এক্সপ্লোর

Maheshtala Unrest: 'পুলিশ ফেল, মমতা ফেল', মহেশতলায় আধাসেনা মোতায়েনের দাবি শুভেন্দু অধিকারীর

Suvendu Adhikary: মহেশতলায় আধসেনা মোতায়েনের দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে বলছেন, আগামীকাল প্রশ্ন-উত্তর পর্বের পর বিধানসভা চলতে দেওয়া হবে না।

Maheshtala Incident: দোকান বসানোকে কেন্দ্র করে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছে মহেশতলায়। তাণ্ডবের চিত্র দেখা গিয়েছে সেখানে। অগ্নিগর্ভ পরিস্থিতিতে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছে পুলিশ। নাগাড়ে ইটবৃষ্টি আর পাথর ছোড়া হয়েছে পুলিশদের উপর। রক্তাক্ত হয়েছেন একাধিক পুলিশকর্মী। শুধু যে পুলিশকর্মীরা আহত হয়েছেন তা নয়, রবীন্দ্রনগর থানার সামনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে পুলিশের একটি বাইকে। ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়ি। পাথর, ইট ছুড়ে ভাঙা হয়েছে পুলিশের গাড়ির কাচ। 

মহেশতলার এই পরিস্থিতি নিয়ে যারপরনাই ক্ষুব্ধ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মহেশতলায় আধসেনা মোতায়েনের দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে বলছেন, আগামীকাল প্রশ্ন-উত্তর পর্বের পর বিধানসভা চলতে দেওয়া হবে না। বুধবার দুপুরের পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে মহেশতলায়। সন্ধ্যায় ভবানীভবনে ডিজি- র সঙ্গে সাক্ষাৎ করতে যান শুভেন্দু অধিকারী। মহেশতলার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে নিন্দা করেছেন বিরোধী দলনেতা। ভবানীভবনের সামনে দাঁড়িয়েই তিনি বলেন, 'পুলিশ ফেল, মমতা ফেল। ওখানে আইন-শৃঙ্খলা কাজ করছে না। আমরা যখন দরকার যাব। প্রতেকটা বাড়ি থেকে এফআইআর করানো, নিরাপত্তা দেওয়া, হিন্দুদের জন্য আমরা আছি। ধুলিয়ান, শামসেরগঞ্জ, মোথাবাড়িতেও যা করেছি, এখানেও তাই করব।' 

বিরোধী দলনেতা বলেছেন, 'মহেশতলার মেটিয়াবুরুজ। পুলিশের গাড়িও ভেঙেছে। প্রচুর পুলিশ রক্তাক্ত। হিন্দুরা রক্তাক্ত। আমি এবং আমার ৫ কলিগ দেখা করতে এসেছিলাম মহামান্য ডিজি- র সঙ্গে। উনি থেকেও মিট করেননি। মিট করেননি মমতার নির্দেশে। কারণ আমরা জানি সবাই ল্যাম্পপোস্ট। একটা পোস্ট। হিন্দু বিরোধী সরকার। মুসলিম লিগের সরকার। অত্যাচারীর সরকার। ধূলিয়ান, শামসেরগঞ্জ, মোথাবাড়ির পরে কলকাতার কাছে ১০ কিলোমিটার দূরে অত্যাচার। আগামীকাল বিধানসভা চলতে দেওয়া হবে না। কোয়েশ্চেন-অ্যানসারের পরে বিধানসভা চলতে আমরা দেব না।' 

শুভেন্দু আরও বলেন, 'রাজীব কুমার ঠান্ডা ঘরে বসে আছে। পুলিশদেরই নিরাপত্তা দিতে পারে না। ৩৫টা পুলিশ মার খেয়েছে। ১২টা পুলিশের গাড়ি ভেঙেছে। মুসলমানদের সরকার। জঙ্গিদের সরকার। জেহাদিদের সরকার। আগামী বছর রাজীব কুমার চাকরি করতে হবে। পালাতে তোমাকে দেব না। মমতা মুখ্যমন্ত্রী থাকবে না। এই সময়, ২০২৬, আজকে ১১ জুন লিখে রাখুন মমতা প্রাক্তন মুখ্যমন্ত্রী হবে। রাজীব কুমারকে থাকতে হবে। আজকের দিন, সময় আমি নোট করে নিয়ে আমি ভবানীভবন ছাড়ছি। মুসলিম লিগের সরকার। মহম্মদ আলি জিন্না, সুরাবর্দি, তাঁদের আদর্শের সরকার। কমপ্লিট মুসলমানের সরকার। এক চোখ বন্ধ। আর আমার পুলিশ ভাইরা মার খাচ্ছে। পুলিশের ছেলেরা মার খাচ্ছে। মহিলারা মার খাচ্ছে।'

মহেশতলায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বোলপুরের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের আইসি-কে কদর্য ভাষায় আক্রমণের প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'বোলপুরের আইসি- র যেমন মা আর বউ তুলেছে, ছুঁতে পারেনি টিকি, এই পুলিশদের অবস্থা তাই। বাড়িতে যান, ঝাঁটা খাবেন। আজ রাতেই ঝাঁটা খাবেন।' 

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget