এক্সপ্লোর

Mahishadal Rajbari Durga Puja : ১০৮টি নীল পদ্মে এখনও হয় দেবীবন্দনা, শুরু হল মহিষাদল রাজবাড়ির ২৫০ বছরের দুর্গাপুজো

Durga Puja 2023: জৌলুস কমলেও রীতি মেনেই পূজিতা হন মা। আগে পর্দার আড়াল থেকে সবকিছু দেখতে হত বাড়ির মহিলাদের। এখন সকলের সঙ্গে আনন্দ ভাগ করে নেন তাঁরা।

বিটন চক্রবর্তী,  পূর্ব মেদিনীপুর: দেশজুড়ে পালিত হচ্ছে নবরাত্রি উৎসব ( Navratri Utsav ) । দুর্গাপুজোর বোধন আর চারদিন পর। ষষ্ঠীতে। কিন্তু প্রতিপদেই শুরু হয়ে গেল মহিষাদল রাজবাড়ির দুর্গাপুজো। মহালয়ার ( Mahalaya ) পরের দিন প্রতিপদ থেকেই শুরু হয়ে যায় প্রায় ২৫০ বছরের পুরনো মহিষাদল রাজবাড়ির দুর্গাপুজো। রাজ রাজত্বের জৌলুশ, আড়ম্বর অনেকটা কমলেও আচারে কোনও খামতি নেই।

শোনা যায়, ১৭৭৬ সালে মহিষাদলের রানি জানকীর আমলে রাজবাড়ির দুর্গাপুজো শুরু হয়। রবিবার প্রতিপদে ঘট স্থাপনের মধ্য দিয়ে শুরু হল দুর্গাপুজো। জলাশয় ঘেরা সবুজের মাঝে দাঁড়িয়ে আছে দুধসাদা রাজপ্রাসাদ। চারপাশে ছড়িয়ে আছে ইতিহাস, আছে গল্পগাথা। রাজাই শুধু নেই!                 

মহিষাদল রাজবাড়ির সদস্য শঙ্করপ্রসাদ গর্গ জানালেন, মহালয়ার পরের দিন রাজবাড়ির দুর্গামণ্ডপ লাগোয়া অশ্বত্থ গাছের তলায় নয়টি ঘট প্রতিষ্ঠা হয়। তারপর থেকে প্রতিদিনই ঘটপুজো হয়। সপ্তমী থেকে মূর্তি পুজো হয়। প্রতিমার একপাশে ঘট, অন্যপাশে ধান রাখা হয়।

এই পুজোয় নানারকম রীতি। প্রতিপদে ঘট ওঠার পর সেই জায়গায় ছড়িয়ে দেওয়া হত বিভিন্ন শষ্য। পুজোর পর দেখা হত, কেমন গাছ হয়েছে। সেই গাছ দেখেই অনুমান করা হত সে বছর কেমন ফলন হতে পারে। সেই অনুমানের ওপর ভিত্তি করেই ঠিক হত রাজস্ব। রাজস্ব আদায়ের সেই রীতি আজ না থাকলেও পুরনো অনেক প্রথাই রয়ে গিয়েছে মহিষাদল রাজবাড়ির আড়াইশো বছরের পুরনো পুজোয়। 

শোনা যায়, দুর্গাপুজো শুরু করার পরই খরার মধ্যেও গ্রামে ভাল ধান ফলেছিল। তাই ভাল ফসলের আশায় আজও দেবীর পাশে ধান রাখা হয়। পুজোয় ১০৮টি নীল পদ্ম দেওয়ার চলও রয়েছে। আগে পর্দার আড়াল থেকে সবকিছু দেখতে হত বাড়ির মহিলাদের। এখন সেই আড়াল উঠে গিয়ে সকলের সঙ্গে আনন্দ ভাগ করে নেন রাজবাড়ীর প্রমীলারা।

আরও পড়ুন, পুজোয় রসনায় ভেজাল নেই তো? পরীক্ষা করবে KMC

আগে পুজোর দিন অনুযায়ী চালের ওজনের ভোগ রান্না হত। যেমন, পঞ্চমীতে পাঁচমণ, ষষ্ঠীতে ছয়, সপ্তমীতে সাতমণ, অষ্টমীতে ৮ মণ, কিন্তু বর্তমানে সেই রীতি কিছুটা পাল্টেছে। আগে, সন্ধি পুজোর সময় কামান দাগা হত। কিন্তু সেসব এখন অতীত। বাড়ির সদস্যরা থাকেন কলকাতায়। পুজো হলেই ফিরে আসেন শিকড়ের টানে। আর ঐতিহ্যের টানে আজও রাজবাড়ির দুর্গামণ্ডপে ভিড় জমান এলাকার বাসিন্দারা।

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Embed widget