এক্সপ্লোর

Mahestala Murder: মহেশতলায় জোড়া হত্যাকাণ্ডের কিনারা! গ্রেফতার বৃদ্ধার ভাই

South 24 Parganas:প্রথমে ইউসুফকে গ্রেফতার করে পুলিশ। ইউসুফকে জেরায় খোঁজ মেলে আশিস নস্করের।

হিন্দোল দে, দক্ষিণ ২৪ পরগনা: মহেশতলা জোড়া হত্যাকাণ্ডে গ্রেফতার বৃদ্ধার ভাই। খুনের মাস্টারমাইন্ড বৃদ্ধার ভাই আশিস নস্কর, পুলিশ সূত্রে দাবি। 'সম্পত্তি হাতাতেই বৃদ্ধা ও তাঁর নাতিকে খুন, খুনের জন্য ইউসুফ খান নামে এক রাজমিস্ত্রিকে সাড়ে ৩ লক্ষ টাকা সুপারি।'
জেরায় অপরাধ কবুল ধৃতের, পুলিশ সূত্রে দাবি।

বৃদ্ধার বাড়িতে রাজমিস্ত্রির কাজে এসেছিলেন ইউসুফ। প্রথমে ইউসুফকে গ্রেফতার করে পুলিশ। ইউসুফকে জেরায় খোঁজ মেলে আশিস নস্করের। ১২ মে মহেশতলায় বাড়ি থেকে উদ্ধার হয় ঠাকুমা ও নাতির দেহ।

ভাইয়ের ওপর বাড়ি সারাইয়ের দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত হয়েছিলেন দিদি। দিদির দেওয়া দায়িত্ব পালনও করেছিলেন ভাই। কিন্তু, তারপর, পথের কাঁটা দিদিকে সরাতে খুনের ছক কষেছিলেন সেই ভাই-ই! মহেশতলায় জোড়া হত্যাকাণ্ডের তদন্তে এবার সামনে এল নতুন মোড়! ঠাকুমা ও তাঁর নাতিকে খুনের ঘটনায় এবার মৃতার ভাইকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে দাবি, সম্পত্তি হাতাতেই দিদিকে খুনের ছক কষেছিলেন তাঁর নিজের ভাই আশিস নস্কর। খুনের জন্য সাড়ে ৩ লক্ষ টাকা সুপারি দিয়েছিলেন তিনি! পুলিশ সূত্রে দাবি, জেরায় অপরাধ কবুল করেছে অভিযুক্ত আশিস।

১২ মে দিনেদুপুরে জিঞ্জিরাবাজার তদন্তকেন্দ্রের কাছেই বাড়ি থেকে ঠাকুমা ও নাতির দেহ উদ্ধারের ঘটনায় শোরগোল পড়ে যায়। সেদিন, ঘটনাস্থলে দাঁড়িয়ে খুনের সম্ভাব্য কারণ থেকে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এই আশিস নস্কর। তিনি বলেছিলেন, 'সম্পত্তি নিয়ে বিবাদ ছিল। শেখরের বউ থাকে না। বউযের মা মাঝ মাঝে আসতেন।' এবার খুনের অভিযোগে তাকেই গ্রেফতার করল পুলিশ।

১২ মে, জোড়া খুনের পর সামনে এসেছিল একটি সিসিটিভি ফুটেজ। সেই ফুটেজ দেখে ঠাকুরপুকুর থেকে ইউসুফ শেখ নামে অভিযুক্ত রাজমিস্ত্রিকে গ্রেফতার করে পুলিশ। সূত্রের খবর, জেরায় ধৃত ইউসুফ প্রথমে দাবি করে, মাসদুয়েক আগে মায়া মণ্ডলের বাড়িতে সে কাজ করেছিল। কিন্তু, বর্তমানে অনটনে ভোগায় লুঠের উদ্দেশেই সেদিন সেখানে যায় সে। কিন্তু ঘর থেকে খোয়া যায়নি কিছুই। তারপর থেকে টানা জেরায় ভেঙে পড়ে ইউসুফ। সেখানেই সে জানায় দিদি ও নাতিকে খুনের জন্য সাড়ে ৩ লক্ষ টাকা সুপারি দিয়েছিল আশিস নস্কর। ইউসুফের দাবি, পুলিশ যাতে মনে করে লুঠের জন্য খুন, তাই ঘর লন্ডভন্ড করতে বলেছিলেন আশিসই। 

কিন্তু কীসের সম্পত্তি?
মৃতার দেওর হরনাথ মণ্ডল বলেন, 'বাপের বাড়ির জমি বেচে ৩৫-৩৬ লক্ষ টাকা পেয়ে ছিল, তাই খুন।' ধৃত আশিস নস্করের ১ জুন পর্যন্ত পুলিশ হেফাজত দিয়েছে আলিপুর আদালত। 

আরও পড়ুন: শরীরে কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখতে বিশেষভাবে উপকারী নারকেল, কীভাবে ব্য়বহার করবেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget