এক্সপ্লোর

Malda News: রুই-কাতলা-ইলিশ তো নয়, জাল ফেলতে কিনা উঠে এল রাক্ষুসে মাছ! তাতেই হইহই রইরই কাণ্ড

Big Fish Caught: মালদা জেলার মানিকচক থানার অন্তর্গত মনিহারি এলাকার ঘটনা। বুধবার গঙ্গায় জাল ফেলতে বিশালাকৃতির বাঘার মাছ উঠে আসে।

অভিজিৎ চৌধুরী, মালদা: একটু রংয়ের হেরফের হলে তিমি বলে ভ্রম হতে বাধ্য। আড়ে-বহরেও নেহাত কম নয়। কিন্তু কাছে গেলে ভুল ভাঙে। শান বাঁধানো মাছের বাজারে খানিকটা আলুথালু অবস্থাতেই পড়েছিল সে। আর তাকে ঘিরে চারিদিকে উৎসাহী মানুষের ভিড়। সাতসকালে এমনই দৃশ্য চোখে পড়ল মালদায়। থলে নিয়ে বাজার করতে এসে বিশালাকৃতির বাঘার মাছ দেখে থমকে দাঁড়ালেন সকলে (Big Fish Caught)।

মাছের বাজারে খানিকটা আলুথালু অবস্থাতেই পড়েছিল

মালদা (Malda News) জেলার মানিকচক থানার অন্তর্গত মনিহারি এলাকার ঘটনা। বুধবার গঙ্গায় জাল ফেলতে বিশালাকৃতির বাঘার মাছ উঠে আসে। আড়ে-বহরে তো কম ছিলই না, ওজনও প্রায় ৯১ কেজি। এ হাত, ও হাত ঘুরে শেষ মেশ নেতাজি পৌরবাজার মাছের আড়তে এসে ওঠে মাছটি। এক পাইকারি মাছ ব্যবসায়ী নগদ ৩০ হাজার টাকা দিয়ে সেটি কিনে আনেন। 

সেই মাছ বাজারে আনতেও কম ঝক্কি পোহাতে হয়নি ব্যবসায়ীকে। তবে বাজারে এনে ফেলতেই হইহই রইরই কাণ্ড। বাজারসুদ্ধ ভিড় যেন ভেঙে পড়ে একটি চাতালেই। জলধোয়া শানের উপর আলগোছে রেখে দেওয়া হয় মাছটিকে। তাকে দেখতে উপচে পড়ে ভিড়। উৎসাহী জনতার মন রাখতে মাঝে মধ্যে হাত গলিয়ে তার হাঁ মুখের ভিতর পর্যন্তও সকলের চোখের সামনে মেলে ধরা হয়। 

আরও পড়ুন: Bandh Postpone: মমতার বার্তাতেই কাজ হল! কাল বনধ হচ্ছে না পাহাড়ে, জানিয়ে দিলেন বিনয় তামাংরা

মুহূর্তের মধ্যে মাছের কথা ছড়িয়ে পড়ে মুখে মুখে। থলে নিয়ে বাজার-হাট করতে এসেছিলেন যাঁরা, কেনাকাটা বাকি রেখে একবার করে ঢুঁ মেরে যেতে শুরু করেন ওই চাতালে। মোবাইল বের করে ছবি-ভিডিও তোলা হয় দেদার। যত বেশি মানুষের ভিড়, তত বেশি গমগম করে ওঠে গোটা বাজার।মাছ দেখে অবাক হওয়ার পাশাপাশি তার স্বাদ চেখে দেখতেও উৎসাহ প্রকাশ করেন মানুষজন।  

কেজিতে ৫ থেকে ৬ হাজার টাকা দর হাঁকা হয়

বলা বাহুল্য, গুঞ্জন, উৎসাহ, কিছুই চোখ এড়ায়নি ব্যবসায়ী চোখে। অতএব কেজিতে ৫ থেকে ৬ হাজার টাকা দর হাঁকা হয়। কেনাদামের থেকে একলাফে ১৫ গুণ বেশি মুনাফা। দামে এসে কবেই বা আর থমকেছে মাছে-ভাতে থাকা বাঙালি! ফলে ওই মাছ বিক্রি করতে বেশি বেগ পেতে হয়নি ব্যবসায়ীকে। শুধু বিশালাকার মাছটিকে নাড়াচাড়া করতে গিয়ে হিমশিম খেয়ে ওঠেন তাঁর অধীনে কর্মরত মানুষজন।

সেরা শিরোনাম

West Bengal News Live: উপনির্বাচনের ২ কেন্দ্রে বিক্ষিপ্ত গন্ডগোল, ৯৭টি অভিযোগ জমা কমিশনে
উপনির্বাচনের ২ কেন্দ্রে বিক্ষিপ্ত গন্ডগোল, ৯৭টি অভিযোগ জমা কমিশনে
Nandigram-Reginagar By-Polls LIVE: নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
RG Kar case : আর জি কর কাণ্ডের স্ক্যানারে অভীক দে, কড়া পদক্ষেপ স্বাস্থ্য দফতরের, কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
RG Kar case : আর জি কর কাণ্ডের স্ক্যানারে অভীক দে, কড়া পদক্ষেপ স্বাস্থ্য দফতরের, কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Durga Puja 2026: পুজো শেষে উঁচু জায়গায় বেঁধে রাখা হয় ভোগ, মজায় খেলায় মাতেন ভক্তরা! অবাক করা এই দুর্গাপুজোর রীতি
পুজো শেষে উঁচু জায়গায় বেঁধে রাখা হয় ভোগ, মজায় খেলায় মাতেন ভক্তরা! অবাক করা এই দুর্গাপুজোর রীতি

ভিডিও

Congress News: ভোট লুঠ, সন্ত্রাসের অভিযোগ, পুনর্নির্বাচনের দাবি তুলে কমিশনের দ্বারস্থ কংগ্রেস
Suvendu Adhikari : 'উনি আইন ভেঙেছেন, নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে', হুমায়ুন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী
CJP Protest in Delhi: জ্ঞানেশকাণ্ডে তোলপাড়, ককরোচ জনতা পার্টির আন্দোলনে সামিল হতে চলেছে AISA-ও
Malda Zilla Parishad: পুলিশ প্রশাসনকে ব্যবহার করে তারা বেআইনিভাবে ভোট গঠন করেছে
Samik Bhattacharya:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget