এক্সপ্লোর

Malda : আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ মালদার তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে

Scam Allegation : হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বিডিওর আশ্বাস বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

করুণাময় সিংহ, মালদা : আবাস যোজনায় দুর্নীতির (Abash Yojona Scam) অভিযোগ উঠল মালদার (Malda) হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকে। এক গ্রামবাসীকে বঞ্চিত করে অন্যকে সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগে নাম জড়াল তৃণমূলের (TMC)। এই ইস্যুতে বিডিওর কাছে অভিযোগ জমা পড়েছে। যদিও দুর্নীতির অভিযোগ খারিজ করেছেন তৃণমূল নেতা।

একজনের টাকা পাচ্ছেন অন্যজন

অভিযোগকারীর মায়ের মৃত্যু হয়েছে অনেক দিন আগে। কিন্তু তাঁর মায়ের নামে ইস্যু হওয়া প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পেয়েছেন অন্যজন! চাঞ্চল্যকর এই অভিযোগে জড়িয়েছে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য ও তাঁর স্বামীর নাম।

অভিযোগকারী মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের মহেন্দ্রপুর পঞ্চায়েতের বাগমারা পূর্ব বুথের বাসিন্দা। মহম্মদ মালেকের দাবি, ২০১৪ সালে তাঁর মায়ের নাম উঠেছিল প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায়। পরে তাঁর মা আরিফা বিবির মৃত্যু হয়। সরকারি নিয়ম অনুযায়ী, আবাস যোজনায় ঘর পাওয়ার কথা ছিল মালেকের। কিন্তু তৃণমূলের পঞ্চায়েত সদস্যর স্বামী রুকসেদ আলি ঘর তৈরির টাকা অন্য কাউকে পাইয়ে দিয়েছেন বলে অভিযোগ।

নেপথ্যে কি কাটমানি?

বিডিওর কাছে অভিযোগ জানানোর পাশাপাশি সুরাহা না হলে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছে সিপিএম। হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের সিপিএম নেতা জুলফিকার আলম বলেছেন, 'বিডিও ব্যবস্থা না নিলে আমরা আদালতে যাব'। অভিযুক্ত তৃণমূল নেতা অবশ্য দুর্নীতির অভিযোগ খারিজ করেছেন।

সামনে পঞ্চায়েত ভোট। তার আগে ফের শুরু হয়েছে দুয়ারে সরকার প্রকল্প। তাতে দুর্নীতি রুখতে জেলাশাসকদের সতর্ক করেছে রাজ্য। এই পরিস্থিতিতে সরকারি আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে নাম জড়াল খোদ শাসকদলের নেতার। এ বিষয়ে মালদা জেলা তৃণমূল সভাপতির বক্তব্য, বিডিও-র কাছে লিখিত অভিযোগ হয়েছে। প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। কেউ অন্যায় করলে দল পাশে দাঁড়াবে না।

হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বিডিওর আশ্বাস বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

কয়েক মাস আগে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তৈরির অর্থ বরাদ্দ হলেও অ্যাকাউন্টে ঢুকছে না টাকা বলে অভিযোগ উঠেছিল। বীরভূমের (Birbhum) ইলামবাজারে সরকারি প্রকল্পের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ তোলে বিজেপি (BJP)। পাল্টা গেরুয়া শিবিরের বিরুদ্ধে সুর চড়ায় তৃণমূল। দু’বছর ধরে ভিত তৈরির পরেও, গাঁথা হয়নি নতুন কোনও ইট। পড়ে থেকে আগাছায় ভরে উঠেছে জমি। টাকার অভাবে অধরা রয়ে গেছে পাকা বাড়ির স্বপ্ন! এখনও কাঁচা বাড়িতেই দিন কাটছে বীরভূমের ইলামবাজারের বাসিন্দা বোধন মূর্মুর।

আরও পড়ুন- বন্ধ রয়েছে ১০০ দিনের কাজ, নথিভুক্তদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
Blood Bank Scam: কোটি টাকার রক্ত বিক্রি! এই ব্লাড ব্যাঙ্ক থেকে কীভাবে চলত পাচার চক্র ? কারা জড়িত জানেন ? তদন্তে চাঞ্চল্যকর তথ্য
Blood Bank Scam: কোটি টাকার রক্ত বিক্রি! এই ব্লাড ব্যাঙ্ক থেকে কীভাবে চলত পাচার চক্র ? কারা জড়িত জানেন ? তদন্তে চাঞ্চল্যকর তথ্য
NEET Protest: দিল্লির আঁচ এ শহরেও, মিছিল করতে চেয়ে, 'ককরোচ'দের চিঠি কলকাতা পুলিশকে
দিল্লির আঁচ এ শহরেও, মিছিল করতে চেয়ে, 'ককরোচ'দের চিঠি কলকাতা পুলিশকে
News Update: NEET প্রশ্নফাঁস, ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির
NEET প্রশ্নফাঁস, ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget