এক্সপ্লোর

Malda Cut Money Case : আবাস যোজনায় ঘরের জন্য কাটমানি না দেওয়ায় মারধর ! অভিযুক্ত তৃণমূল নেত্রীর স্বামী

West Bengal News : মালদার পুলিশ সুপার প্রদীপকুমার যাদব জানিয়েছেন, অভিযোগ জমা পড়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

করুণাময় সিংহ, মালদা : আবাস যোজনায় (Awas Yojana) ঘর পেতে ৫০ হাজার টাকা কাটমানি (Cut Money) না দেওয়ায়, মারধরের অভিযোগ উঠল তৃণমূলের (TMC) পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে। থানায় নালিশ জানানোয়, ফের মারধর করা হয় বলে অভিযোগ করেছেন উপভোক্তার ছেলে। জেলা পুলিশ সুপারের (Police Super) কাছে অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন এসপি।

আবাস যোজনায় ঘর পেতে ৫০ হাজার !

এ যেন, ফেল কড়ি মাখ তেল। টাকা দাও ঘর নাও। আবাস যোজনার ঘর পেতে হলে দিতে হবে পঞ্চাশ হাজার টাকা। কাটমানি চাওয়ার এই অভিযোগ উঠেছে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে। কাটমানি দিতে অস্বীকার করায় উঠেছে মারধরের অভিযোগও। ঘটনাটি ঘটেছে মালদার বামনগোলার মদনাবতী গ্রাম পঞ্চায়েতের তেঁতুলমোড়া গ্রামে। স্থানীয় সূত্রে খবর, টিনদিয়ে তৈরি এই বাড়িটি উর্মিলা ব্যাপারী নামে স্থানীয় এক বৃদ্ধার।

ঠিক কী অভিযোগ

সম্প্রতি বৃদ্ধার নাম ওঠে আবাস যোজনার তালিকায়। পরিবারের দাবি, বিষয়টি তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান উমা রায়ের স্বামী পিন্টু রায় তাঁকে ফোন করে জানান। অভিযোগ, এরপর দেখা করতে গেলে বৃদ্ধার ছেলে বিপ্লরের কাছে প্রধানের স্বামী পঞ্চাশ হাজার টাকা কাটমানি দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় বেধড়ক মারধর করা হয় বিপ্লবকে। এ বিষয়ে বামনগোলা থানায় অভিযোগ জানাতে গেলে তাঁর ওপর ফের হামলা হয় বলে অভিযোগ।

অভিযোগ অস্বীকার

অভিযোগকারী বিপ্লব ব্যাপারীর অভিযোগ, 'মারধর করে অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হচ্ছে।' ঘটনায় পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন বিপ্লব। যদিও অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধানের স্বামী। মদনাবতী গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী পিন্টু রায় বলেছেন, 'আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।' মালদার পুলিশ সুপার প্রদীপকুমার যাদব জানিয়েছেন, অভিযোগ জমা পড়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

রাজনৈতিক চাপানউতোর

ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি বলেছেন, 'জেলা জুড়ে এই ভাবে কাটমানি নেওয়া হচ্ছে। প্রতিবাদ করলে মারধোর করা হচ্ছে। পুলিশের কাছে অভিযোগ হয়েছে কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত পুলিশের।'  তৃণমূল কংগ্রেসের রাজ্য় সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী বলেছেন, 'দল কাউকে এই ধরনের অনুমতি দেয়নি যে টাকা তুলে বেড়াবে মারধর করবে। অভিযোগ হয়েছে পুলিশ আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেবে।'

আরও পড়ুন- বাইকে করে বোমা নিয়ে যাওয়ার সময় বিস্ফোরণ ! বীরভূমে ফের মৃত্যু, আহত তৃণমূল নেতার ভাই

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP West Bengal: দলের একাংশই তোলাবাজিতে যুক্ত! কাদের বিরুদ্ধে এই অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি?
দলের একাংশই তোলাবাজিতে যুক্ত! কাদের বিরুদ্ধে এই অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি?
Kolkata News: সারারাত বাস চলবে কলকাতা ও শহরতলিতে, বড় ঘোষণা রাজ্যের, কোন কোন রুটে মিলবে পরিষেবা, জেনে নিন
সারারাত বাস চলবে কলকাতা ও শহরতলিতে, বড় ঘোষণা রাজ্যের, কোন কোন রুটে মিলবে পরিষেবা, জেনে নিন
Halo Phenomenon : সূর্যকে ঘিরে রঙিন আলোর বলয় ! তাজ্জব কলকাতা, রামধনু নাকি অন্যকিছু?
সূর্যকে ঘিরে রঙিন আলোর বলয় ! তাজ্জব কলকাতা, রামধনু নাকি অন্যকিছু?
West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?

ভিডিও

Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ
Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget