এক্সপ্লোর

Duare Sarkar Chaos : গরহাজির সরকারি কর্মীরা, কথা থাকলেও হল না দুয়ারে সরকার ক্যাম্প, ব্যাপক উত্তেজনা গাজোলে

Malda News : শুরু হয় বচসা এলাকাবাসীদের অভিযোগ, অবরোধ তুলতে না চাইলে লাঠিচার্জ করে পুলিশ। এই অভিযোগ ঘিরে পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। 

করুণাময় সিংহ, মালদা : রং বিতর্কের পর এবার সরকারি কর্মীদের অনুপস্থিতি বিতর্ক। সরকারি কর্মীরা না আসায় মালদার (Malda ) গাজোলে ময়না এলাকায় হল না দুয়ারে সরকার ক্যাম্প। প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ ক্ষুব্ধ গ্রামবাসীদের। অবরোধ তুলতে লাঠিচার্জ করার অভিযোগ পুলিশের (Police) বিরুদ্ধে। এদিন ক্যাম্প হওয়ার কথাই ছিল না, হবে ১৭ তারিখ, দাবি প্রশাসনের। 

স্থানীয়দের দাবি, কথা ছিল দুয়ারে আসবে সরকার। কিন্তু এলেন না ব্লক দফতরের আধিকারিকরাই। যার জেরে ক্যাম্প না হওয়ায় বিক্ষোভ দেখান স্থানীয়রা। জাতীয় সড়ক অবরোধ ক্ষুব্ধ গ্রামবাসীদের। পুলিশের বিরুদ্ধে উঠেছে লাঠিচার্জ করার অভিযোগ। সব মিলিয়ে, রং বিতর্কের পর এবার সরকারি কর্মীদের অনুপস্থিতির অভিযোগ ঘিরে, রণক্ষেত্র হয়ে উঠল মালদার গাজোলের (Gajol) ময়না এলাকা। 

গত বুধবার দুয়ারে সরকার ক্যাম্প (Duare Sarkar Camp) হওয়ার কথা ছিল, আলাল গ্রাম পঞ্চায়েত এলাকার ময়না প্রাইমারি স্কুলে। তৈরি হয়েছিল প্যান্ডেলও। কিন্তু অভিযোগ, সবকিছু হয়ে যাওয়ার পর বিজেপির হাতে থাকা গ্রাম পঞ্চায়েত এলাকার ওই ক্যাম্প প্রশাসনের তরফে বাতিল করে দেওয়া হয় ! গেরুয়া শিবিরের অভিযোগ, প্যান্ডেল গেরুয়া রঙের করাতেই বাতিল করা হয় সরকারি কর্মসূচি। যদিও বিডিও দাবি করেন, কর্মীর অভাবেই বাতিল হয়েছে ক্যাম্প। 

এই পরিস্থিতিতে এলাকায় উত্তেজনা ছড়ায় শুক্রবারও। স্থানীয়দের দাবি দুয়ারে সরকার ক্যাম্প হওয়ার কথা থাকলেও আসেননি ব্লক দফরের কোনও আধিকারিক। ঘটনার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকাবাসীরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গাজোল থানার পুলিশ। শুরু হয় বচসা এলাকাবাসীদের অভিযোগ, অবরোধ তুলতে না চাইলে লাঠিচার্জ করে পুলিশ। এই অভিযোগ ঘিরে পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। 

পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ছুটে আসেন জয়েন্ট বিডিও। ১৭ তারিখ ক্যাম্প হবে এই আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিনের ঘটনাকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। প্রশাসন সূত্রে দাবি, এদিন এই এলাকায় ক্যাম্প হওয়ার কথাই ছিল না। তাহলে কার কথায় এত মানুষ স্কুলে জড়ো হলেন? প্রশ্ন উঠছে।                 

আরও পড়ুন- 'বাংলায় আসুন, শিল্প গড়ুন, জমির কোনও অভাব হবে না', স্পেনের শিল্পপতিদের বাংলায় লগ্নির আহ্বান মুখ্যমন্ত্রীর

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mother Rhino Dies: 'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget