এক্সপ্লোর

Chanchal News: ভুট্টার জমিতে ব্যাগভর্তি বোমা, হুলস্থুল কাণ্ড চাঁচলে

Chanchal News: রোজকার মতোই বৃহস্পতিবার সকাল সকাল চাষের জমিতে কাজ করতে গিয়েছিলেন কৃষকরা। সেই সময় একটি ভুট্টার জমি থেকে বিপুল পরিমাণ তাজা বোমা উদ্ধার হয়।

অভিজিৎ চৌধুরী, মালদা: চাষের জমিতে (Agricultural Land) ব্যাগভর্তি তাজা বোমা (Bombs Recovered)। বৃহস্পতিবার সাত সকালে এমন ঘটনায় উত্তেজনা ছড়াল মালদায় (Malda News)। এর পিছনে কোনও বড় চক্র কাজ করছে বলে অনুমান পুলিশের (Police)। তবে বোমা উদ্ধারের পর ২৪ ঘণ্টা কেটে গেলেও, এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি (No Arrest Made)। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

মালদার চাঁচল (Chanchal News) থানার অন্তর্গত গৌরহণ্ড পঞ্চায়েতের শান্তিপুর হঠাৎপাড়ায় এমন ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, রোজকার মতোই বৃহস্পতিবার সকাল সকাল চাষের জমিতে কাজ করতে গিয়েছিলেন কৃষকরা। সেই সময় একটি ভুট্টার জমি থেকে বিপুল পরিমাণ তাজা বোমা উদ্ধার হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দু’-দু’টি নাইলনের ব্যাগ ভর্তি তাজা বোমা রাখা ছিল ওই ভুট্টার জমিতে (Corn Field)। বিষয়টি দেখতে পেয়েই হইচই পড়ে যায় কৃষকদের (Farmers) মধ্যে। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। স্থানীয়রাই তার পর পুলিশে খবর দেন চাঁচল থানায়।

আরও পড়ুন: Sound Pollution: শব্দ দূষণ ঠেকাতে ব্যর্থ রাজ্য সরকার, অসন্তোষ প্রকাশ গ্রিন ট্রাইব্যুনালের

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের একটি দল। পরিস্থিতি খতিয়ে দেখে তারা বম্ব স্কোয়াডে (Bomb Squad) খবর দেয়। তার পর বম্ব স্কোয়াডের লোকজন এসে বোমা নিস্ক্রিয় করার কাজে হাত দেন। শুক্রবার ভোর রাত পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, মোট ৩৮টি বোমা নিস্ক্রিয় করা গিয়েছে।

এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে কে বা কারা বোমা রেখে গিয়েছে, এখনও পর্যন্ত কোনও সূত্র হাতে আসেনি পুলিশের। সন্দেহভাজন কারও হদিশও মেলেনি। তাই গ্রেফতারি হয়নি কোনও। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। তবে প্রজাতন্ত্র দিবসের আগে এই বিপুল পরিমাণ বোমা উদ্ধারের পিছনে বড় কোনও অপরাধচক্র কাজ করছে বলে সন্দেহ পুলিশের। এ নিয়ে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
Annapurna Yojona : 'কালকের মধ্যে টাকা পেয়ে যাবেন' অন্নপূর্ণা-র টাকা নিয়ে কাদের বললেন মুখ্যমন্ত্রী ?
'কালকের মধ্যে টাকা পেয়ে যাবেন' অন্নপূর্ণা-র টাকা নিয়ে কাদের বললেন মুখ্যমন্ত্রী ?
SC On DA: সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
Annapurna Yojona :'২০ তারিখের মধ্যে আপনি টাকা না পেলে ....' অন্নপূর্ণার টাকা নিয়ে আজ বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী
'২০ তারিখের মধ্যে আপনি টাকা না পেলে ....' অন্নপূর্ণার টাকা নিয়ে আজ বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget