এক্সপ্লোর

Malay Ghatak : ফের ইডি-র হাজিরা এড়ালেন মলয় ঘটক

Coal Smuggling Case : এর আগে মলয় ঘটক ইডি-কে জানিয়েছিলেন, পঞ্চায়েত ভোট নিয়ে ব্যস্ততার কারণে তিনি হাজিরা দিতে পারবেন না।

প্রকাশ সিনহা, কলকাতা : কয়লা পাচার মামলায় ফের ইডি-র হাজিরা এড়ালেন মলয় ঘটক। ইডি সূত্রে খবর, রাজ্যের মন্ত্রী চিঠি দিয়ে জানিয়েছেন, পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় তিনি দিল্লি যেতে পারছেন না। এর আগে মলয় ঘটক ইডি-কে জানিয়েছিলেন, পঞ্চায়েত ভোট নিয়ে ব্যস্ততার কারণে তিনি হাজিরা দিতে পারবেন না।

'প্রতিবার ১৫ দিন সময় দিয়ে মলয় ঘটককে ডাকা হচ্ছে '

ইডি সূত্রে দাবি, আদালতের নির্দেশ মেনে প্রতিবার ১৫ দিন সময় দিয়ে মলয় ঘটককে ডাকা হচ্ছে। কিন্তু তিনি বিভিন্ন কারণ দেখিয়ে হাজিরা এড়াচ্ছেন। বিষয়টি আদালত অবমাননার সামিল বলে মনে করছে কেন্দ্রীয় এজেন্সি। ইডি সূত্রে খবর, এ নিয়ে আইনজীবীর পরামর্শ নেওয়া হচ্ছে।  

এর আগেও বারেবারে তলব

এর আগে, ২০ ও ২৬ জুন, মলয় ঘটককে তলব করা হয়েছিল। কিন্তু, পঞ্চায়েত ভোট এবং রথের ব্যস্ততার কারণ দেখিয়ে, হাজির হননি তিনি। সূত্রের দাবি, ED-কে চিঠি পাঠিয়ে মলয় ঘটক জানিয়েছিলেন, পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হয়ে গেছে, তাই ব্যস্ততার জন্য যেতে পারছেন না। ভোট মিটলে হাজিরা দেবেন। হাজিরার জন্য আরও সময় চেয়েছিলেন তিনি। চিঠির কপি দিয়েছিলেন দিল্লি হাইকোর্টকেও।ইডি সূত্রে খবর, সেই মতোই ফের তলব করা হয়েছে তৃণমূলের হেভিওয়েট মন্ত্রীকে।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে দাবি, আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য সামনে রেখে মলয় ঘটককে জিজ্ঞাসাবাদ করা হবে। তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেতা শঙ্কর চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। আসানসোল পুরসভার ৫৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপা চক্রবর্তীর স্বামী শঙ্করের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে ইডি-র দাবি।

মলয় ঘটক, একাধারে আইন ও শ্রম মন্ত্রী, অন্যদিকে, খনি এলাকা আসানসোলের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল বিধায়ক। সূত্রের দাবি, এই নিয়ে মলয় ঘটককে ১০ বার নোটিস পাঠায় ইডি। এর মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশের পর ৩ বার নোটিস পাঠিয়েছে তারা। কিন্তু একবারই ED’র সামনে হাজিরা দিয়েছেন মলয় ঘটক। এবারও এজেন্সির তলবে মলয় ঘটক হাজিরা দিলেন না। এবার ইডির পদক্ষেপ কী হবে, সেদিকে নজর থাকবে সকলের।  

আরও পড়ুন

'যদি ব্লকের পাল্টা বাড়ি ঘেরাও করেন, তাহলে সুস্থভাবে বাড়ি ফিরবে না', BJP কে মদনের হুঁশিয়ারি

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial




 

সেরা শিরোনাম

Suvendu Adhikari: 'শুভ দিন ৬ অক্টোবর, হাত মেলান', নন্দীগ্রাম উপনির্বাচনের আগে সংখ্যালঘুদেরও বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'শুভ দিন ৬ অক্টোবর, হাত মেলান', নন্দীগ্রাম উপনির্বাচনের আগে সংখ্যালঘুদেরও বড় বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: 'সব চোরেরা জেলে, এবার বড় চোরও জেলে যাবে', ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর, কাকে নিশানা ?
'সব চোরেরা জেলে, এবার বড় চোরও জেলে যাবে', ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর, কাকে নিশানা ?
West Bengal News Live: বিরাটির বণিক মোড়ে সিপিএমের সভা চলাকালীন ভাঙচুর, আহত বেশ কয়েকজন
বিরাটির বণিক মোড়ে সিপিএমের সভা চলাকালীন ভাঙচুর, আহত বেশ কয়েকজন
Madan On Mamata: 'মমতা বন্দ্যোপাধ্যায় ও ইন্দ্রনীল সেনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাবাদ করুক ইডি', আর্জি মদন মিত্রের
'মমতা বন্দ্যোপাধ্যায় ও ইন্দ্রনীল সেনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাবাদ করুক ইডি', আর্জি মদন মিত্রের

ভিডিও

CM Suvendu Adhikari:
Narendra Modi:
France Student Protest: পড়ুয়া বিক্ষোভ উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ পড়ুয়াদের, আহত বহু
Suvendu Adhikari: ব্যাঘ্র প্রকল্পের ঐতিহ্য ফিরে পেল উত্তরবঙ্গের বক্সা, মুখ্যমন্ত্রীর হাতে বাঘের রিইন্ট্রোডাকশন
CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget