এক্সপ্লোর

Maheshtala Child Labor Missing: চোর অপবাদে উল্টো করে ঝুলিয়ে ইলেকট্রিক শক, এখনও নিখোঁজ নাবালক

Maheshtala News: মোবাইল চোর সন্দেহে উল্টো ঝুলিয়ে নির্মম নির্যাতন করা হয়েছিল ১৪ বছরের নাবালককে।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: মহেশতলাকাণ্ডে (Maheshtala Child Labor Missing) এখনও নিখোঁজ নির্যাতিত নাবালক। যেখানে ঘটনা ঘটেছে সেই পোশাক কারখানার আশপাশে তল্লাশি চালায় পুলিশ। চোর অপবাদে উল্টো করে ঝুলিয়ে ইলেকট্রিক শকে দেওয়ার ঘটনায় ইতিমধ্যেই মূল অভিযুক্ত-সহ ৫জন গ্রেফতার করা হয়েছে। 

মোবাইল চোর সন্দেহে উল্টো ঝুলিয়ে নির্মম নির্যাতন করা হয়েছিল ১৪ বছরের নাবালককে। নির্যাতনের সেই ভিডিও ভাইরাল হওয়ার কারখানার মালিক সহ ৪ জনকে গ্রেফতার করা হলেও, এখনও পর্যন্ত নিখোঁজ ওই নাবালক। শুক্রবার, নাবালকের খোঁজে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার ওই পোশাক কারখানায় আসে রবীন্দ্রনগর থানার স্পেশাল টিম। কারখানা ও তার আশপাশে তন্ন তন্ন করে খুঁজেও কোনও হদিশ মেলেনি তার। মাটি খুঁড়ে দেখা হয়েছে। তারপরও কিছু খুঁজে পাওয়া যায়নি।

পরিবারের দাবি, পরিবারের দেনা শোধ করতে গরমের ছুটিতে, রবীন্দ্রনগরের এই কারখানায় কাজ করতে আসে ক্লাস সেভেনের পড়ুয়া ওই নাবালক। সঙ্গে আসে তার দাদাও। এক মাস পেরনোর পর বেতনের দাবি করে তারা। অভিযোগ, এরপরই, মোবাইল চুরির অপবাদে নাবালককে মারধর করে মালিক পক্ষ। মহেশতলা ৮ নম্বর ওয়ার্ডের কানখুলি পূর্ব পাড়ার একেবারে, 
ঘিঞ্জি এলাকায় কারখানা হওয়া সত্ত্বেও, স্থানীয়দের দাবি,  নাবালক নির্যাতনের কোনও শব্দই শুনতে পাননি তাঁরা।                               

প্রশ্ন উঠছে, মেশিনের শব্দেই চাপা পড়ে গেছিল নাবালকের আর্তনাদ? তবে কি, এমন অনৈতিক কাজ প্রায়শয়ই চলত এই কারখানায়? ইতিমধ্যেই, কারখানার আশপাশ থেকে একাধিক সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, তারমধ্যে একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, নিখোঁজ হওয়ার আগে, ২ ব্যক্তির সঙ্গে পাশেই এক গেঞ্জি কারখানার দিকে গিয়েছিল ওই নাবালক। তাঁরা কারা? অভিযুক্তদের মধ্যেই কেউ নয়তো? রাতারাতি কোথায় গুম হয়ে গেল সেই নাবালক? এই ঘটনায় মুম্বই থেকে গ্রেফতার করা হয়েছে কারখানার মালিক, মূল অভিযুক্ত শাহেনশাহকে।  পুলিশের জালে ধরা পড়েছে আরও দুই অভিযুক্ত ফিরোজ আলম ও আমিরুল মহম্মদ। ট্রানজিট রিমান্ডে মুম্বই থেকে কলকাতায় আনা হচ্ছে তাদের। পুলিশি হেফাজতে রয়েছেন মোস্তফা কামাল ও তৌহিদ আলম নামে আরও ২ ব্যক্তি। সব প্রশ্নের উত্তর জানতে, এখন ধৃত এই ৫ ব্যক্তিকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ।

সেরা শিরোনাম

Durga Puja 2026: পুজোর থিম 'বাম-বধ', ফেস্টুন-ব্যানারে হুঁশিয়ারি পুজো কমিটির, শতরূপ বলছেন, 'আমাদের যা করার আমরা করে নেব'
পুজোর থিম 'বাম-বধ', ফেস্টুন-ব্যানারে হুঁশিয়ারি পুজো কমিটির, শতরূপ বলছেন, 'আমাদের যা করার আমরা করে নেব'
West Bengal News Live: ৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত, একটি আলোচনার পর প্রত্যাহারের সিদ্ধান্ত
৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত, একটি আলোচনার পর প্রত্যাহারের সিদ্ধান্ত
SRFTI Incident: 'দাদা মারবেন না', SRFTI-এ সংঘর্ষ ! ABGP-র অনুষ্ঠান চলাকালীন কী এমন ঘটেছিল ? কী জানাচ্ছেন পড়ুয়ারা ?
'দাদা মারবেন না', SRFTI-এ সংঘর্ষ ! ABGP-র অনুষ্ঠান চলাকালীন কী এমন ঘটেছিল ? কী জানাচ্ছেন পড়ুয়ারা ?
Kolkata News: JW ম্যারিয়ট হোটেলের ডিস্কোতে তরুণীকে ধাক্কাধাক্কি, মারধর, শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১
JW ম্যারিয়ট হোটেলের ডিস্কোতে তরুণীকে ধাক্কাধাক্কি, মারধর, শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

ভিডিও

Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ
Thalapathy Vijay TVK | থলপতি বিজয়ের TVK প্রথম কার্যালয় খুলল পশ্চিমবঙ্গে
Chaos in SRFTI | ছাত্রছাত্রীদের একাংশের সঙ্গে আয়োজকদের সংঘাত। SRFTI-এ সংঘর্ষ |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget