশ পণ্ডিত। ধাক্কাধাক্কি, হুড়োহুড়িতে জ্ঞান হারান শিলিগুড়ির যুবক।

আহত দীনেশের মা হীরামতি পণ্ডিত বলেন, "১১টার সময় কথা হল ওর সঙ্গে যে, মা আমার শ্বাস আটকে গিয়েছিল। দম আটকে গিয়েছিল। ওখানে লোকজন ধরে জল দিয়েছে।" এমন পরিস্থিতি যে মহাকুম্ভে পৌঁছেও আতঙ্কে সঙ্গমস্থলে যেতে পারেননি সুমন্ত সাহা নামের রাজ্যের এক পুণ্যার্থী। তিনি বলেন, "মহাকুম্ভস্থলে যাওয়া খুব দুষ্কর হয়ে যাচ্ছে। প্রচুর মানুষ এখনও নিখোঁজ। মেন রাস্তায় গেলে মানুষের ঢল, জনস্রোত যাকে বলে। এখান থেকে মাত্র দু'কিলোমিটার দূরে কুম্ভমেলা এবং সঙ্গমস্থল। আজ এই মুহূর্তে আর যাওয়ার সাহস পাইনি।"

দেশ-বিদেশ থেকে কোটি কোটি মানুষ কুম্ভমেলায় পা রাখেন এবছর। সেই নিয়ে প্রচারও হয়েছে বিস্তর। কিন্তু নিরাপত্তায় কেন ততটা জোর দেওয়া হল না, উঠছে প্রশ্ন। এত সংখ্যক মানুষ যে প্রাণ হারালেন, তার দায় কে নেবে? আদৌ কি কেউ দায় নেবে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ইস্তফা দিতেই হবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে, না হলে আরও বড় আন্দোলন, হুঁশিয়ারি CJP- র। মধ্যরাতে ফের মোদির বার্তা
ইস্তফা দিতেই হবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে, না হলে আরও বড় আন্দোলন, হুঁশিয়ারি CJP- র। মধ্যরাতে ফের মোদির বার্তা
NEET CJP Delhi Protest: যন্তরমন্তরে পরিস্থিতি এত ভয়ঙ্কর হল কী করে ? ক্রাউড ম্যানেজমেন্টে কেন ব্যর্থ ? প্রশ্নের মুখে দিল্লি পুলিশ
যন্তরমন্তরে পরিস্থিতি এত ভয়ঙ্কর হল কী করে ? ক্রাউড ম্যানেজমেন্টে কেন ব্যর্থ ? প্রশ্নের মুখে দিল্লি পুলিশ
West Bengal News Live: 'সুদে-আসলে' মন্তব্যের জেরে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে নতুন করে FIR
'সুদে-আসলে' মন্তব্যের জেরে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে নতুন করে FIR
Howrah Station New Platform: আরও বড় হচ্ছে হাওড়া স্টেশন, এবার চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম, ট্রেন পরিষেবায় বিরাট পরিবর্তন
আরও বড় হচ্ছে হাওড়া স্টেশন, এবার চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম, ট্রেন পরিষেবায় বিরাট পরিবর্তন

ভিডিও

Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
Abhishek Banerjee | বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব, অভিষেকের মন্তব্যে ফের FIR | ABP Ananda LIVE
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির কাছে মদন মিত্রের স্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget