এক্সপ্লোর

Malda News: বাড়ি বাড়ি ঘুরে সরকারি ত্রিপল বিক্রি, বন্যা বিপর্যস্ত এলাকায় যুবকের কাণ্ডে তরজা

Malda Flood: বন্যায় বিধ্বস্ত অবস্থা মালদার একাংশে। আর সেই সময় বাড়ি বাড়ি গিয়ে সরকারি ত্রিপল বিক্রি করছেন এক যুবক।

করুণাময় সিংহ, মালদা: বন্যায় বিপর্যস্ত মালদা (Malda News)। আর বিপর্যয়ের মধ্যেই এবার সরকারি ত্রিপল বিক্রির অভিযোগ। রীতিমতো বাড়ি বাড়ি গিয়ে ত্রিপল বিক্রি করছেন ওই ব্যক্তি। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ওই ত্রিপল বিক্রির ভিডিও। 

সরকারি ত্রিপল বিক্রির অভিযোগ: বন্যায় বিধ্বস্ত অবস্থা মালদার একাংশে। আর সেই সময় বাড়ি বাড়ি গিয়ে সরকারি ত্রিপল বিক্রি করছেন এক যুবক। মোটর বাইকে বোঝাই করে সরকারি ত্রিপল মালদার বৈষ্ণবনগর থানার দেওনাপুর এলাকায় বাড়ি বাড়ি ঘুরে বিক্রি করছেন যুবক। স্থানীয়রা হাতেনাতে ধরে ফেলে ওই যুবককে। সরকারি ত্রিপল বিক্রির সেই ভিডিও ভাইরাল। আর এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির অভিযোগ তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের সদস্যরা এইভাবে ত্রিপল বিক্রি করে দিচ্ছে। ফলে সাধারণ মানুষের যে ত্রিপল পাওয়ার কথা তা খোলা বাজারে বিক্রি হচ্ছে। যদিও এর পিছনে বিরোধীদের ষড়যন্ত্র দেখছেন জেলা তৃণমূল নেতৃত্ব। এবিষয়ে কালিয়াচক তিন নম্বর ব্লকের বিডিও জানিয়েছেন, ঘটনার খবর তিনি পেয়েছেন, পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। অভিযুক্তের খোঁজ করা হচ্ছে। কোথা থেকে ত্রিপল যুবক কিনেছিল সেই বিষয়টিও খোঁজ খবর করা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

গত কয়েকদিন ধরে নাগাড়ে বৃষ্টি হয়েছে পাহাড়ে। অবিরাম বৃষ্টিতে নেমেছে ধসও। লিঙ্ক রোডে বিপর্যস্ত হয়েছে যান চলাচল। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে এবং প্রশাসনিক বৈঠক করতে রবিবার উত্তরবঙ্গ যান মুখ্যমন্ত্রী। রওনা হওয়ার আগে কেন্দ্রের বিরুদ্ধে বন্যা নিয়ন্ত্রণে অসহযোগিতার অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "ফরাক্কায় তো ড্রেজিং করে না, আজ ২০ বছর হয়ে গেছে। ফলে, জলটা যদি ফরাক্কা কিছুটা রাখতে পারত, ড্রেজিং করলে ২-৩ লাখ কিউসেক রাখতে পারত, তাহলে মালদায় সুতি, ফরাক্কা- এই জায়গাগুলোয় বন্যা হত না। কিন্তু কেন্দ্রীয় সটকার যেটা তাদের দায়িত্ব ছিল বন্যা নিয়ন্ত্রণ কিছুই করে না। পুরো উত্তরবঙ্গ ভাসছে। নির্বাচনের সময় সব আসে। বড় বড় কথা বলে আর চলে যায়।'' উত্তরবঙ্গের জেলাগুলির পরিস্থিতি নিয়ে বিকেলে প্রশাসনিক বৈঠকে বসেন উত্তরকন্যায়। দুর্গত মানুষকে নিরাপদ জায়গায় সরানো ও পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: South 24 Parganas: কলেজ ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ, সিভিক ভলান্টিয়ারের জেল হেফাজতের নির্দেশ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
Nandigram MLA Office: মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
Howrah Municipal Corporation: পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget