এক্সপ্লোর

Malda: ভরসন্ধেয় লুট-সিভিক ভলান্টিয়ার খুনে মালদা থেকেই আটক ৩

Malda Crime:ওই ঘটনায় আর কোন কোন দুষ্কৃতী জড়িয়ে রয়েছে তার খোঁজে তল্লাশি- চালানো হচ্ছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। মঙ্গলবার ভরসন্ধেয় ওই সোনার দোকানে ডাকাতি হয়।

করুণাময় সিংহ, মালদা: ভরসন্ধেয় সোনার দোকানে ঢুকে লুঠপাট। দোকান মালিককে গুলি করা হয়, আহত করা হয় কর্মচারীকেও। পরে ডাকাতদের রুখতে গিয়ে গুলিবিদ্ধ হন এক সিভিক ভলান্টিয়ার, তিনি মারাও যান। মালদার মালতিপুরের সেই ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। ওই ঘটনায় আর কোন কোন দুষ্কৃতী জড়িয়ে রয়েছে তার খোঁজে তল্লাশি- চালানো হচ্ছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। মঙ্গলবার ভরসন্ধেয় ওই সোনার দোকানে ডাকাতি হয়। 

মে মাসে ব্যারাকপুরে একটি সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি হয়েছিল। সেই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন দোকান মালিকের ছেলে। এরপর জুন মাসে মালদার মালতিপুরে। ফের ভরসন্ধেয় সোনার দোকানে ডাকাতি হল। ওই হামলায় গুলিবিদ্ধ হলেন দোকানের মালিক, আহত হয়েছেন এক কর্মী। ডাকাতির ঘটনাটা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। পরে ডাকাতদের রুখতে গিয়ে খুন হলেন এক সিভিক ভলান্টিয়ার। ঘটনাস্থল মালদার চাঁচল থানার মালতিপুর। 

সিসিটিভি ক্যামেরার ধরা পড়া ছবিতে তখন মঙ্গলবার সন্ধে ৭টা ২৫। দোকানে বসে আছেন মালিক গৌতম সেন। কয়েক সেকেন্ড পর জোড়া চাবি দিয়ে সিন্দুক খুললেন দোকান মালিক। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে, ঘড়িতে সময় ৭টা ২৫ মিনিট ২৫ সেকেন্ড। ঠিক তখনই দোকানে ঢুকে এল ৪ দুষ্কৃতী। একজন চাবি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করল, কিন্তু পারল না। অন্যজন রিভলবারের বাঁট দিয়ে আঘাত করল মাথায়, মাথা চেপে ধরে বসে পড়লেন মালিক। টেনেহিঁচড়ে ফেলে মালিককে দেওয়া হল মাটিতে। ভাঙা হল কাচ, ছুটল গুলি, বোমার ধোঁয়ায় ভরে উঠল দোকান। এই সবই ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। তারপরেই ছুরির আঘাতে রক্তাক্ত হলেন দোকানের কর্মী। চলল লুঠপাট। ঘড়িতে তখন ৭টা ২৯ মিনিট ৪০ সেকেন্ড। প্রায় ৫ মিনিট ধরে অপারেশন করে বেরিয়ে গেল দুষ্কৃতীরা। এরপরেই হুলুস্থুলু পড়ে যায়। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। সতর্ক করা হল সব থানাকে। 

ঘটনাস্থল থেকে ১৫ কিমি দূরে রয়েছে কাশিমপুর। সেখানে ডিউটি করছিলেন বছর ৩৫-এর সিভিক ভলান্টিয়ার মমিনুল হক। ঘটনার কথা জানতে পেরে সতর্ক হন তিনি। দুষ্কৃতীদের বাধা দিতে গেলে ছুটে আসে গুলি, ছোড়া হয় বোমা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। আহত হন আরও একজন। 

কী জানিয়েছে পুলিশ:
জেলা পুলিশ সুপার প্রদীপকুমার যাদব জানিয়েছেন, পুকুরিয়া থানার পরাণপুর এলাকা থেকে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তল্লাশি চালানো হচ্ছে বাকি দুষ্কৃতীদের খোঁজে। ৪টি মোটরবাইকে করে ৮ থেকে ১০ জন দুষ্কৃতী হানা দিয়েছিল সোনার দোকানে। ভেতরে ঢুকেছিল ৪ জন, বাকিরা ছিল বাইরে। ঘটনার সঙ্গে বিহার যোগ আছে বলে অনুমান তদন্তকারীদের।

এর আগে গত ২৪ মে ভর সন্ধেয় ডাকাতি হয় উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের আনন্দপুরীতে একটি সোনার দোকানে। বাধা দিতে গিয়ে খুন হন মালিকের ছেলে।

আরও পড়ুন: জীবনজুড়ে জঙ্গল, কলমজুড়ে প্রেম! টপ্পায় বুঁদ করতেন 'ঋজুদা' বুদ্ধদেব

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Flood Panic : এই বুঝি সব ভেসে গেল, সুবর্ণরেখার ভয়ঙ্কর রূপ দেখে আতঙ্কে ৩০০ পরিবার
বাড়ছে সুবর্ণরেখার জল, যে কোনও মুহূর্তে বড় ভাঙন ! প্রমাদ গুনছে ৩০০ পরিবার
Kolkata News: তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
Tarapith Fire News Live : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Weather Today: আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?
আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?

ভিডিও

Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget