এক্সপ্লোর

Malda News: স্কুলের ভেতরে সাপের ডেরা! চাঞ্চল্য মালদায়

West Bengal News: আরও সাপ আছে বলে আশঙ্কা করা হচ্ছে। মালদা গার্লস হাই স্কুলের ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্কুলে দেড় হাজারেরও বেশি ছাত্রী রয়েছে।

করুণাময় সিংহ, মালদা: স্কুল থেকে একের পর এক সাপ উদ্ধার (Snake Recover)। ক্লাস চলাকালীলই উদ্ধার হয় সাপ। ঘটনা মালদা গার্লস হাইস্কুলের। যার জেরে দুশ্চিন্তায় পড়ুয়া থেকে অভিভাবকরা। দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তাঁরা। 

সাপ উদ্ধার মালদায়: মিড ডে মিলে বিছের মতো দেখতে পোকা বেরনো থেকে নিম্নমানের মতো সবজি ব্যবহারের অভিযোগ সামনে এসেছে আগেই। এবার মালদার স্কুলে সাপের ডেরা। একের পর এক সাপ উদ্ধার। স্কুল সূত্রে খবর অন্তত আটটি গোখরো সাপের হদিশ মিলেছে। আরও সাপ আছে বলে আশঙ্কা করা হচ্ছে। মালদা গার্লস হাই স্কুলের ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্কুলে দেড় হাজারেরও বেশি ছাত্রী রয়েছে। জানা গিয়েছে, স্কুল চলাকালীনই একের পর এক সাপ উদ্ধার হয়েছে। মূলত স্কুল চত্বরে নৈশপ্রহরীর ঘর এবং আশপাশ এলাকা থেকে সাপ উদ্ধার করা হয়। এই আবহে বন দফতরের সাহায্য চাইল স্কুল কর্তৃপক্ষ।  স্কুলে ঝোপঝাড় ও অপরিচ্ছন্নতা নিয়ে উদ্বিগ্ন পড়ুয়া থেকে অভিভাবকরা। অবিলম্বে ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন তাঁরা।                      

দিনকয়েক আগে মিড ডে মিল নিয়ে উত্তেজনা ছড়ায় বাঁকুড়ার লছমনপুর পরমহংস যোগানন্দ বিদ্যাপীঠ। প্রতিদিনের মতো ওইদিনও পড়ুয়াদের মিড ডে মিলের খাবার পরিবেশন করা হয়। সেইসময় এক ছাত্রী অভিযোগ তোলে তাঁর খাবারে বিছের মতো দেখতে একটি পোকা রয়েছে। ছাত্রী অভিযোগ করেন, বিষয়টি বাইরের কাউকে বলতে নিষেধ করেন স্কুলের হেডমাস্টার। কিন্তু স্কুলছুটি হওয়ার পর বিষয়টি জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভও দেখান অভিভাবকরা। শেষমেষ বিষয়টি জানানো হয় ব্লক প্রশাসনকে। অন্যদিকে, মালদার চাঁচলে উত্তর ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ে নিম্নমানের, পরিমাণে কম সামগ্রী এবং পচা সব্জি দিয়ে মিড ডে মিলের রান্না করানোর অভিযোগ ওঠে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে বিষয়টি দ্রুত খতিয়ে দেখার আশ্বাস দেন জেলাশাসক।                                   

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Supreme Court On NEET UG: 'প্রশ্নফাঁস হয়েছে, এতে কোনও সন্দেহ নেই' NEET মামলায় মন্তব্য সুপ্রিম কোর্টের

সেরা শিরোনাম

Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
News Live Updates: দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য

ভিডিও

CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget