এক্সপ্লোর

MAKAUT Marriage Viral Video: বিভাগীয় প্রধানকে সিঁদুর প্রথম বর্ষের ছাত্রের, ভাইরাল ভিডিও, 'পাত্রী' অধ্যাপিকাকে ছুটিতে পাঠাল বিশ্ববিদ্যালয়

Marriage in University Classroom: ম্যাকাউন্টের অন্তর্গত হরিণঘাটা বিশ্ববিদ্যালয়ে ক্লাসরুমের মধ্যে বিভাগীয় প্রধানকে সিঁদুর পরিয়ে দিয়েছেন প্রথম বর্ষের এক ছাত্র। ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমের মধ্যেই 'বিয়ের আসর'? বিভাগীয় প্রধানকে সিঁদুর পরালেন প্রথম বর্ষের ছাত্র! ছবি, ভিডিও ভাইরাল হতেই শোরগোল। বিতর্কের মুখে 'পাত্রী' বিভাগীয় প্রধানকে ছুটিতে পাঠাল কর্তৃপক্ষ। প্রজেক্টের অংশ হিসেবে বিয়ের আসর, দাবি অধ্যাপিকার, এমনটাই জানিয়েছেন ভারপ্রাপ্ত উপাচার্য। হরিণঘাটার প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে 'বিয়ে'-র ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিয়ে নয়, ফ্রেশার্স পার্টিতে নাটকের অংশ বলে দাবি পায়েল বন্দ্যোপাধ্যায়ের। তিনি হরিণঘাটা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লায়েড সাইকোলজির বিভাগীয় প্রধান। এই ঘটনায় অন্তর্বর্তী বিভাগীয় তদন্ত শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

ম্যাকাউট, মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি- এর অন্তবর্তী উপাচার্য তাপস চক্রবর্তী জানিয়েছেন, অধ্যাপিকার দাবি, এটা 'সাইকো ড্রামা'- র একটা অংশ। সকলের সামনে ক্লাসরুমের মধ্যেই সবটা করা হয়েছে ডেমনস্ট্রেশন হিসেবে। শিক্ষিকাই অনুমতি দিয়েছেন ভিডিও রেকর্ডিংয়ের। যাতে একটা রেকর্ড। যেহেতু পুরো বিষয়টা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছে, তাই অধ্যাপিকাকে কয়েকদিনের জন্য ছুটিতে পাঠানো হয়েছে। তদন্তকারী কমিটির মহিলা সদস্য এবং বাকিরা আশ্বাস দিয়েছেন যে গোটা ঘটনার তদন্ত করে রিপোর্ট জমা দেবেন। 

কী আছে ভাইরাল ভিডিওয় ?

পাত্রী অ্যাপ্লায়েড সাইকোলজির বিভাগীয় প্রধান। পাত্র তাঁরই ছাত্র। প্রথম বর্ষের পড়ুয়া। নদিয়ার হরিণঘাটার মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির এই ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল পড়ে গেছে। সামনে এসেছে বিশ্ববিদ্যালয়ের প্যাডের ছবি। যেখানে একে অপরকে স্বামী স্ত্রী হিসেবে গ্রহণের অঙ্গীকার করেছেন বিভাগীয় প্রধান ও প্রথম বর্ষের ছাত্র। সাক্ষী হিসেবে তিনজনের সইও রয়েছে তাতে। এই ভাইরাল ভিডিও সামনে আসতেই বিতর্কের ঝড় উঠেছে। 

হরিণঘাটার প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমেই 'বিয়ে'। বিয়ে নয়, ফ্রেশার্স পার্টিতে নাটকের অংশ বলে দাবি অধ্যাপিকার। ম্যাকাউটের অ্যাপ্লায়েড সাইকোলজির বিভাগীয় প্রধান পায়েল বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন, এভাবে একটা গোটা অনুষ্ঠানের কিছুটা অংশের ভিডিও যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হতে পারে তা তাঁর ধারণাতেও ছিল না। আইনের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন অধ্যাপিকা। জানিয়েছেন ইতিমধ্যেই নিজের আইনজীবীর সঙ্গেও কথা বলেছেন তিনি। পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেহেতু গোটা ঘটনার তদন্ত করে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে, তাই তাদেরও ধন্যবাদ জানিয়েছেন অধ্যাপিকা। 

আরও পড়ুন- ম্যাকাউটে ক্লাসরুমে বিয়ে, এবিপি আনন্দে মুখ খুললেন অধ্যাপিকা 

আরও পড়ুন- জেলায় জেলায় ট্যাবের টাকা উধাও, অবশেষে জালে মাস্টারমাইন্ড 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে রাতভর বের করা হল আসবাব-কম্পিউটার, আজও ফের ৫ তলা অফিসে বুলডোজার
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে রাতভর বের করা হল আসবাব-কম্পিউটার, আজও ফের ৫ তলা অফিসে বুলডোজার
Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
West Bengal Live Updates: স্বীকৃতি পেতে চলেছে NCPI, সর্বদল বৈঠকে আমন্ত্রণ, ওয়াকআউট করল বিরোধী দলগুলি
স্বীকৃতি পেতে চলেছে NCPI, সর্বদল বৈঠকে আমন্ত্রণ, ওয়াকআউট করল বিরোধী দলগুলি
Babul Supriyo:
"বিজেপিতে যাব না, এই কথাটা আমি কেন বলব? রাঘব চাড্ডা হওয়ার কোনও ইচ্ছা নেই আমার", মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন বাবুল

ভিডিও

Kalyan Banerjee | এবার খোদ নেত্রীকে 'আল্টিমেটাম' কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Babul Supriyo | 'বিদ্রোহীরা বড় বড় কথা বলছেন, তাহলে তাঁরা পদ ছেড়ে দিন', বললেন বাবুল | ABP Ananda LIVE
Kolkata News | উদ্বেগ বাড়িয়ে করোনা আক্রান্ত ১০ বছরের বালক | ABP Ananda LIVE
World Cup News | অনূর্ধ্ব-১২ বিশ্ব ফুটবল যুব লিগে চ্যাম্পিয়ন ভারতের ক্লাব মিনার্ভা অ্যাকাডেমি | ABP Ananda LIVE
Mamata Banerjee | প্রাক্তন মুখ্যমন্ত্রীর ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Embed widget