এক্সপ্লোর

Malda School Bus Accident: মালদায় কেন্দ্রীয় বিদ্যালয়ের বাস উল্টে আহতের সংখ্যা ২০, গুরুতর জখম ৩

Malda School Bus Accident: মালদায় কেন্দ্রীয় বিদ্যালয়ের বাস উল্টে আহতের সংখ্যা পেরোল ২০, গুরুতর আহত ৩

করুণাময় সিংহ, মালদাঃ কেন্দ্রীয় বিদ্যালয়ের বাস উল্টে আহত ২০ জন স্কুল পড়ুয়া। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ইংলিশ বাজার থানা লক্ষ্মীপুর এলাকায়। প্রাথমিকভাবে জানা গিয়েছিল ৬ জন স্কুল পড়ুয়া আহত হয়েছে। কিন্তু তারপরেই আহতদের সংখ্যা বাড়তে থাকে। শেষ অবধি পাওয়া খবরে জানা গিয়েছে, ২০ জন জন স্কুল পড়ুয়া আহত হয়েছে। এদের মধ্যে ৩ জনকে মাথায় গুরুতর আঘাত অবস্থায় পাওয়া গিয়েছে। ওই স্কুলবাস থেকে আহতদের উদ্ধার করে মালদা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছেছেন ডিএসপি-সহ প্রশাসনিক শীর্ষ কর্তারা। বর্ষায় মাটি নরম থাকার কারণে নাকি চালকের কোনও গাফিলতি ছিল, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। 

আরও পড়ুন, কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিধি ও নির্ঘণ্ট ঘোষণা সরকারের

জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো এদিন ৭১ জন স্কুল পড়ুয়াদের নিয়ে যাচ্ছিল ওই স্কুল বাসটি। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, আচমকাই ওই কেন্দ্রীয় বিদ্যালয়ের বাসটিকে পিছলাতে দেখে। তারপরই ওই বাসটি উল্টে যায়। বাসের ভিতর থেকে সব স্কুল পড়ুয়াকে উদ্ধার করা হয়েছে। বাসের সামনের অংশটা দুমড়ে মুচড়ে গিয়েছে। কাঁচ ভেঙে চৌচির। ভেতরে রক্ত লেগে রয়েছে। শেষ অবধি পাওয়া খবরে জানা গিয়েছে,  আহতের সংখ্যা বেড়ে ২০ জন জন স্কুল পড়ুয়াকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ৩ জন স্কুল পড়ুয়ার মাথায় গুরুতর চোট লেগেছে। তবে এই মুহূর্তে আহত প্রত্যেক স্কুল পড়ুয়াদেরকেই মালদা মেডিক্যালে ভর্তি একে একে নিয়ে আসা হচ্ছে। অ্যাম্বুলেন্সের পাশাপাশি টোটো করেও তাঁদের মালদা মেডিক্যালে ভর্তি করা হয়েছে।

 জানা গিয়েছে, ওই এলাকায় রয়েছে, একটি পেট্রোল পাম্প। স্বাভাবিকভাবেই ওই এলাকায় জ্বালানী নিতে এসেও কমবেশি ভারী যান চলাচল করে। তবে গত কয়েকদিনে এহেন দুর্ঘটনার খবর আর পাওয়া যায়নি। তবে কীকরে এই স্কুল বাস দুর্ঘটনার মুখোমুখি হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।প্রত্যক্ষদর্ষীরা বাসটিকে উল্টে যেতে দেখলেও, আদৌ বর্ষায় রাস্তার জন্য এই ঘটনা ঘটেছে, নাকি চালকের কোনও গাফিলতি রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ২১ জুলাইয়ের চেনা ছবি উধাও, কাঁকসা টোল প্লাজায় তৃণমূলের কেউ নেই, বসেনি হেল্প ডেস্কও
২১ জুলাইয়ের চেনা ছবি উধাও, কাঁকসা টোল প্লাজায় তৃণমূলের কেউ নেই, বসেনি হেল্প ডেস্কও
চোরের রানি, জুতোর মালাই প্রাপ্য', ২১ জুলাইয়ের আগেই মমতাকে কটাক্ষ শহিদ পরিবারের
চোরের রানি, জুতোর মালাই প্রাপ্য', ২১ জুলাইয়ের আগেই মমতাকে কটাক্ষ শহিদ পরিবারের
21 July Rally : চেনা ছবি উধাও, কলকাতার কোনও রাস্তাতেই নেই ২১ জুলাইয়ের ভিড় ; বিভ্রান্ত বহু কর্মী-সমর্থক
চেনা ছবি উধাও, কলকাতার কোনও রাস্তাতেই নেই ২১ জুলাইয়ের ভিড় ; বিভ্রান্ত বহু কর্মী-সমর্থক
Shahid Diwas Celebration : ২১ জুলাই, কোন সভার দিকে ভিড়? তৃণমূল কর্মীরা কার সভা বাছলেন ঋতব্রত না মমতার ?
' মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে সভায় লোক টানছেন ঋতব্রতরা' চাঞ্চল্যকর অভিযোগ কুণালের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২০.৭.২৬): কালীঘাট-তৃণমূলের বিড়ম্বনা বাড়িয়ে ২১ জুলাই কমিশনের রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর
CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Trinamool 21 July: ২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
Mamata Banerjee : 'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Astrology : আজ মঙ্গলবারই বড় মঙ্গল ৫ রাশির, কর্মজীবনে বিরাট চমক, অর্থভাগ্যও তুঙ্গে, আপনার রাশিও তালিকায়?
আজ মঙ্গলবারই বড় মঙ্গল ৫ রাশির, কর্মজীবনে বিরাট চমক, অর্থভাগ্যও তুঙ্গে, আপনার রাশিও তালিকায়?
Embed widget