এক্সপ্লোর

Malda News : মোদি-শাহের সঙ্গে কবিগুরুর ছবি পোড়ানোর অভিযোগ, অবশেষে গ্রেফতার বহিষ্কৃত TMCP নেতা

ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যায়, সেই সময়ই দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর ছবির সঙ্গে  জ্বালিয়ে দেওয়া হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিও!

পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে হেনস্থার প্রতিবাদ কর্মসূচিতে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ছবি দিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করেন, তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচারের প্রতিবাদ করার নামে কর্মসূচি করতে গিয়ে চরম লজ্জাজনক কাজ করছে। আদতে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ দেখাচ্ছিল তারা। তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা পোড়াচ্ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছবি। ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যায়, সেই সময়ই দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর ছবির সঙ্গে  জ্বালিয়ে দেওয়া হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিও!

মালদহের কলেজের এই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় নেয়নি। সমালোচনার মুখে পড়ে তড়ঘড়ি পদক্ষেপ করে তৃণমূল ছাত্র পরিষদ। রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগানো সেই অভিযুক্ত ছাত্রনেতা এবি সোয়েলকে দল সংগঠন থেকে বহিষ্কার করে সোমবার। সোমবার বহিষ্কারের পর মঙ্গলবার গ্রেফতার করা হল TMCP নেতা AB সোয়েলকে।  চাঁচল থানার পুলিশের হাতে গ্রেফতার হয় ওই বহিষ্কৃত TMCP নেতা। চাঁচল কলেজে TMCP-র ইউনিট সভাপতি পদে ছিল AB সোয়েল।  

TMCP-র ইউনিট সভাপতি পদে থাকা AB সোয়েলের এই কাজের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য লিখেছিলেন, 'TMCP সভাপতি চাঁচল কলেজের AB সোয়েলের নেতৃত্বে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিকৃতির পাশাপাশি বিশ্বকবি নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি পর্যন্ত দাহ করছে! এটাই তৃণমূলীদের আসল চেহারা। এটাই কি তৃণমূলের বাঙালি অস্মিতা’? এটাই কি TMCP-র তথাকথিত বাঙালি প্রেম? ছিঃ! ছিঃ! ছিঃ! আমরা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র ধিক্কার জানাই। ‘ এই ঘটনাকে অনিচ্ছাকৃত ভুল বলে প্রতিক্রিয়া দেন তৃণমূলের IT সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য।  

ধর্মতলায় গাঁধীমূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলে দিয়েছিল সেনা। সেই ঘটনার প্রতিবাদ করতেই কর্মসূচি গ্রহণ করে মালদা চাঁচল কলেজের ছাত্র পরিষদ। কলেজের সামনে মোদি শাহের ছবি পোড়ায় তারা। সেই সঙ্গেই দেখা যায় কবিগুরুর ছবিও পুড়িয়ে দেওয়া হয়। 

সেরা শিরোনাম

News Live Updates: বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনেও এবার পোশাক 'বদল', গাউনের পরিবর্তে এখন থেকে তাঁতের কাপড়
বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনেও এবার পোশাক 'বদল', গাউনের পরিবর্তে এখন থেকে তাঁতের কাপড়
যাদবপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা, একের পর এক পথচারী ও গাড়িকে ধাক্কা, বইল রক্ত
যাদবপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা, একের পর এক পথচারী ও গাড়িকে ধাক্কা, বইল রক্ত
Bengali Cinema: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ, কোন পথে সমাধান ? সাংবাদিকদের মুখোমুখি রুদ্রনীল-ঋতুপর্ণা,
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ, কোন পথে সমাধান ? সাংবাদিকদের মুখোমুখি রুদ্রনীল-ঋতুপর্ণা, "সাধক বামাক্ষ্য়াপা..", মুখ খুললেন অধীরও
Singur Industry : মুখ্যমন্ত্রীর মুখে শিল্প নিয়ে প্রতিশ্রুতির পরেই তৎপরতা শুরু, আশায় বুক বাঁধছে সিঙ্গুরবাসী
মুখ্যমন্ত্রীর মুখে শিল্প নিয়ে প্রতিশ্রুতির পরেই তৎপরতা শুরু, আশায় বুক বাঁধছে সিঙ্গুরবাসী

ভিডিও

Tulu Mondal | বেআইনি পাথর খাদান চালানোর অভিযোগ, ভবানী ভবনেও ফের টুলু মণ্ডলকে তলব #tulumondal
Visva-Bharati | বিশ্বভারতীর সমবায় সমিতির নির্বাচনে মনোনয়ন ঘিরে উত্তেজনা #visvabharatiuniversity
BJP News | শিরোমণি অকালি দলের সঙ্গে জোট বিজেপির, মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা অমিত শাহের
Suvendu Adhikari| 'বাংলা সিনেমা কেন হল মালিকরা রাখছেন না?' রাজ্য সরকারের কাছে রিপোর্ট দিতে হবে
Kolkata Municipality: ওয়ার্ড পুনর্বিন্যাস-বিতর্কের মধ্যেই পুর-অধিবেশন কক্ষের আসন বৃদ্ধি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget