এক্সপ্লোর

Migrant Worker Death: রাজস্থানে 'খুন' বাংলার শ্রমিক! পিটিয়ে মারার অভিযোগ

Malda News: পরিবার সূত্রে খবর, রাজস্থানের জয়পুরে সহকর্মীদের মারে গুরুতর জখম হন তিনি। অভিযোগ, সহকর্মীরা বেধড়ক মারধর করেন মতিকে

করুণাময় সিংহ, মালদা: বিজেপিশাসিত হরিয়ানার পর এবার বিজেপিশাসিত রাজস্থান। ফের পেটের দায়ে ভিনরাজ্যে কাজ করতে গিয়ে খুন হলেন বাংলার শ্রমিক। মালদার বাসিন্দাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল রাজস্থানে। এই ঘটনায় সুর চড়িয়েছে তৃণমূল। আমল দিতে চাইছে না বিজেপি। 

ফের ভিনরাজ্যে খুন হলেন বাংলার পরিযায়ী শ্রমিক। মালদার বাসিন্দাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল বিজেপিশাসিত রাজস্থানে। নিহত পরিযায়ী শ্রমিকের স্ত্রী রুকসানা খাতুন বলেন, 'বলছে আমি শেষ। খুব পেটে ব্যথা। পেট ফেটে যাবে আমার। আজকেই পেট ফেটে যাবে।' কেন এমন ঘটনা? পরিবার সূত্রে খবর, রাজস্থানের জয়পুরে সোনার দোকানে কাজ করতেন মালদার হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা মতি আলি। মঙ্গলবার সন্ধেয় খাওয়ার সময় সহকর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। অভিযোগ, সহকর্মীরা বেধড়ক মারধর করেন মতিকে। তাঁর পেটে গুরুতর চোট লাগে। অস্ত্রোপচারের পরও শেষরক্ষা হয়নি। শুক্রবার সকালে জয়পুরের হাসপাতালেই মৃত্যু হয় মতি আলির। নিহত পরিযায়ী শ্রমিকের দাদা সাব্বির আলি বলেন, 'দুটো বাচ্চা ছেলে আছে। একটা ৬ বছরের আছে, একটা ৪ বছরের আছে। বাড়ির মেন লোক হল মানে এই। খাটবার লোক...', নিহত মতি পরিবারের একমাত্র রোজগেরে লোক ছিল, এই পরিবারের কোনও জমি-জায়গাও নেই বলে দাবি তাঁর।

হরিশ্চন্দ্রপুরের তৃণমূল বিধায়ক এবং ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন বলেন, 'এই যে আমাদের বাঙালিকে খুব ওরা ছোট নজরে দেখছে, বাঙালিরা কেন বড় হবে, এই বাঙালি বলে ওদের ঘৃণা।ওদের ঘৃণা হচ্ছে বাঙালিকে দেখে। এইজন্য আজ আমাদের যে সমস্ত পরিযায়ী শ্রমিক বাইরে যাচ্ছে, অনেকেই মারা যাচ্ছে।'

সম্প্রতি, বিজেপি শাসিত হরিয়ানায় গোমাংস খাওয়ার অপবাদে বাংলার পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। বাসন্তীর বাসিন্দা সাবির মল্লিকের রক্তাক্ত দেহ উদ্ধার হয় একটি খালের পাশ থেকে। একের পর এক বিজেপিশাসিত রাজ্যে এ রাজ্যের পরিযায়ী শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে এদিন পথে নামে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। ধর্মতলা থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত মিছিলে হাঁটেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সোমনাথ শ্যামরা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: 'আনুগত্য কিনতে চায় বলেই প্রত্যাখ্যান...' দুর্গাপুজো অনুদান ফেরালো শহরের আরও ২ ক্লাব

সেরা শিরোনাম

Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Durga Puja Weather Update: পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?
পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত

ভিডিও

Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ২ : দুই নির্বাচন কমিশনারকে কেন পার্টি করলেন ১১জন বিরোধী দলের সদস্য?
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ১ : রাহুলের বাড়িতে 'চায়ে পে চর্চা' । জ্ঞানেশ ইস্য়ুতে উত্তপ্ত দিল্লি থেকে পাটনা
Prafulla Kanan West | এবার কী চমক থাকছে প্রফুল্ল কানন ওয়েস্টের পুজো? | ABP ANANDA LIVE
Santoshpur Lake Pally | সন্তোষপুর লেক পল্লির থিম 'তাণ্ডব' | Durga Puja 2026 | ABP ANANDA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget