এক্সপ্লোর

Mahalaya Tarpan : মহালয়ার সকালে গঙ্গায় তর্পণ করতে গিয়ে তিন জেলায় তলিয়ে গেলেন ৭ জন

Mahalaya 2023 : পিতৃপুরুষের তর্পণ করতে গিয়ে মর্মান্তিক পরিণতি। মহালয়ার দিন সকালে তিনটি জেলায় তলিয়ে গেলেন ৭ জন।

মনোজ বন্দ্যোপাধ্যায়, সৌরভ বন্দ্যোপাধ্যায়, সমীরণ পাল, কলকাতা :  মহালয়ার ( Mahalaya ) সকালে গঙ্গায় তর্পণ করতে গিয়ে তিন জেলায় তলিয়ে গেলেন ৭ জন। পশ্চিম বর্ধমানের  ( Paschim Bardhaman ) কাঁকসায় একজনের মৃত্যু হয়েছে। হুগলির ( Hooghly ) হিন্দমোটরে ২ জনকে উদ্ধার করা সম্ভব হলেও ৩ জন এখনও নিখোঁজ। উত্তর ২৪ পরগনার ( North 24 Pargana ) পানিহাটিতেও গঙ্গায় তর্পণ করতে গিয়ে তলিয়ে যান এক ব্যক্তি। 

কাঁকসায় প্রৌঢ়ের মৃত্যু

পশ্চিম বর্ধমানের কাঁকসার শিবপুরে অজয়ের ঘাটে তর্পণ করতে নেমেছিলেন ৬৫ বছরের শ্রীধর চট্টোপাধ্যায়। জলের গভীরতা বুঝতে না পেরে তিনি তলিয়ে যান। একঘণ্টা পর উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে প্রৌঢ়কে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ছয় প্রতিবেশীর সঙ্গে শনিবার সকালে শিবপুরের অজয় নদে তর্পন করতে নামেন। 

অজয় নদে নেমেই তলিয়ে যায় ওই প্রৌঢ় । গভীরতা  বুঝতে না পেরেই তলিয়ে যান ওই প্রৌঢ়। খবর দেওয়া হয় কাঁকসা থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। প্রায় এক ঘন্টা পর স্থানীয়দের সাহায্যে উদ্ধার হয় প্রৌঢ়। আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন, এই ঘটনার কথা জেনে গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিগত কয়েক বছরে এই ঘাটে স্নানে নেমে মৃত্যুর ঘটনা ঘটেছে বেশ কয়েকবার, প্রশ্ন উঠছে পুলিশের নজরদারির নিয়েও। 

হিন্দমোটরে মৃত ৫

হিন্দমোটরে তর্পণের সময় জোয়ার আসায়, গঙ্গায় তলিয়ে যান ৫ জন। পরে ২ জনকে উদ্ধার করেন স্থানীয়রা। বাকি ৩ জনের খোঁজে নৌকা ও স্পিড বোট নামানো হয়েছে। ঘটনাস্থলে হাজির চন্দননগর কমিশনারেটের পদস্থ কর্তারা। 

মৃত্যু পাণিহাটিতেও
অন্যদিকে স্ত্রীকে নিয়ে তর্পণ করতে এসে সকালে পানিহাটির গিরিবালা ঘাটে তলিয়ে যান মধ্যমগ্রামের বাসিন্দা শেখর মণ্ডল। গঙ্গায় নামতেই পা পিছলে তলিয়ে যান মাঝবয়সী ওই ব্যক্তি। ডুবুরি নামিয়ে শুরু হয় তল্লাশি। খড়দা থানার পুলিশও ঘটনাস্থলে রয়েছে।  

অনেক মণ্ডপেই প্রতিমা এসে গিয়েছে। উৎসবের আনন্দে গা ভাসিয়েছে গোটা বাংলা। কিন্তু এই আনন্দ আয়োজনের মধ্যেই প্রিয়জনদের হারিয়ে ফেলল পরিবারগুলো। উৎসব শুরু আগেই নামল ঘন অন্ধকার ।  

আরও পড়ুন, এবার ঘোড়ায় আগমন দেবী দুর্গার, দেখে নিন বাঙালির প্রাণের উৎসবের নির্ঘণ্ট !

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

সেরা শিরোনাম

Crime News : এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
News Live Update : আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget