এক্সপ্লোর

Malda News: নদী তীরবর্তী এলাকায় ব্য়াপক ভাঙন, শঙ্কায় মালদার বাসিন্দারা

River Erosion: মালদার দুই নদীতে ভাঙন। বর্ষা শুরু হতেই ফের ভাঙন নিয়ে আতঙ্ক। যা নিয়ে শঙ্কায় কোষী এবং ফুলহার নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা।

করুণাময় সিংহ, মালদা: মালদার মানিকচকে কোষী নদী ও হরিশ্চন্দ্রপুরের ডাকুরিয়ায় ফুলহার নদীতে ভাঙন (Malda River Erosion)। মানিকচকের ভূতনিতে গত ২৪ ঘণ্টায় তলিয়ে গেছে প্রায় ১০০ মিটারের বেশি নদী তীরবর্তী এলাকা। দুশ্চিন্তায় প্রহর গুণছেন নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। গতকাল ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন মালদা সদরের মহকুমা শাসক ও ব্লক সেচ দফতরের আধিকারিকরা। অন্য়দিকে, ফুলহার নদীর জলস্তর বেড়ে যাওয়ায় হরিশ্চন্দ্রপুরের ভকুরিয়ার নদী তীরবর্তী এলাকায় ব্য়াপক ভাঙন শুরু হয়েছে। প্রবল বৃষ্টির ফলে (North Bengal Weather) জলস্তর বেড়েছে কোষী নদী ও ফুলহার নদীর।   

মানিকচকের উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কেশরপুর এলাকা। গত কয়েকদিনে ভয়াবহ ভাঙনে তলিয়ে গেছে গ্রামের বহু বাড়ি সহ বিস্তীর্ণ অংশ। তবে সেই ভাঙন ছিল গঙ্গা নদীতে। কিন্তু এবার বর্ষার শুরুতেই ভয়াবহ রূপ ধারণ করেছে কোষী নদী। এদিন নদী তীরবর্তী এলাকায় গিয়ে দেখা যায় মুহূর্তের মধ্যে ভেঙে পড়ছে নদী পাড়ের বিস্তীর্ণ অংশ। যা দেখে রীতিমতো চিন্তায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন গঙ্গা নদীর শান্ত রয়েছে তবে ফুলহার নদীর জল, কোষী নদীতে প্রবেশ করাই এই ভয়াবহ রূপ ধারণ করেছে। পাশাপাশি শিলিগুড়ি এবং পাহাড়ি এলাকার জল মহানন্দা হয়ে ফুলহারে মিশেছে যার ফলে ব্যাপক জলস্রোত দেখা দিয়েছে। এই জলের স্রোত এতটাই তীব্র রয়েছে যে নদীর পারে থাকা জমি মুহূর্তের মধ্যে ভেঙে পড়ছে। স্থানীয় এলাকাবাসী সীতারাম মাহাতো বলেন, "যেভাবে জলের তীব্রতা রয়েছে তাতে আগামী ২৪ ঘণ্টায় বাঁধের গা ঘেঁষে বইবে কোষী নদী। সেচ দফতরের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনও উদ্যোগ নেওয়া হয়নি। এই পরিস্থিতি থাকলে ভূতনিতে বন্যা অনিবার্য।

গতকাল কেশরপুর এলাকা পরিদর্শনে যান মালদা সদর মহকুমা জেলাশাসক পঙ্কজ তামাং। কথা বলেন স্থানীয় এলাকাবাসী এবং সেচ ও ব্লক দফতরের আধিকারিকদের সাথে। তিনি জানান, ভাঙন রোধী কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন তা খতিয়ে দেখতেই এই পরিদর্শন। যুদ্ধকালীন তৎপরতায় দ্রুত কাজ শুরু হবে বলে জানানো হয়েছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Hollong Tourist Lodge Fire: হলং বাংলোয় কীভাবে আগুন? অগ্নিকাণ্ড ঘিরে একাধিক প্রশ্ন

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrested: 'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
Suvendu Adhikari: 'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতেও এত অসুবিধা কেন?' বাজি নিয়ে অভিযোগ করতেই CPM-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর
'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতেও এত অসুবিধা কেন?' বাজি নিয়ে অভিযোগ করতেই CPM-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget