এক্সপ্লোর

MakeUp Artist Death: মেকআপ আর্টিস্টের রহস্যমৃত্যু, বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

Saraswati Das: গতকাল রাতেও পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেছিলেন তিনি। ফোটোশ্যুটের কাজও করতেন। 

কলকাতা: বিনোদন জগতে ফের শোকের ছায়া। মাত্র কয়েকদিনের ব্যবধানে অস্বাভাবিক মৃত্যু হয় তিন মডেল-অভিনেত্রী। এবার কসবা থেকে মেকআপ আর্টিস্টের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল (Makeup Artist Death)। গতকাল গভীর রাতে বাড়ি থেকে উদ্ধার হয় ঝুলন্ত মৃতদেহ। মৃত মেকআপ আর্টিস্টের নাম সরস্বতী দাস (Saraswati Das)। গতকাল রাতেও পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেছিলেন তিনি। কিন্তু কেউ ঘুণাক্ষরেও টের পাননি যে তারপরই এমন কাণ্ড ঘটতে পারে বলে। মেকআপের পাশাপাশি ফোটোশ্যুটের কাজও করতেন। 

মেকআপ আর্টিস্টের অস্বাভাবিক মৃত্যু-

গত ১৪ দিনে ৪ জনের অস্বাভাবিক মৃত্যু। ৩ অভিনেত্রী-মডেলের পর, এবার কসবায় কসবায় মেকআপ আর্টিস্টের অস্বাভাবিক মৃত্যু। বাড়ি থেকে উদ্ধার হয় ঝুলন্ত দেহ। মৃত্যুর কারণ নিয়ে এখনও ধোঁয়াশায় পরিবার। প্রথমে অভিনেত্রী পল্লবী দে। তারপর মডেল অভিনেত্রী বিদিশা দে মজুমদার ও মঞ্জুষা নিয়োগী। আর এবার, এক মেকআপ আর্টিস্ট। মেকআপ আর্টিস্ট সরস্বতী দে-র অস্বাভাবিক মৃত্যুকে ঘিরেও দেখা দিয়েছে ধোঁয়াশা। গত ১৪ দিনে গ্ল্যামার জগতের যে চারজনের মৃত্যু হয়েছে, চারজনেরই গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত দেহ উদ্ধার হয়। 

পরিবার সূত্রে খবর, দিদার বাড়িতেই মায়ের সঙ্গে থাকতেন বছর আঠেরোর সরস্বতী দাস। মেকআপের পাশাপাশি করতেন নানা ভিডিও শ্যুটের কাজও। এছাড়াও প্রাইভেট টিউশনও করতেন। প্রাণবন্ত মেয়েটার যে হঠাত্‍ করে কী হলে ভেবে পাচ্ছেন না পরিজনরা। মেকআপ আর্টিস্ট সরস্বতী দাসের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

আরও পড়ুন - Dadagiri Season 9: 'দাদাগিরি'র মঞ্চে ডোনার সঙ্গে কোমর দোলালেন সৌরভ, মুহূর্তে ভাইরাল 'দাদা'র নাচ

মাত্র ২দিন আগেই পাটুলির বাড়ি থেকে উদ্ধার হয় অভিনেত্রী মঞ্জুষা নিয়োগীর ঝুলন্ত দেহ। সদ্য প্রয়াত বিদিশা দে মজুমদারের বন্ধু ছিলেন তিনি। পরিবার সূত্রে দাবি করা হয় যে বান্ধবীর মৃত্যুর পর থেকেই অবসাদে ভুগছিলেন মঞ্জুষা। তাহলে কি সেই অবসাদ থেকেই আত্মঘাতী হলেন? বিবাহিত মঞ্জুষা চার পাঁচ দিন আগেই বাপের বাড়িতে আসেন। মৃত অভিনেত্রীর মায়ের কথায়, 'বিদিশা ওর বান্ধবী ছিল। একসঙ্গে ওরা অনেক কাজ করেছে। বারবার বলছিল যে আমিও বিদিশার মতো করব।' আবার বিদিশার প্রয়াণের দিন দশেক আগেই অস্বাভাবিক মৃত্যু হয় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পল্লবী দে-র। গ্ল্যামার জগতে একের পর এক অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tapas Roy On Sudip:
"ওর সঙ্গে সম্পর্ক? ওয়াক থু..", সুদীপকে ‘নির্লজ্জ, বেহায়া’ বলে আক্রমণ তাপসের
News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget