এক্সপ্লোর

Mamata Banerjee: ফের অথৈ জলে, চাঁচল পুরসভা তৈরির সম্ভাবনা খারিজ মমতার

Malda News:বৃহস্পতিবার মালদায় প্রশাসনিক বৈঠকে সেই সম্ভবনা খারিজ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অভিজিৎ চৌধুরী, মালদা: দীর্ঘ ২ দশক ধরে পুরসভা তৈরির দাবি জানিয়ে আসছেন মালদার চাঁচলের বাসিন্দারা। বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠকে সেই সম্ভাবনা খারিজ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বপ্নভঙ্গ হওয়ায় আশাহত চাঁচলবাসী। শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।   

২০২১ সালে বিধানসভা ভোটের আগে মালদার চাঁচল পুরসভা তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। সেবার তিনি বলেছিলেন, 'চাঁচল পুরসভার রাজ্যপালের সম্মতি বাকি ছিল সেটা হয়ে গেছে। নির্বাচনের ২ মাস আগেই হয়ে গিয়েছে। চাঁচল পুরসভা হয়ে যাবে।' কিন্তু বৃহস্পতিবার মালদায় প্রশাসনিক বৈঠকে সেই সম্ভবনা খারিজ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

দীর্ঘদিনের দাবি:
চাঁচলবাসীর পুরসভা তৈরির দাবি দীর্ঘ ২ দশকের। ২০২১-এর বিধানসভা ভোটের আগে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের দেওয়া প্রতিশ্রুতি মতো চাঁচল পুরসভা তৈরির ঘোষণা হওয়ার কথা ছিল। পুর এলাকার শিক্ষা ব্যবস্থা থেকে পানীয় জল, রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থা- সবই উন্নত হবে বলে আশা ছিল। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের আগে গোটা বিষয়টি নিয়ে আশায় ছিলেন চাঁচলবাসী। কিন্তু, মুখ্যমন্ত্রীর ঘোষণায় আশাভঙ্গ হয়েছে তাঁদের। চাঁচলের বাসিন্দা জাহাঙ্গির আলম বলেন, 'আমরা চাঁচলবাসী হিসেবে ঘটনাটায় খুবই দুঃখিত এবং আশাহত। যখন মাননীয় বিধায়ক যখন বললেন তখন উনি যেভাবে টাকার কথা বলে খারিজ করলেন এবং একটা অজুহাত দেখালেন সেটা গ্রহণযোগ্য নয়।'

মুখ্যমন্ত্রী চাঁচল পুরসভা তৈরির সম্ভাবনা খারিজ করায় বিরোধিতা করেছে বিজেপি। উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, 'চাঁচলের মানুষ তো ভোট দিয়েছেন তৃণমূলকে। বিধায়ক তৈরি করেছেন। এই জন্য ভোট দিয়েছেন যে পুরসভা তৈরি হবে। তৃণমূল এইভাবে মিথ্যা কথা বলে। মানুষকে ধোঁকা দেয়।' পাল্টা তোপ দেগেছে বিজেপিও। 

তৃণমূলের জেলা মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, 'বিজেপি দলটা হচ্ছে একটা ধোঁকাবাজের দল। আর বিজেপির যে সংসদ এই কথা বলছেন তিনি হচ্ছেন একজন ধোঁকাবাজ। উনি এত বছর ধরে সংসদে আছেন। সাংসদ হয়ে আছেন উত্তর মালদার। উনি কিছু করেছেন মালদার জন্য?' এই নিয়ে চাঁচলের তৃণমূল বিধায়ক নীহাররঞ্জন ঘোষের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

রাজনৈতিক তরজা বাদ দিলেও আশাভঙ্গ হয়েছে চাঁচলের বাসিন্দাদের। যে আশায় তাঁরা বুক বাঁধছিলেন, আপাতত তা বিশ বাঁও জলে। 

আরও পড়ুন: স্বাদ আনে, স্বাস্থ্যের জন্য় উপকারী, তিল বীজ ব্যবহারে কী লাভ?

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget