এক্সপ্লোর

Malda News: একা বাড়িতে রক্তাক্ত দেহ মহিলার, কুপিয়ে খুন বলে সন্দেহ পুলিশের

Malda News: ওই মহিলার স্বামী শেখ সাজুদ পেশায় শ্রমিক। ভিন্ রাজ্যে কর্মরত তিনি।ছেলে মহম্মদ রফিকুল ইসলাম পেশায় সিভিক পুলিশ

করুণাময় সিংহ, মালদা: কাজের তাগিদে বাড়ির বাইরে স্বামী-ছেলে। আর তাঁদের সঙ্গে দেখা হল না এক মহিলার। বরং বাড়ির মধ্যে থেকে উদ্ধার হল তাঁর ক্ষত বিক্ষত দেহ (Dead Body Recovered)। ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে খুন (Stabbed to Death) করা হয়েছে বলে প্রাথমিক তদন্তের পর অুমান পুলিশের। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

মালদা (Malda News) জেলার মানিকচক (Manikchak News) থানার অন্তর্গত শেখপুরা পূর্ব পাড়া এলাকার ঘটনা। মৃত মহিলার নাম বেবি বিবি। রবিবার সকালে বাড়ির মধ্যে থেকে তাঁর ক্ষত বিক্ষত দেহ উদ্ধার হয়। মহিলার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার স্বামী শেখ সাজুদ পেশায় শ্রমিক। ভিন্ রাজ্যে কর্মরত তিনি।ছেলে মহম্মদ রফিকুল ইসলাম পেশায় সিভিক ভলান্টিয়ার। শনিবার রাতে দু’জনের কেউই বাড়িতে ছিলেন না। তখনই ওই মহিলাকে খুন (Alleged Murder) করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ দানা বাধছে।

আরও পড়ুন: Anis Khan Murder: আনিসের মৃত্যুতে পুলিশকে ঘিরে বিক্ষোভ, হাওড়া গ্রামীণের পুলিশ সুপারকে ভবানী ভবনে তলব

পুলিশ জানিয়েছে, শনিবার রাতে মানিকচক থানায় কর্মরত অবস্থায় ছিলেন রফিকুল। তাঁর বাবাও বাইরে। তাই একাই বাড়িতে ছিলেন বেবি। বরাবরই এ ভাবেই চলে তাঁদের জীবন। কিন্তু রবিবার সকালে বাড়ি ফিরে মায়ের সাড়াশব্দ পাননি রফিকুল।

তাতে কৌতূহলী হয়ে দরজা ঠেলে ঘরের মধ্যে ডোকেন রফিকুল। তখনই রক্তাক্ত এবং ক্ষত বিক্ষত অবস্থায় মাকে পড়ে থাকতে দেখেন বলে পুলিশকে জানিয়েছেন রফিকুল।সঙ্গে সঙ্গে পাড়া-প্রতিবেশিদের বিষয়টি জানান রফিকুল। তাতে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় লোকজন এবং মৃতার পরিবারের দাবি,  এলাকাজুড়ে প্রতিনিয়ত ছোট-বড় চুরির ঘটনা সামনে আসছে। চুরির আগে মহিলা দেখে ফেলাতেই হয়ত দুষ্কৃতীরা ধারাল অস্ত্র দিয়ে তাঁকে খুন করেছেন। ঘটনার সঠিক তদন্ত করে, দোষীদের পাকড়াও করার দাবি তুলেছে স্থানীয় বাসিন্দারা।

এ দিন, খুনের ঘটনার খবর পেয়ে মানিকচক থানার আইসি অক্ষয় পালের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী এলাকায় পৌঁছায়। তড়িঘড়ি দেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। ঠিক কী ভাবে মৃত্যু হয়েছে, তা রিপোর্ট এলেই বোঝা যাবে বলে আশাবাদী পুলিশ।

সেরা শিরোনাম

Narendra Modi: 'মানুষ সোনা কেনা কমিয়েছেন, এর ফলেই দামে পতন', লখনউয়ে সভা থেকে জনগণকে ধন্যবাদ প্রধানমন্ত্রীর
'মানুষ সোনা কেনা কমিয়েছেন, এর ফলেই দামে পতন', লখনউয়ে সভা থেকে জনগণকে ধন্যবাদ প্রধানমন্ত্রীর
West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
Weather Update: মঙ্গলবার থেকেই এক লাফে নামবে পারদ! আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত? কবে কাটবে নিম্নচাপ?
মঙ্গলবার থেকেই এক লাফে নামবে পারদ! আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত? কবে কাটবে নিম্নচাপ?
Aparna Sen: এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget