এক্সপ্লোর

MAKAUT Marriage Controversy: ম্যাকাউটে 'বিয়ে' বিতর্কে তোলপাড়, এবার ইস্তফা দিলেন অধ্যাপিকা

MAKAUT News Update: হরিণঘাটার ম্যাকাউট ক্যাম্পাসে 'বিয়ের' ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: 'বিয়ে' বিতর্কে ইস্তফা দিলেন ম্যাকাউটের অধ্যাপিকা। হরিণঘাটার ম্যাকাউট ক্যাম্পাসে 'বিয়ের' ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক তৈরি হতে আগেই ছুটিতে পাঠিয়েছিল কর্তৃপক্ষ। ম্যাকাউটের তদন্ত কমিটির রিপোর্টে অধ্যাপিকার 'নাটক' তত্ত্ব খারিজ হয়ে যায়। এবার পদত্যাগ করলেন অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায়।

সত্য়ি বিয়ে? নাকি নাটকের স্ক্রিপ্ট? নদিয়ার হরিণঘাটার মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি বা ম্যাকাউট ক্যাম্পাসে ক্লাসরুমে 'বিয়ের আসরের' ভিডিও ঘিরে তোলপাড় কাণ্ড। প্রজেক্টের অংশ হিসেবে অধ্যাপিকার 'নাটকের' তত্ত্ব তদন্তে খারিজ  করে দেয় তদন্ত কমিটি। আর এবার বিতর্কের মুখে বিভাগীয় প্রধান পায়েল বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা দিলেন।                                

যে বিয়ের ভিডিও ভাইরাল হয়েছে, তা নিয়ে বিভাগীয় প্রধান পায়েল বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, অসৎ উদ্দেশ্য়ে ভাইরাল করা হয়েছে ছবি, পুরোটাই নাটকের স্ক্রিপ্ট। এরপর তদন্ত রিপোর্ট দেখে ভারপ্রাপ্ত উপাচার্য বলেন, 'নাটকের অংশ নয়, নোংরা মজা' ছিল। বিভাগীয় প্রধানের বিরুদ্ধে রিপোর্ট পাঠানো হয়েছে রাজভবনে।' গত ১ ফেব্রুয়ারি পদত্যাগ করেন পায়েল বন্দ্যোপাধ্যায়। এদিন বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হওয়ার পর তা গ্রহণ করা হয়। সূত্রের খবর,  তিনি ইস্তফা পত্রে উল্লেখ করেছেন যে এই ঘটনায় তাঁর সামাজিক সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। বাড়িতে মা, স্বামী আছেন। ওই বিশ্ববিদ্যালয়ে আর অধ্যাপনা করতে চান না বলে উল্লেখ করেছেন অধ্যাপিকা। 

এর আগে এই ভাইরাল ভিডিও প্রসঙ্গে অধ্যাপিকা বলেন, "কোনও ড্রামার একটা ক্লিপিং এভাবে ভাইরাল হতে পারে এটা আমার চিন্তার বাইরে। টিচার্স ডে, ফ্রেশার্স ডে এসব অনুষ্ঠানে তো নাচ, গান, নাটক হয়। কিন্তু নাচ, গান বাজে নাটকের একটা নির্দিষ্ট অংশ ভাইরাল হয়েছে। এটা আমরা ফ্রেশার্স পার্টি প্ল্যান করেছিলাম। যেখানে নাচ, গান, ড্রামা সবই হচ্ছে। সেই হিসেবেই ড্রামাটা হয়েছিল, যেখানে ছাত্র এবং শিক্ষক অংশগ্রহণ করতে পারে। কিন্তু একটা পার্ট নিয়ে সেটা ভাইরাল করে দিল। এটা আমার জন্য আশ্চর্যজনক বিষয়। আমার চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। আমি আইনি পথে হাঁটছি এবং অভিযোগও জানিয়েছি। আমি কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ যে তদন্ত কমিটি করেছে। যাঁরা তদন্ত করে সত্যিটা সামনে নিয়ে আসবে।''

আরও পড়ুন: Kolkata Kidnap: দেড়লক্ষ টাকা মুক্তিপণ দাবি, পাওনা টাকা আদায়ে ব্যবসায়ীর ছেলেকে অপহরণ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Abhishek Banerjee: অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
Abhishek Banerjee PA: হাজিরার সময়ের আগেই ভবানী ভবনে হাজির অভিষেকের আপ্ত সহায়ক, কী জানালেন সুমিত রায়?
হাজিরার সময়ের আগেই ভবানী ভবনে হাজির অভিষেকের আপ্ত সহায়ক, কী জানালেন সুমিত রায়?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget