এক্সপ্লোর

Nadia News:মেরামতির ১৫ দিনের মধ্যে ভেঙে বসে পড়ল রাস্তা, দুর্ভোগের ছবি নদিয়ার কৃষ্ণগঞ্জে

Major Crack On Road:রাত পোহাতে না পোহাতেই ফাটল ধরা রাস্তার অর্ধেক ভেঙে বসে পড়ল নদিয়ার কৃষ্ণগঞ্জে। স্থানীয়দের ক্ষোভ, অত্যন্ত নিম্নমানের কাজের জেরেই এই পরিণতি।

প্রদ্যোৎ সরকার, নদিয়া: রাত পোহাতে না পোহাতেই ফাটল (Road Damaged) ধরা রাস্তার অর্ধেক ভেঙে বসে পড়ল নদিয়ার (Nadia News) কৃষ্ণগঞ্জে। স্থানীয়দের ক্ষোভ, অত্যন্ত নিম্নমানের কাজের জেরেই এই পরিণতি। অবিলম্বে মেরামতি না হলে পুরো রাস্তাটিই ভেঙে যাবে, আশঙ্কা তাঁদের। আপাতত, দুর্ঘটনা এড়াতে এলাকাটি ঘিরে দিয়েছে প্রশাসন। কিন্তু তাতে বড় ধরনের যান চলাচল প্রায় বন্ধ। তীব্র ভোগান্তিতে স্থানীয়রা।

কী ঘটেছিল?
২০১৮ সালের ১৩ই ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নদীয়ার কৃষ্ণগঞ্জের বাজিতপুর সড়কে চূর্ণী নদীর উপরে একটি ব্রিজ উদ্বোধন করেছিলেন। স্থানীয়দের বক্তব্য, পূর্ত সড়ক দফতরের উদ্যোগে তৈরি ওই রাস্তা দিন পনেরো আগে একটু বসে গেলে গোটাটাই নতুন করে তৈরি করা হয়। কিন্তু শুক্রবার রাতে সামান্য বৃষ্টির পরই রাস্তাটির একেবারে মাঝখানে ফাটল দেখা দিয়েছিল, জানাচ্ছেন তাঁরা। তখনই সেই ফাটল লক্ষ্য করেন গ্রামবাসীরা। খবর যায় কৃষ্ণগঞ্জ থানায়। আইসি ঘটনাস্থলে আসেন। কোনও দুর্ঘটনা যাতে না ঘটে, সেই জন্য ফাটলের চারিদিকে গার্ডরেল দিয়ে দেন। তার পর দিন, অর্থাৎ শনিবার সকালে দেখা যায়, রাস্তার অর্ধেকের  বেশি অংশ ভেঙে বসে গিয়েছে। ফলে বড় ধরনের যানবাহন চলাচল আপাতত বন্ধ। স্থানীয়দের ক্ষোভ, রাস্তা তৈরির সময় অত্যন্ত নিম্নমানের কাজ হয়েছে। তাতেই এই দশা। অবিলম্বে ঠিকঠাক মেরামতি না হলে পুরো রাস্তাটিই ভেঙে  যাবে। সে ক্ষেত্রে সমস্ত যানবাহন, এমনকি মানুষের চলাচল বন্ধও হয়ে যাবে। প্রসঙ্গত, এই রাস্তা দিয়েই এখন শিবনিবাস মন্দির দর্শন করতে পুণ্যার্থীরা আসেন। স্থানীয়দের দাবি, অবিলম্বে রাস্তাটি সারানো হোক। বিষয়টি নিয়ে কৃষ্ণগঞ্জের বিডিও কামাল উদ্দিন আহমেদের কাছে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'বর্ষণের কারণে নিচের মাটি সরে গিয়ে ফাটল দেখা দিয়েছে। আমরা পিডব্লিউ রোডসের ইঞ্জিনিয়ারদের জানিয়েছি। দ্রুত রাস্তা ঠিক করা হবে। দুর্ঘটনা এড়াতে এলাকাটা আমরা ঘিরে দিয়েছি।'

আর কোথায়...
ঘটনা হল, রাস্তার বেহাল দশা নিয়ে অভিযোগ রাজ্যের নানা প্রান্তেই রয়েছে। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের বক্তব্য, বর্ষা পড়তে রাস্তার বেহাল দশা সংক্রান্ত ভোগান্তি আরও বেড়েছে। শুধু গ্রামাঞ্চল নয়, খাস কলকাতা থেকে সল্টলেক, ছবিটা উনিশ-বিশ এক বিভিন্ন জায়গায়। সল্টলেকের বিভিন্ন রাস্তায় বড় বড় গর্ত, কোথাও পিচ উঠে যাওয়ার ছবি ধরা পড়েছে নানা জায়গায়। খানা খন্দে জমে রয়েছে জল। যার জেরে প্রায়শই দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ। সেক্টর ফাইভ, ইই ব্লক, বেলেঘাটা-সল্টলেক ক্রসিং, ১৩ নম্বর ট্যাঙ্ক, সব এলাকতেই রাস্তার ছবিটা একইরকম। কিন্তু এগুলি বদলাবে কবে? উত্তর এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন:এবার গাজিয়াবাদ, রাজমিস্ত্রীর কাজে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিকের !

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Today: আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?
আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?
Tarapith Fire News Live : তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
UGC-NET :ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
Temple Death : শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট, পদপিষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট, পদপিষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম

ভিডিও

Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget