এক্সপ্লোর

Sound Pollution: শব্দ দূষণ ঠেকাতে ব্যর্থ রাজ্য সরকার, অসন্তোষ প্রকাশ গ্রিন ট্রাইব্যুনালের

Sound Pollution In West Bengal: শব্দ দূষণ ঠেকাতে শুধু সার্কুলার আর কমিটি গঠন করলে চলবে না। শব্দ দূষণ রোধ করতে কি ব্যবস্থা নিয়েছে সরকার তা জানতে চাইল আদালত।

রুমা পাল, কলকাতা: শব্দ দূষণ ঠেকাতে রাজ্য সরকার ব্যর্থ। রাজ্য সরকারের ভূমিকায় এভাবেই অসন্তোষ প্রকাশ গ্রিন ট্রাইব্যুনাল-এর। শব্দ দূষণ রোধ করতে গ্রিন ট্রাইব্যুনালে মামলা রুজু করেছিলেন পরিবেশকর্মী সুভাষ দত্ত। এর ভিত্তিতে বৃহস্পতিবার রাজ্যকে আদালত প্রশ্ন করে বলে, শব্দ দূষণ ঠেকাতে শুধু সার্কুলার আর কমিটি গঠন করলে চলবে না। শব্দ দূষণ রোধ করতে কি ব্যবস্থা নিয়েছে সরকার তা জানতে চাইল আদালত।


বৃহস্পতিবার আদালতে বিচারপতি বি অমিত স্থালেকার এবং বিচারপতি শৈবাল দাশগুপ্তর ডিভিশন বেঞ্চ ২৩ ফেব্রুয়ারির মধ্যে শব্দ দূষণ ঠেকাতে রাজ্য সরকার কী  কি কাজ করেছে, কত জরিমানা করা হয়েছে, কতজনকে গ্রেফতার করা হয়েছে, কটি যানবাহন বাজেয়াপ্ত করা হয়েছে তার পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিলেন। এছাড়াও কেন্দ্র দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ২৩ ফেব্রুয়ারির মধ্যে কলকাতার সমস্ত জায়গার শব্দমাত্রা কত তার রিপোর্টও দেওয়ার নির্দেশ দিয়েছে।

এমনকি সাইলেন্সের জন্য কত শব্দ মাত্রা রয়েছে তারও রিপোর্ট জমা দিতে হবে গ্রিন ট্রাইব্যুনালকে। এর আগে ২০২০ তে গ্রিন ট্রাইবুনাল নির্দেশ দেয় মাইক বাজানোর ক্ষেত্রে শব্দের সীমা নির্দিষ্টভাবে ব্যবহার করতে হবে। অন্যান্য গাড়ির হর্নের ক্ষেত্রে শব্দ নিয়ন্ত্রণ করতে হবে। এ ব্যাপারে পর্যবেক্ষণ করবে রাজ্য সরকার কিন্তু এই রায় বাস্তবায়িত করতে পারেনি, এমনটাই বলা হয়েছে। বৃহস্পতিবার এই মামলারই শুনানি ছিল। কিন্তু এই রায় এখনও বাস্তবায়িত না হওয়ার জন্য ক্ষোভ প্রকাশ করে আদালত।

আদালতের বিচারপতির প্রশ্ন উত্তরপ্রদেশের গোমতীতে সুপ্রিম কোর্টের নির্দেশে মোটরবাইকের শব্দের উপর নিয়ন্ত্রণ আনা হয়েছে তাহলে এ রাজ্য কেন পারবে না? গত বছরও কেন্দ্রের তথ্য তালিকায় এসএসকেএম এবং আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল সংলগ্ন ‘সাইলেন্স জোন’ এলাকায় নির্ধারিত শব্দমাত্রা (দিনে ৫০ ও রাতে ৪০ ডেসিবেল) ধারাবাহিক ভাবে লঙ্ঘিত হয়েছে। ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে ওই দুই এলাকায় রাতে শব্দমাত্রা ছিল যথাক্রমে ৬০ ও ৪১, ৭১ ও ৬০ এবং ৭০ ও ৬২ ডেসিবেল। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের তথ্য থেকে জানা যাচ্ছে বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, হায়দরাবাদ, লখনউ, কলকাতা ও মুম্বই শহরের শিল্প, বাণিজ্যিক, বসতি এবং শব্দহীন এলাকার তুলনামূলক সমীক্ষায় দেখা গিয়েছে, শব্দ শাসনের নিরিখে কলকাতা প্রায় সব ক্ষেত্রেই প্রথম সারিতে রয়েছে।

সেরা শিরোনাম

BJP News : খড়গপুরে বিজেপি কর্মীকে পিটিয়ে খুন, জখম আরও ২ ; মারধরের ভয়ঙ্কর ফুটেজ ভাইরাল
খড়গপুরে বিজেপি কর্মীকে পিটিয়ে খুন, জখম আরও ২ ; মারধরের ভয়ঙ্কর ফুটেজ ভাইরাল
West Bengal Live Update: জ্ঞানেশকাণ্ডে তোলপাড়ের মধ্যে দিল্লি-মহারাষ্ট্রে পিছোল SIR, লাইভ আপডেট
জ্ঞানেশকাণ্ডে তোলপাড়ের মধ্যে দিল্লি-মহারাষ্ট্রে পিছোল SIR, লাইভ আপডেট
Gyanesh Kumar: 'জ্ঞানেশ কুমার মাস্ট গো, আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব', শ্রীরামপুরে তীব্র আক্রমণে মমতা
'জ্ঞানেশ কুমার মাস্ট গো, আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব', শ্রীরামপুরে তীব্র আক্রমণে মমতা
West Bengal Weather: নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?

ভিডিও

Kunal Ghosh Car Demolished : উত্তরপাড়ায় গিয়ে 'হামলার' সম্মুখীন,
Debjit on ECI | 'ব্যাক্তি জ্ঞানেশ কুমার নয়, নির্বাচন কমিশনের কাছে আমরা কৃতজ্ঞ', বললেন দেবজিৎ সরকার
Sukanta Majumdar :
Kunal Ghosh: 'কুণাল ঘোষের মতো ব্যক্তিরা নিজেদের উপর আক্রমণ করিয়ে...'উত্তরপাড়ার বিধায়কের পাল্টা জবাব
Mamata Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Weather: নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
Durga Puja Weather : পুজোয় বৃষ্টি ? নাকি রোদ ঝলমল করবে পশ্চিমবঙ্গ? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
পুজোয় বৃষ্টি ? নাকি রোদ ঝলমল করবে পশ্চিমবঙ্গ? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
West Bengal Weather: ফের নিম্নচাপ! এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই, কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
ফের নিম্নচাপ! এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই, কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
Employees' Provident Fund Organisation: EPFO-তে বড় বদল, বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হবে ২৫ হাজার, কর্মীদের পকেটে কী প্রভাব?
EPFO-তে বড় বদল, বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হবে ২৫ হাজার, কর্মীদের পকেটে কী প্রভাব?
Govt. Insurance Scheme: খরচ বছরে ৫০০ টাকারও কম, মানুষের সুরক্ষায় টার্ম ইনসিওরেন্স ও দুর্ঘটনা বিমার কভারেজ দিচ্ছে কেন্দ্র
খরচ বছরে ৫০০ টাকারও কম, মানুষের সুরক্ষায় টার্ম ইনসিওরেন্স ও দুর্ঘটনা বিমার কভারেজ দিচ্ছে কেন্দ্র
Mamata Banerjee :
"সভা বন্ধ করার চক্রান্ত" কুণালের গাড়ির উপর হামলায় সরব মমতা, পাল্টা উত্তরপাড়ার বিধায়ক
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
Howrah Station: বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
Embed widget