এক্সপ্লোর

Malda News: গভীর রাতে সোনার দোকানে লুঠ, চাঞ্চল্য মালদায়

West Bengal News: ফের টার্গেট সোনার দোকান। এবার মালদার ইংরেজবাজারে লক্ষ লক্ষ টাকার সোনা লুঠ করল দুষ্কৃতীরা। পঞ্চায়েত অফিসের নাকের ডগায় অবাধে চলে লুঠপাট।

করুণাময় সিংহ, মালদা: এবার মালদার (Malda) ইংরেজবাজারে সোনার দোকানে লুঠ। প্রায় ২ লক্ষ টাকার সোনাদানা নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ স্বর্ণ ব্যবসায়ীর। অভিযোগ, রাতে গ্যাস কাটার দিয়ে দোকানের শাটার কেটে ভিতরে ঢোকে দুষ্কৃতীরা। নিরাপত্তা নিয়ে আতঙ্কিত স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।

সোনার দোকানে লুঠ: ফের টার্গেট সোনার দোকান। এবার মালদার ইংরেজবাজারে লক্ষ লক্ষ টাকার সোনা লুঠ করল দুষ্কৃতীরা। পঞ্চায়েত অফিসের নাকের ডগায় অবাধে চলে লুঠপাট। ভেঙে পড়ে রয়েছে দোকানের একাধিক তালা। কাটা হয়েছে দোকানের শাটার। পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে কাজিগ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুরে এভাবেই গ্যাস কাটার দিয়ে দোকানের শাটার কেটে ভিতরে ঢোকে দুষ্কৃতীরা। প্রায় ২ লক্ষ টাকার সোনাদানা চম্পট দেওয়ার অভিযোগ তুলছেন তাপস সাহা নামে ওই স্বর্ণ ব্যবসায়ী। যাওয়ার সময় CC ক্যামেরার হার্ড ডিস্ক খুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। স্বর্ণ ব্যবসায়ী, তাপস সাহা বলেন, কাল রাতে দোকান বন্ধ করে যায়, সকালে পাশের দোকানদার বলে আমার দোকানে নাকি চুরি হয়ে গেছে। হার্ড ডিস্ক নিয়ে চলে গেছে।

পশ্চিম বর্ধমানের রানিগঞ্জ থেকে হাওড়ার ডোমজুড়, গত মাসেই দুটি দুঃসাহসিক ডাকাতির সাক্ষী হয়েছে রাজ্যবাসী। আর এবার ঘটনাস্থল মালদার ইংরেজবাজার। ৪-৫ দিন আগে এই এলাকায় একটি পাইপের দোকানে চুরি হয়। কেউ ধরা পড়ার আগেই এবার সোনার দোকানে লুঠের অভিযোগ। নিরাপত্তা নিয়ে আতঙ্কিত স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।
ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

এর আগে গত সপ্তাহে হুগলির চণ্ডীতলায় সোনার দোকানে লুঠের ঘটনা ঘটে। ক্রেতা সেজে দোকানে ঢুকে প্রায় আড়াই লক্ষ টাকার সোনার গয়না নিয়ে দুই দুষ্কৃতী চম্পট দেয় বলে অভিযোগ। স্বর্ণ ব্যবসায়ীর দাবি,  দুপুরে দোকান ফাঁকা থাকার সুযোগ নিয়ে গয়না কেনার অছিলায় ঢোকে দুই দুষ্কৃতী। গুলি করার হুমকি দিয়ে সোনাদানা, টাকাপয়সা নিয়ে তারা পালিয়ে যায় বলে অভিযোগ। দোকানের CC ক্যামেরায় সেই ছবি ধরা পড়েছে। ব্যবসায়ীর দাবি, দুষ্কৃতীরা হিন্দিভাষী। পুলিশের দাবি, লুঠের ঘটনায় এখনও পর্যন্ত ভিনরাজ্যের যোগ মেলেনি। এর আগে ডোমজুড়ে ডাকাতি করে দুষ্কৃতীরা চণ্ডীতলার এই রাস্তা দিয়েই পালিয়েছিল। এখান থেকেই উদ্ধার হয় ডাকাতদের ব্যবহৃত মোটরবাইক। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Birbhum News: উচ্ছেদ অভিযানের মধ্যেই পুকুর ভরাট করে অবৈধ নির্মাণ, তুমুল হইচই এলাকায়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kalighat TMC:কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে 'কালীঘাট-তৃণমূল', অন্তর্বর্তী নির্দেশের আবেদন খারিজ
কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে 'কালীঘাট-তৃণমূল', অন্তর্বর্তী নির্দেশের আবেদন খারিজ
21 July: ২১ জুলাইয়ের রিপোর্ট প্রকাশ পেতেই ক্ষুব্ধ নিহতদের পরিবার,
২১ জুলাইয়ের রিপোর্ট প্রকাশ পেতেই ক্ষুব্ধ নিহতদের পরিবার, "দিদিই বা এরকম করবে কেন ?", শহিদদের পরিবারকে কী পরামর্শ মুখ্যমন্ত্রীর ?
Woman Mysterious Death : নিউটাউনে তরুণীর রহস্যমৃত্যু, রক্তাক্ত অবস্থায় পাওয়া গেল লিভ-ইন পার্টনারকে
নিউটাউনে তরুণীর রহস্যমৃত্যু, রক্তাক্ত অবস্থায় পাওয়া গেল লিভ-ইন পার্টনারকে
West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী

ভিডিও

TMC 21st July Report: ২১ জুলাইয়ের ঠিক আগের দিন প্রকাশ্যে '২১ জুলাই' রিপোর্ট
TMC 21 July:
Delhi News:
Madan Mitra:
Chok Bhanga 6ta। '২১ জুলাই' রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর | CJP-র বিক্ষোভ ঘিরে রণক্ষেত্র দিল্লি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget