এক্সপ্লোর

Maheshtala: নিয়ন্ত্রণ হারিয়ে বেসামাল, মহেশতলার উড়ালপুল থেকে নিচে পড়ল লরি

চালক আহত হলেও, অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন তিনি

জয়ন্ত রায়, হাওড়া: সাতসকালেই ভয়ঙ্কর দুর্ঘটনা মহেশতলায়। সম্প্রীতি উড়ালপুল থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে গেল লরি। চালক আহত হলেও, অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন তিনি, এমনটাই জানা গিয়েছে।

ঠিক কী ঘটেছে?

সোমবার ভোর সোয়া ৫টা নাগাদ ডাকঘর মোড়ের কাছে সম্প্রীতি উড়ালপুলের ওপর থেকে নিচে পড়ে যায় ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার লরি। নিয়ন্ত্রণ হারিয়ে বেসামাল হয়ে যায় গাড়িটি। অছিপুরে ফুড কর্পোরেশনের গুদাম থেকে পণ্য নামিয়ে তারাতলার দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে। তবে অল্পের জন্য প্রাণরক্ষা পেয়েছে চালকের। ঘটনায় আহত হয়েছেন তিনি।

ঘটনার পরই সেখানে পৌঁছয় পুলিশ। যান্ত্রিক ত্রুটির কারণেই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। প্রসঙ্গত, ১১ জানুয়ারি ২০১৯ কলকাতার সঙ্গে মহেশতলা বাটানগর সহ  বিস্তীর্ণ এলাকার যোগাযোগের সুবিধার জন্য বজবজ ট্রাঙ্ক রোডের উপর উদ্বোধন হয় সম্প্রীতি ফ্লাইওভারের। 

পূর্ত দফতরের তরফ থেকে ফ্লাইওভারের নিচের দুই লেনের রাস্তার দেখভালের দায়িত্বও তখন থেকে নেয় কেএমডিএ। সম্প্রতি রাস্তার বেহাল দশার কথাও উঠে আসে। বড় বড় গর্ত থেকে রাস্তার পিচ ওঠা চেহারা, কোথাও আবার গর্তে জমে জল। স্থানীয়দের অভিযোগ এই রাস্তা কার্যত মরণফাঁদে পরিণত হয়েছে। 

এমনকী সাম্প্রতিক বৃষ্টিতে এক বহুতল আবাসনে তিনদিন ধরে জলমগ্ন, এমনটাই দাবি এখানকার আবাসিকদের। সম্প্রতি দ্বিতীয় হুগলি সেতু ও সাঁতরাগাছি ব্রিজে রক্তাক্ত দুই বাইক আরোহী।দু’জনকেই ভর্তি করা হয়েছে এসএসকেএমে। মারণ মাঞ্জা-সুতো। একই দিনে জোড়া দুর্ঘটনা ঘটেছিল।

প্রতক্ষ্যদর্শীদের দাবি, হাওড়ার টোল ট্যাক্স পেরিয়ে বিদ্যাসাগর সেতুর মাঝামাঝি আসার পরই, মাঞ্জা সুতোয় আহত হন তিনি। গলায় জড়িয়ে যায় সুতো... গভীর ক্ষত হয়ে যায়। প্রচুর রক্তক্ষরণ হয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন, তিনি। আশঙ্কাজনক অবস্থায় এই ব্যক্তিকে প্রথমে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আনা হয় এসএসকেএম-এর ট্রমা কেযারে। হয় অস্ত্রোপচার। 

সেরা শিরোনাম

আবার ভূমিকম্পের ধাক্কা ! কেঁপে উঠল দিল্লিও, রাতবিরেতে আতঙ্ক
আবার ভূমিকম্পের ধাক্কা ! কেঁপে উঠল দিল্লিও, রাতবিরেতে আতঙ্ক
West Bengal News Live : নন্দীগ্রামের ভোটের ফলাফল রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষেই থাকবে, দাবি ফিরোজা বিবির
নন্দীগ্রামের ভোটের ফলাফল রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষেই থাকবে, দাবি ফিরোজা বিবির
By Election and Annapurna Yojana:
"৯০ শতাংশ মুসলিম মহিলা বিজেপিকে ভোট দিয়েছে, আমার বিশ্বাস", উপনির্বাচনের পর অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন মুখ্যমন্ত্রী
Nandigram-Reginagar By-Polls LIVE: রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget